ভারত শীঘ্রই আঘাত হানছে?
শিতাংশু গুহ
ভারত হয়তো খুব শিগগিরিই পাকিস্তানের বুকে আঘাত হানছে, সেটি সার্জিক্যাল স্ট্রাইক বা অন্য কিছু তা স্পষ্ট নয়, তবে পূর্ণাঙ্গ যুদ্ধ হচ্ছেনা বলেই মনে হয়। এ প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ড: মোহাম্মদ ইউনুস সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ‘এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেয়াটা আত্মঘাতী। প্রস্তুতি নিতে হলে আধাআধি নয়, পরাজয়ের জায়গা নেই’। এরআগে ২৯ এপ্রিল ডিএমআই ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ-র সাথে সেনা সদর দফতরে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন পাকিস্তান হাইকমিশনের ডিফেন্স এট্যাচে ব্রিগেডিয়ার মুহাম্মদ ইমরান ইউসুফ চৌধুরী। তাদের মধ্যেকার সৌজন্য সাক্ষাৎ ৫২ মিনিট চলে। ভারত-পাকিস্তান যুদ্ধংদেহী মনোভাবের মাঝে এ বৈঠক গুরুত্ববহ। আগেই বলেছিলাম যুদ্ধ বাধলে পাকিস্তান এর হারিয়ে যাওয়া ‘ছোটভাই’ বাংলাদেশকে পাশে চাইতে পারে। বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে পাকিস্তানের সখ্যতা সবার জানা, ভারতের সাথে বৈরিতা এবং চীনকে কাছে টানার চেষ্টাও স্পষ্ট।
বাইডেন প্রশাসনের হাত ধরে ড: ইউনুস ক্ষমতায় আসেন। ট্রাম্প এলে পরিস্থিতি কিছুটা ঘোলা হয়, কিন্তু এ সময়ে সেটি হয়তো একটু একটু করে বদলে যাচ্ছে। ট্রাম্প ঝানু ব্যবসায়ী, তিনি দেয়া-নেয়া রাজনীতিতে বিশ্বাসী, তিনি এটিও জানেন ড: ইউনুস ক্ষমতা ধরে রাখতে চান, ট্রাম্প হয়তো বেচারা ইউনূসের জন্যে কিছুটা সহানুভূতিশীল হতেও পারেন। মোহাম্মদ ইউনুস আল-জাজিরাকে স্পষ্টই বলেছেন যে, জনগণ তাদের আরো দীর্ঘ সময় ক্ষমতায় দেখতে চায়। প্রশ্ন হচ্ছে, তিনি কিভাবে ক্ষমতায় থাকবেন? প্রভুদের খুশি করে? বিদেশিরা সেই সুযোগ নিচ্ছে? একটি অনির্বাচিত সরকার যেকোন জাতির জন্যে বিপজ্জ্বনক, কারণ সিদ্ধান্ত নেন ব্যক্তি, সমষ্টি নয়। ড: ইউনুস যেভাবে সবাইকে সবকিছু দিয়ে দিচ্ছেন তাতে মনে হয় দেশটি তাঁর ‘বাবার’। শোনা যায়, জাতিসংঘ মহাসচিব এন্টিনিও গুতেরাস সাম্প্রতিক বাংলাদেশ সফরকালে ড: ইউনূসের পিঠে হাত চাপড়িয়ে দিয়েছেন।
বৃদ্ধ বয়সে ড: ইউনূসের ক্ষমতার লোভ পেয়ে বসেছে। তিনি দীর্ঘায়ু হোন, যাতে তিনি ক্ষমতায় থাকতে না পারলেও এবং বাংলাদেশকে বিপদে ফেলে হলেও পরবর্তী জাতিসংঘ মহাসচিব হতে পারেন। দেশের এই মহান ‘আন্তর্জাতিক প্লেয়ার’ যেভাবে ‘অফেন্সিফ’ খেলছেন, তাতে না দেশের বারোটা বেজে যায়। সদ্য পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন যে, ‘বাংলাদেশ সীমান্ত রাষ্ট্রবহির্ভুত শক্তির হাতে চলে গেছে’। তিনি ভারত-পাকিস্তান সংকটে মধ্যস্থতা করার ইচ্ছা ব্যক্ত করেছেন। ‘মানবিক করিডোর’ দিতে বাংলাদেশ রাজি, এ সংবাদও তিনিই জাতিকে দিয়েছেন। ক’দিন আগে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছিলেন যে, বাংলাদেশকে এর মানচিত্র নূতনভাবে আকঁতে হতে পারে’। পরিবেশ এঙ্গেল থেকে একথা বললেও তিনি মূলত: মৌলবাদী শক্তিকে উৎসাহিত করতে চেয়েছেন, যদি উল্টোটা ঘটে তাহলে বলবেন, ‘আমি তো আগেই বলেছিলাম’। যাহোক, দেশের অবস্থা ভাল নয়, দেশকে যুদ্ধে জড়িয়ে হলেও ড: ইউনুসকে ক্ষমতায় থাকতে হবে বটে?
লেখক : আমেরিকা প্রবাসী।
পাঠকের মতামত:
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ফাল্গুন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অন্ধ মানুষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আমার বটবৃক্ষ
-1.gif)








