চিন্ময় কৃষ্ণ দাস প্রভু’র মুক্তি চাই
শিতাংশু গুহ
রবিবার ৪ঠা মে ২০২৫ চিন্ময় কৃষ্ণ দাস প্রভু’র জমিন শুনানী। তিনি কি জামিন পাবেন? সরকার চাইলে পাবেন, না চাইলে পাবেন না। হয়তো পাবেন না, পেলে একবার জামিন হবার পর সরকার তড়িঘড়ি করে তার মুক্তি ঠেকাতে কোর্ট বসিয়ে জামিন স্থগিত করতেন না? এখনকার শুনানি হয়তো একটি লোক দেখানো পদক্ষেপ। উকিলরা বলছেন, হয়তো মামলাটি হাইকোর্টে পাঠিয়ে দেবে, চিন্ময় কৃষ্ণ দাস প্রভু’র জামিন আবার অনির্দিষ্টকালের জন্যে আটকে যাবে। জানা যায়, ক’জনা লোক চিন্ময় কৃষ্ণ দাস প্রভু’র মায়ের সাথে দেখা করেছেন, তারা বলেছেন, চিন্ময় কৃষ্ণ দাস প্রভু যদি আন্দোলন-টান্দোলন না করে বা ঝামেলা না বাঁধায়, যদি এমন নিশ্চয়তা দেয়, তবে জামিন তেমন সমস্যা হবার কথা নয়? ভদ্রমহিলার যথেষ্ট বয়স হয়েছে, সবকিছু ঠিকমত বলতে পারেন না, যেটুকু বলেছেন এর মর্মার্থ এটুকু। এখন প্রশ্ন হচ্ছে, চিন্ময় কৃষ্ণ দাস প্রভু কি আপোষ করবেন? আমার ধারণা, যতটুকু তাঁকে জেনেছি, তিনি আপোষ করবেন না? সুতরাং, তিনি জামিন পাচ্ছেন না?
সরকার চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে ভয় পাচ্ছেন। এ সময়ে ইউনুস সরকারের পেছনে জনসমর্থন নেই, তিনি শুধু মৌলবাদী-জঙ্গীদের সমর্থনে টিকে আছেন। চিন্ময় কৃষ্ণ দাস প্রভু পুনরায় হিন্দুদের নিয়ে আন্দোলন গড়ে তুললে সরকার পড়ে যাওয়ার সম্ভবনা থাকবে। হাস্যকর মনে হচ্ছে? আসলে সরকার ভয় পাচ্ছে, হিন্দুদের আন্দোলনে আওয়ামী লীগ সমর্থন দেবে, পেছন থেকে আন্দোলনকে তুঙ্গে নিয়ে যাবে, এবং তাঁরা রাস্তায় নামার সুযোগ ও সাহস পাবে। আর এবার হিন্দুরা আন্দোলন শুরু করলে বিএনপিও আন্দোলনে নামার উৎসাহ পাবে, কারণ বিএনপি বুঝে গেছে, এ সরকারের কাছে তাঁরা ‘একই সাপের দুই বিষ’-র একটি! ড: ইউনুস এমনিতে ক্ষমতা ছাড়বেন না, আন্দোলন লাগবে, চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে কি তাঁরা আন্দোলন করার জন্যে ছাড়বে? চেম্বার জজ আদালতে কি সরকার এমনিতে গেছে? আপনি এটিকে ‘কাজীর বিচার’ বলতে পারেন। কাজী বিচার করতেন ‘আল্লাহ’র নামে’, রায় দিতেন সম্রাটকে খুশি করার জন্যে। বাংলাদেশে বিচারকদের ঘাড়ে কয়টি মাথা যে, তাঁরা উচ্চবাচ্য করে?
বিচারকরা কি মব-জাষ্টিসের কথা ভুলে গেছেন? মব-জাষ্টিস কি বিচারপতিদের বাধ্য করেনি পদত্যাগ করতে? আসলে সুরেন্দ্র কুমার সিনহা’র অবমাননাকর বিদায়ের সাথে সাথে বাংলাদেশে বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। শেখ হাসিনা বিচার বিভাগকে কব্জায় রেখেছেন, ড: ইউনুস পুরোপুরি বন্দী করে ফেলেছেন। সুতরাং বিচার চেয়ে লাভ নেই? এদিকে ‘কালুয়া টোকাই’ হাসনাত আব্দুল্লাহ সামাজিক মাধ্যমে পোষ্টে লিখেছেন: ‘চিন্ময়ের জামিনকে কোন বিচ্ছিন্ন ঘটনা মনে করিনা। চিন্ময়ের ঘটনার শুরু থেকেই ভারতীয় আধিপত্যবাদ এ দেশের উপর অন্যায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। চিন্ময়ের জামিনও কি সেই চাপের কাছে নতি স্বীকার করেই দেওয়া হল? ইন্টেরিম সাবধান! আলিফের রক্তের উপর দাঁড়িয়ে ভারতীয় আগ্রাসনের রাস্তা উন্মুক্ত করলে পরিণতি ভালো হবেনা’। ‘ধলা টোকাই’ সার্জিস বা ‘কালুয়া টোকাই’র- হুমকী অমান্য করার সাধ্য কি ড: ইউনূসের আছে? মনে পড়ে কি ‘কালুয়া টোকাই’ সেনা-প্রধানের বিরুদ্ধে কি বলেছিলো? তারাই যখন সহ্য করেছে, ড: ইউনুস তো সিভিলিয়ান পাবলিক!
জামিন পাওয়া একজন নাগরিকের অধিকার। চিন্ময় কৃষ্ণ দাস প্রভু’র বিরুদ্ধে মামলাটি ভুয়া এবং প্রতিশোধমূলক। তিনি একজন শান্তিপ্রিয় নাগরিক। তার আন্দোলনে লক্ষ লক্ষ মানুষ হলেও একটি ঢিল পড়েনি, বাস পুড়েনি, পুলিশ মরেনি, কেউ আহত-নিহত হয়নি, আন্দোলন ছিলো শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল। এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস প্রভু’র জামিন না পাওয়ার কোন কারণ নেই। সবাই সেটা জানে, বোঝে, কিন্তু মানেনা। হয়তো ইউনুস সরকারের পতনের আগে তিনি জামিন পাবেন না! ড: ইউনুস সরকারের অবস্থা দিনদিন খারাপ হবে, চিন্ময় কৃষ্ণ দাস প্রভু’র জামিন ঝুলে যাবে? ভাগ্য ভালো, ড: ইউনুস সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। কেজানে হয়তো তার অবস্থাও চিন্ময় কৃষ্ণ দাস প্রভু’র মতো হতে পারে। আমি চাই চিন্ময় কৃষ্ণ দাস প্রভু’র জামিন হোক। এত কথার পরও সরকারের কাছে আবেদন, ড: ইউনুস সরকার রবিবার চিন্ময় কৃষ্ণ দাস প্রভু’র মুক্তি দিন।
লেখক : আমেরিকা প্রবাসী।
পাঠকের মতামত:
- ‘পাকিস্তানের আভ্যন্তরীন ব্যাপারে ভারতের হস্তক্ষেপ পূর্ব পরিকল্পিত’
- মানুষ
- মুকুটি আর কুকুটি
- কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন বিউবো নিরাপত্তা একাদশ
- গণভোটের রায় বাস্তবায়নে ময়মনসিংহে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
- কানাইপুরের সেই দুই প্রতিপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ, আহত ৫
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে’
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- কাপাসিয়ায় ‘কাঁঠাল’র বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ কৃষকরা
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের সমর্থকদের উদ্যোগে নির্বাচনী সভা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- মানুষ
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







