বাংলাদেশে ১০ কোটি মানুষ হারিয়ে গেছে?
শিতাংশু গুহ
একটা জিনিস আমার মাথায় ঢুকছে না, সেটি হলো ১৯৭০ সালে পাকিস্তানে জনসংখ্যা ছিলো ১২৩ মিলিয়ন, অর্থাৎ ১২ কোটি ৩০ লক্ষ। তন্মধ্যে পূর্ব-পাকিস্তানে ৬৫ মিলিয়ন, পশ্চিম পাকিস্তানে ৫৮ মিলিয়ন। এ হিসাবটি সরকারি গুগুল থেকে নেয়া। ১৯৬১ সালে পাকিস্তানের জরিপে মোট জনসংখ্যা ছিলো ৯৩ মিলিয়ন, তন্মধ্যে পশ্চিম পাকিস্তানে ৪২.৮ মিলিয়ন, এবং পূর্ব-পাকিস্তানে ৫০ মিলিয়ন। মনে আছে নিশ্চয় ১৯৭১ সালে বঙ্গবন্ধু বলেছিলেন, সাড়ে ৭ কোটি বাঙ্গালীকে দাবায়ে রাখতে পারবা না! সোজা অংকের খাতিরে ধরে নেয়া যাক ১৯৭১ সালে পাকিস্তানে জনসংখ্যা ছিলো ১৩ কোটি, তন্মধ্যে পূর্ব-পাকিস্তানে সাড়ে ৭ কোটি, পশ্চিম-পাকিস্তানে সাড়ে ৫ কোটি।
আরো কিছু পরিসংখ্যান দেই: বাংলাদেশে ২০২২ সালের জনসংখ্যা জরীপ অনুযায়ী মোট জনসংখ্যা প্রায় ১৭ কোটি (১৬ কোটি ৯৮ লক্ষ ২৮ হাজার ৯২১ জন)। পক্ষান্তরে পাকিস্তানে ২০২৩ সালের জনসংখ্যা জরিপ অনুযায়ী মোট জনসংখ্যা হচ্ছে প্রায় ২৫ কোটি (২৪ কোটি ১৪ লক্ষ ৯৯ হাজার ৪৩১ জন + কাশ্মীর ও গিলগিট-বাল্টিস্তান, আদম শুমারীতে এটি ধরা হয়নি)। আমার মাথাব্যথা হচ্ছে, ১৯৭১-২০২৩ পর্যন্ত পাকিস্তানের জনসংখ্যা সাড়ে ৫ কোটি থেকে বেড়ে ২৫ কোটি হলে, একই সময়ে (১৯৭১-২০২২) বাংলাদেশের জনসংখ্যা সাড়ে ৭ কোটি থেকে বেড়ে মাত্র ১৭ কোটি হয় কি করে? এটি কি কোন কিছুর ইঙ্গিত দেয়?
সাধারণ গণিতের হিসাবমতে বাংলাদেশের জনসংখ্যা হওয়া উচিত ৩৪ কোটি (২৫ x ৭.৫/৫.৫)। আরো সহজভাবে দেখলে দেখা যাবে পাকিস্তানে জনসংখ্যা প্রায় ৫ গুণ বেড়েছে, বাংলাদেশে ৫ গুণ বাড়লে সংখ্যাটি ৩৪ কোটি’র বেশি দাঁড়ায়। জন্ম-মৃত্যু হার, ফ্যামিলি প্ল্যানিং, বহুবিবাহ ইত্যাদি বাংলাদেশ ও পাকিস্তানে প্রায় সমান। প্রশ্ন হলো বাংলাদেশে জনসংখ্যা ১৭ কোটি, থাকার কথা ৩৪ কোটি, তাহলে বাকি ১৭ কোটি কোথায় গেলো? হিন্দুরা বলছে প্রায় ৫ কোটি হিন্দুকে বিতাড়িত হয়েছে? হিসাবটি এরকম: ১৯৭১ সালে ১ কোটি হিন্দু ভারতে গেছে, দেশে বা এদিক-ওদিক হিসাবের বাইরে প্রায় ৫০ লক্ষ হিন্দু, অর্থাৎ মোট দেড় কোটি হিন্দু ছিলো, ৫ গুণ বাড়লে তা দাঁড়াতো সাড়ে ৭ কোটি, আছে ২ কোটি (সরকারি হিসাবে ১ কোটি ৬০ লক্ষ), বাকিরা কই? এছাড়া দেশের প্রায় ২ কোটি মানুষ প্রবাসী, বিদেশে থাকেন।
তাহলে দাঁড়াল ১৭+৫+২=২৪ কোটি। ৩৪-২৪=১০ কোটি গেলো কোথায়? সংখ্যাটি যদি আরো কমিয়ে ধরা হয়, তাহলেও ৬/৭ কোটি মানুষের হদিস নাই? এঁরা কি সবাই ভারতে গেছে? বা নেপালে? বোঝার সুবিধার জন্যে আরো কিছু তথ্য দেই, বাংলাদেশে গ্রোথরেট ৭%, পাকিস্তানে ২.১%? বাংলাদেশে পুরুষ মানুষ বাঁচে ৭৩, পাকিস্তানে ৬৫; মহিলারা বাঁচে বাংলাদেশে ৭৬, পাকিস্তানে ৭০ বছর। জন্মহার বাংলাদেশে ২০.৪%, পাকিস্তানে ২৭.৮% এবং মৃত্যুহার বাংলাদেশে ৫%, পাকিস্তানে ৬.৫%। একমাত্র জন্মহার বাদে সকল পরিসংখ্যানে বাংলাদেশে জনসংখ্যা পাকিস্তানের চাইতে ঢের বেশি হওয়ার কথা? তা হয়নি, হয়েছে কি? এই লোকগুলো হারিয়ে গেছে?
বাংলাদেশে মানুষ হারিয়ে গেছে, ভারতে মুসলমান হুহু করে বেড়েছে, এর মধ্যে কি কোন যোগসূত্র আছে? এ সময়ে ভারত বেশকিছু সংখ্যক বাংলাদেশীকে পুশব্যাক করেছে, বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, এ নিয়ে তাদের কিছু করার নেই? টিভিতে এসব ফিরে আসা মানুষগুলো সবিস্তারে জানাচ্ছেন বাংলাদেশে কোথায় তাদের বাড়ীঘর, কখন তাঁরা ভারতে যান, কেন থেকে গেছেন ইত্যাদি। কেউ কেউ বলতে চাইছেন, বাংলাদেশের জনসংখ্যা আসলে ১৭ কোটির বেশি, প্রায় ২০ কোটি। তাও যদি হয়, তবুও তো ৫/৭ কোটি মানুষের খবর নাই, কেন?
লেখক : আমেরিকা প্রবাসী।
পাঠকের মতামত:
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
- ‘আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়’
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
- অভিনেতা সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান মনিরা মিঠুর
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- ২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
- মধুমতির বুকে বৈঠার ঝংকার, নৌকা বাইচ ও গ্রামীণ মেলায় মানুষের ঢল
- অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল
- সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা
- উপসাগরীয় ৭ দেশে হামলার হুমকি ইরানের
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- রাঙা প্রভাত
-1.gif)








