E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গ্রাহকদের জন্য কাউন্সেলিং সেবা সহজ করলো ব্র্যাক ব্যাংক

২০২৬ নভেম্বর ০৪ ১৮:০৯:৩৫
গ্রাহকদের জন্য কাউন্সেলিং সেবা সহজ করলো ব্র্যাক ব্যাংক

স্টাফ রিপোর্টার : নির্বাচিত ক্রেডিট কার্ড গ্রাহক এবং প্রিমিয়াম ব্যাংকিং ডেবিট কার্ড গ্রাহকদের জন্য কাউন্সেলিং সেবা আরও সহজ করতে ‘অ্যালাইট ইন জেন লিমিটেড’-এর সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এর ফলে গ্রাহকরা বিশেষ ছাড়ে কাউন্সেলিং সেবা নিতে পারবেন।

এই চুক্তিটি গ্রাহকদের হেলথ ও লাইফস্টাইল সেবার সাথে ব্যাংকিংয়ের সমন্বয় ঘটিয়ে তাদের জন্য সামগ্রিক সুস্থতা নিশ্চিত করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন।

এই চুক্তির আওতায় যোগ্য কার্ডহোল্ডাররা সুবিধাজনক মূল্যে পেশাদার কাউন্সেলিং সেবা উপভোগ করতে পারবেন। গ্রাহকরা মাত্র ১০,০০০ টাকা প্যাকেজ মূল্যে ৩টি কাউন্সেলিং সেশন গ্রহণ করার সুযোগ পাবেন।

এই উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, “এই অংশীদারিত্ব প্রচলিত ব্যাংকিং সেবার বাইরে গ্রাহকদের সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে আমাদের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। অ্যালাইট ইন জেন-এর মতো বিশেষায়িত সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে কাজ করার মূল উদ্দেশ্য হলো, আমাদের কার্ডহোল্ডারদের এমন কিছু সেবার সহজ সুযোগ করে দেওয়া, যা তাদের ব্যক্তিস্বাস্থ্য ও সামগ্রিক মানসিক সুস্থতায় অর্থপূর্ণ ভূমিকা রাখবে।”

সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির রিটেইল ব্যাংকিংয়ের হেড অব অ্যালায়েন্স মো. আশরাফুল আলম, রিটেইল ব্যাংকিংয়ের প্রিমিয়াম ব্যাংকিং সেগমেন্টের সিনিয়র ম্যানেজার এহসান বিন সামাদ এবং ই-কমার্সের সিনিয়র ম্যানেজার রায়হানুল কবির।

অন্যদিকে অ্যালাইট ইন জেন লিমিটেড-এর পক্ষে প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানটির ফাউন্ডার অ্যান্ড সিইও মাহিরা হাবিব এবং গ্রোথ অ্যান্ড সাইকোলজি ট্রেইনি নাজিহা তাবাসসুম শপ্তর্ষি।

গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে ব্র্যাক ব্যাংক প্রতিনিয়ত নিত্যনতুন ও বিশেষ সুবিধা নিয়ে আসছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ব্যাংকটি গ্রাহককেন্দ্রিক সেবাকে আরও শক্তিশালী করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।

(পিআর/এসপি/নভেম্বর ০৪, ২০২৬)

পাঠকের মতামত:

০৪ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test