ইতালিতে বিক্ষোভ হয়েছে, ডিম পড়েনি
শিতাংশু গুহ
আগেও বলেছিলাম, এখনো বলছি, ড. ইউনুস ও তাঁর সাঙ্গপাঙ্গরা যেখানেই যান, সেখানেই বিক্ষোভ হবে, গায়ে ডিম পড়বে, সুযোগ থাকলে হাতও পড়তো। আমেরিকা ও পশ্চিমা দেশে হাত পড়লে গ্রেফতার, তাই হাত পড়েনা, এজন্যে রক্ষা। ড. ইউনুস ইতালিতে গেছেন সেখানে বিক্ষোভ হয়েছে। আওয়ামী লীগ বিক্ষোভ করেছে। আজকাল আওয়ামী লীগের ডাকে মানুষ হয়, কারণ স্বাধীনতার সপক্ষের মানুষ নিজেদের তাগিদে যোগ দেয়। ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের সভায় মানুষ হতো না, কারণ সেখানে ‘জিন্দাবাদ’, মারামারি-খাওয়াখাওয়ি ও তোষামোদ ছাড়া কিছু ছিলোনা। এখন আওয়ামী লীগ দলের উর্ধে উঠে মানুষের কথা বলে। এজন্যে হয়তো মানুষ বলাবলি করে যে, আওয়ামী লীগ বিরোধী দলেই মানায়।
ইতালিতে ‘ডিম’ পড়েছে কিনা জানা যায়নি। তবে বিএনপি সেখানে আওয়ামী লীগের বিপক্ষে দাঁড়ায়নি? ইতালির সাথে অবশ্য নিউইয়র্ক বা লন্ডনের তুলনা করলে চলেনা। ড. ইউনুস এবার নিউইয়র্কের মত সঙ্গীদের ফেলে রেখে যাননি। তাই সেখানে ডিম মারার সুযোগ ছিলোনা। এটুকু বলা যায়, ড. ইউনুস ও তাঁর ক’জনা উপদেষ্টা ক্ষমতা ছাড়ার পরও যেখানেই যাবেন সেখানেই ‘লাঞ্ছিত’ হবার সম্ভবনা উড়িয়ে দেয়া যায়না। দেশে থাকলে অবশ্য তাদেরই দেখানো পথে ‘মব ভায়োলেন্স (জাস্টিস’)-র শিকার হতে পারেন। ড. ইউনূসের সমর্থনেও রোমে ২৯ জনের একটি বিশাল সমাবেশ হয়েছে, পক্ষান্তরে আওয়ামী লীগের সমর্থনে মানুষ হয়েছে হাজার খানেক, যা ইতালির মত একটি শহরের জন্যে যথেষ্ট।
ড. ইউনুস ইতালীতে কেন গেছেন কেজানে? ইতালির প্রধানমন্ত্রী সাথে তাঁর বৈঠক হয়নি। তবে সুযোগ পেয়ে তিনি ব্রাজিলের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন। যেই সম্মেলনে তিনি গেছেন অর্থাৎ বিশ্ব খাদ্য সংস্থার ফোরামে বলেছেন, তিনি ১৭কোটি মানুষকে খাওয়াচ্ছেন এবং ১৩ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছেন। এর কোনটা’র কৃতিত্ব তাঁর নয়, শেখ হাসিনা’র। রোহিঙ্গাদের আশ্রয় দেয়াটা ভুল ছিলো, কৃতিত্ব নয়? শেখ হাসিনা নোবেল প্রাপ্তির আশায় তখন ‘মানবতার’ মা হয়েছিলেন। রোহিঙ্গারা এখন ‘বিষফোঁড়া’, সামনে আরো জ্বালাবে, ফেরত যাওয়ার প্রশ্নই ওঠেনা। ড. ইউনূসের ইতালি সফর আগের সফরগুলোর মতোই সফলতার ভাগ শূন্য। তার বয়স হয়েছে, জনগণের টাকায় আরামে একটু দেশ ঘুরে নিচ্ছেন আরকি!
ড. ইউনুস প্রতিমাসে একটি সফর করে অতীতের যেকোন সরকার প্রধানকে পেছনে ফেলে রেকর্ড করেছেন। ইতালি ছিলো তার ১৩ মাসে ১৪তম বিদেশ সফর। তিনি রোমের মেয়রের সাথে দেখা করেই খুশি। বিমানবন্দরে ইতালি সরকারের কেউ আসেনি, ফাও (জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা)- কোন কর্মকর্তা আসেনি, বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। ডাষ্টবিন শফিক বলেছেন, ইতালীর প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে, এমন কথা তো আমরা বলিনি। বাসস (বাংলাদেশ সংবাদ সংস্থা) পূর্বাহ্নে খবর দিয়েছিলো যে, ইতালির প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবে। ঢাকায় একযুগ সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে বলতে পারি, বাসস উড়ো খবর দেয়নি, কেউ সেটা কনফার্ম করেছেন। শফিকুল আলম এখন ‘শাক দিয়ে মাছ ঢাকতে’ মিথ্যা বলছেন।
লেখক : আমেরিকা প্রবাসী।
পাঠকের মতামত:
- কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন বিউবো নিরাপত্তা একাদশ
- গণভোটের রায় বাস্তবায়নে ময়মনসিংহে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
- কানাইপুরের সেই দুই প্রতিপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ, আহত ৫
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে’
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- কাপাসিয়ায় ‘কাঁঠাল’র বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ কৃষকরা
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ফিরছে ‘থ্রি ইডিয়টস’, এবার সংসার ও পেশাজীবনের গল্প
- লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প
- অভিষেকেই তিন বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি কেপ ভার্দে
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের সমর্থকদের উদ্যোগে নির্বাচনী সভা
-1.gif)







