নিষিদ্ধ আওয়ামী লীগ: নির্বাচন, অভ্যন্তরীণ সংকট ও আঞ্চলিক ভূরাজনীতি
আবীর আহাদ
বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ শুধু একটি দল নয়, বরং মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, প্রগতি ও স্থিতিশীল রাষ্ট্রচেতনার প্রধান প্রতীক। দলীয় বিবেচনায়ও এ দলের ভোটার সংখ্যা সর্বাধিক। ফলে দেশের রাজনৈতিক ভারসাম্যেও এ-দলের গুরুত্ব অনেক বেশি। এমন একটি শক্তিকে রাজনীতি ও নির্বাচন থেকে নিষিদ্ধ ঘোষণা করা হলে তা কেবল নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নেই সীমাবদ্ধ থাকবে না, বরং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, নির্বাচনের গ্রহণযোগ্যতা, সামাজিক ভারসাম্য এবং আঞ্চলিক ভূরাজনীতিকেও গভীরভাবে প্রভাবিত করবে।
নিষিদ্ধ-আওয়ামী ভোটারদের অচলাবস্থা
আওয়ামী লীগের ভোটাররা ঐতিহাসিকভাবে মুক্তিযুদ্ধের পক্ষশক্তি ও প্রগতিশীল রাজনীতির ধারক।বিএনপি তাদের কাছে গ্রহণযোগ্য নয়, কারণ এ দলকে তারা দেখেছেন আওয়ামী নেতৃত্ব ও কর্মীদের বিরুদ্ধে সংঘাত, হামলা, মামলা ও রাজনৈতিক প্রতিহিংসা চালাতে।
আদর্শগতভাবে বিএনপিকে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারী, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও সুযোগসন্ধানী শক্তির বাহন বলে মনে করে। জামায়াত কিংবা নব্য-ইসলামপন্থী প্ল্যাটফর্ম এনসিপিকেও তারা মুক্তিযুদ্ধবিরোধী বলেই চিহ্নিত করে। অতএব, আওয়ামী ভোটারদের সামনে তিনটি সম্ভাবনা তৈরি হবে:
১. আওয়ামী লীগের অংশ থেকে উদ্ভূত নতুন প্ল্যাটফর্মে ভরসা খোঁজা,
২. আঞ্চলিক বা স্বতন্ত্র প্রার্থীর দিকে ঝোঁকা,
৩. অথবা সরাসরি ভোট বর্জন।
এমন পরিস্থিতি সরাসরি নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি জনগণের আস্থা নষ্ট করবে।
অভ্যন্তরীণ প্রভাব
বিএনপির সাময়িক সুবিধা: আওয়ামী লীগ না থাকলে বিএনপি আপাতত সুবিধাজনক অবস্থানে যাবে। তবে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির সঙ্গে তাদের ঐতিহাসিক সখ্য দীর্ঘমেয়াদে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
মুক্তিযুদ্ধের ধারার ক্ষয়: আওয়ামী লীগ ছাড়া সংসদ বা রাজনীতির কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধভিত্তিক আদর্শ দুর্বল হয়ে পড়বে। এতে রাষ্ট্রচিন্তায় ভারসাম্যহীনতা তৈরি হবে।
সামাজিক বিভাজন: আওয়ামী ভোটারদের হতাশা ও রাজনৈতিক বিমুখতা গণতান্ত্রিক অংশগ্রহণকে দুর্বল করে তুলবে।
আঞ্চলিক ভূরাজনীতি
আওয়ামী লীগের অনুপস্থিতিসৃষ্ট বাংলাদেশের রাজনীতির অচলাবস্থা কেবল অভ্যন্তরীণ সংকট নয়; বরং দক্ষিণ এশীয় ভূরাজনীতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গও বটে।
১. ভারতের অবস্থান: ভারত ঐতিহাসিকভাবেই আওয়ামী লীগের ঘনিষ্ঠ মিত্র। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে ভারত গভীর সংকটে পড়বে, কারণ দিল্লি তার সীমান্তনিরাপত্তা, সন্ত্রাস দমন ও আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার স্বার্থে আওয়ামী লীগের স্থিতিশীল শাসনকে নিরাপদ মনে করে এসেছে। বিএনপি-জামায়াতের সম্ভাব্য উত্থান ভারতকে কূটনৈতিক ও নিরাপত্তাজনিত চাপে ফেলতে পারে।
২. চীনের সুযোগ: রাজনৈতিক অচলাবস্থার সুযোগ নিয়ে চীন বাংলাদেশে তার প্রভাব বাড়াতে চাইবে। বিশেষ করে অবকাঠামো, বন্দর ও অর্থনৈতিক করিডর নির্মাণে বেইজিং এগিয়ে আসতে পারে। এতে বাংলাদেশের ওপর চীনের অর্থনৈতিক নির্ভরতা বাড়বে এবং আঞ্চলিক ভারসাম্য নষ্ট হবে।
৩. মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা: যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে চাপ সৃষ্টি করছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে ওয়াশিংটন এটিকে “গণতান্ত্রিক শূন্যতা পূরণের সুযোগ” হিসেবে দেখাতে পারে। তবে বাস্তবে, মার্কিন স্বার্থ মূলত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগত ঘাঁটি ও প্রভাব বিস্তারকে ঘিরে। আওয়ামী লীগের অনুপস্থিতি তাদের নতুন রাজনৈতিক জোটের কাছে টেনে নিতে পারে।
৪. আঞ্চলিক ভারসাম্যহীনতা: বাংলাদেশে রাজনৈতিক ভারসাম্য নষ্ট হলে দক্ষিণ এশিয়ায় নতুন অস্থিতিশীলতা তৈরি হবে। যুক্তরাষ্ট্র-ভারত-চীন, এমনকি রাশিয়ার প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে। পাশাপাশি পাকিস্তান, মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধস্পৃহায় জামায়াত ও মৌলবাদী শক্তিকে উৎসাহিত করতে পারে, যা বাংলাদেশকে সন্ত্রাসবাদ ও ধর্মীয় উগ্রবাদের নতুন ঝুঁকিতে ফেলবে।
৫. পাকিস্তানের সম্ভাব্য প্ররোচনা ও প্রতিশোধস্পৃহা: বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অনুপস্থিতি পাকিস্তানের কাছে হবে এক কৌশলগত সুযোগ। মুক্তিযুদ্ধ-পরবর্তী অপমানের প্রতিশোধস্পৃহা থেকে ইসলামি দল ও মৌলবাদী শক্তিকে উসকে দিয়ে তারা বাংলাদেশকে ভেতর থেকে দুর্বল করার চেষ্টা করতে পারে। পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চেও বাংলাদেশকে ভারতবিরোধী অবস্থানে ঠেলে দিতে চাইবে, যেন বাংলাদেশ মনে করে, “ভারতই আসল শত্রু, পাকিস্তান মহামিত্র।” এ ধরনের প্রচেষ্টা বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক ভারসাম্যকে নষ্ট করবে এবং সরাসরি ভারতের নিরাপত্তাকেও চ্যালেঞ্জ জানাবে। পরিণতিতে বাংলাদেশের স্থিতিশীলতা, উন্নয়ন ও নিরাপত্তাও হুমকিতে পড়তে পারে।
শেষ কথা
আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কেবল প্রতিদ্বন্দ্বিতাহীন হবে না; বরং বাংলাদেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধের আদর্শ ও আঞ্চলিক স্থিতিশীলতা- সবই প্রশ্নের মুখে পড়বে। অভ্যন্তরীণ ভোটার সংকট থেকে শুরু করে ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের কৌশলগত টানাপোড়েন পর্যন্ত সবকিছুই ইঙ্গিত দিচ্ছে: আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে তা বাংলাদেশের জন্য শুধু একটি রাজনৈতিক পরিবর্তন নয়; বরং এক গভীর ভূরাজনৈতিক সঙ্কটের দ্বার উন্মোচন করবে।
লেখক :মুক্তিযোদ্ধা লেখক ও বিশ্লেষক।
পাঠকের মতামত:
- বিরামপুরে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়
- ‘১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি’
- রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য
- লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
- পদ্মা নদীতে গোসল করতে নেমে সলিস সমাধি, আধা কিলোমিটার দূরে মিলল দেহ
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- সালথায় ২৬ হাজার মেট্রিক টন পাট উৎপাদণের লক্ষ্যমাত্রা
- গোপালগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- ‘যাত্রীবেশে’ অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাইকালে আটক ৩
- তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
- ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
- ঈশ্বরদীর সাত রেলস্টেশনের উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের দাবি
- চতুর্থ দিনেও এমপি গাজী নজরুলের অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাড. ইকবাল হোসেন শেখ
- ‘দেশের মানুষ এমন একটি বাংলাদেশ চায়, যেখানে খুন, ধর্ষণ, চাঁদাবাজি থাকবে না’
- ‘নারীদের ইভটিজিং ও হয়রানি রোধে নগরকান্দা-সালথায় লিগ্যাল এইড কমিটি গঠন হবে’
- ‘জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন সক্রিয় ভূমিকা রেখেছে’
- ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
- কাউন্সিলর একরামুল হত্যা, হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা
- এবারের ‘ইত্যাদি’ লক্ষ্মীপুরে
- ‘আর্জেন্টিনাবিরোধী ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, শীর্ষে মিশরের কোচ
- রাসায়নিক খাতের সক্ষমতা বাড়াতে কর্মপরিকল্পনা চায় ডিসিসিআই
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চড়ুইভাতি
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
-1.gif)








