খোলাচিঠি
আবদুল হামিদ মাহবুব
ডক্টর মুহাম্মদ ইউনূস, আমরা আপনাকে সময়ের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, ক্ষমতায় বসিয়েছিলাম। আপনি ১৮ মাস নেতৃত্ব দিয়ে দেশ পরিচালনা করেছেন। আমি বুঝি, ক্ষমতার চেয়ারে বসেই আপনি বুঝতে পেরেছিলেন উত্তপ্ত কড়াইয়ে পড়েছেন। তখন আর আপনার কিছু করার ছিল না। আপনি ছেড়ে যেতে পারতেন, কিন্তু আমরা সে পথ বন্ধ করে রাখি। ছেড়ে গেলে আপনিও পলাতক বলে অভিহিত হতেন।
এই ক্ষমতায় বসানোর সুযোগ নিয়ে, আপনি আপনার অনেক ধরনের ব্যক্তিগত ফায়দাও হাসিল করেছেন বলে অনেক কথা আছে। গভীর এই বিষয়গুলো আমি জানিনা। এই কারণে আমি অন্তত ওই বিষয়গুলো নিয়ে কোন অভিযোগ উত্থাপন করছি না। আগামী সময়ে সেগুলো পরিষ্কার হবে জাতির সামনে।
এই খোলাচিঠি লেখার উদ্দেশ্য একটি। সেটা হচ্ছে জাতির উদ্দেশ্যে বলা আপনার প্রথম টেলিভিশন ভাষণে যেসব কথা বলেছিলেন, তার কতটুকু করতে পেরেছেন, আর করতে পারেননি, আপনি সেটা ভালো জানেন। শেষ বিদায়ের ভাষণে তার কিছু কিছু বলেছেন। করতে না পারারও অনেকগুলো কারণ আছে। আমরা আপনাকে সহায়তা করিনি। বরঞ্চ ১৯৪ টি আন্দোলন আপনার সময়ে দানা বাধিয়ে আপনাকে অস্থির করে রেখেছি।
এই অস্থিরতার মধ্যেও আপনি মাথা ঠান্ডা রেখে যেসব মৌলিক কাজগুলো করে গেলেন, তার জন্য জাতি আপনাকে চিরজীবন স্মরণ রাখতে হবে। অবশ্যই এটা আমরা ইতিবাচক ও নেতিবাচক হিসাবেও স্মরণ করব। সকলের চিন্তা সকলের সাথে মিলে না। প্রতিটি মানুষের আলাদা আলাদা চিন্তাভাবনা থাকে। যার সাথে যেটা মিলবে সে সেই বিষয়টি নিয়ে ইতিবাচক মন্তব্য করবে সাধুবাদ জানাবে। যার সাথে মিলবে না সে নেতিবাচক মন্তব্য করবে, আপনাকে নিন্দাবাদ দেবে ।
জুলাই অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনাসহ সকল পক্ষের একটা ধারণা ছিল আপনি দেশে নির্বাচন না দিয়ে ক্ষমতা আঁকড়ে থাকতে চাইবেন। কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত করে আপনি নির্বাচন দিয়ে বিদায় নিয়েছেন। আপনার পরবর্তী জীবন আরো উজ্জ্বল হবে, এটা আমার আশাবাদ।
তবে এই যে রমজান শুরু হয়েছে। রমজান শেষে ঈদ। এই কারণে আমার জানতে ইচ্ছে হচ্ছে; আপনি রোহিঙ্গাদের ক্যাম্পে গিয়ে জাতিসংঘ মহাসচিবের সামনে তাদের আশ্বাস দিয়েছিলেন, আগামী ঈদ তারা তাদের নিজেদের ভূমিতে গিয়ে করবে। এইটার কতদূর করে যেতে পারলেন? বিষয়টির কোন ব্যাখ্যা পাইনি। ব্যাখ্যা দিলেও আমার চোখে পড়েনি। তাই যদি আমার এই লেখা কোনভাবে আপনার চোখের সামনে যায়; আমি আশা করব সেই ব্যাখ্যাটা আপনি দেবেন।
আমি বুঝেছি, আপনি ভীতু নন, পলায়নপরও না। কোন বিষয় পাশ কাটিয়েও যাওয়ার বিরোধী মানুষ। দুনিয়াব্যাপী আপনার সুনাম আছে। সেই সুনাম ধরে রাখার জন্য অন্তত রোহিঙ্গাদের প্রসঙ্গটি আপনি পরিষ্কার করবেন।
লেখক : সিনিয়র সাংবাদিক ও শিশু সাহিত্যক।
পাঠকের মতামত:
- গণভোটের ফল কার্যকরের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি
- ফিরলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি
- ‘যশোহর ক্যান্টনমেন্ট থেকে এসে পাকসেনারা পুনরায় কুষ্টিয়া দখল করে নেয়’
- মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতার ড্রেজার মেশিন জব্দ
- মিলেছে বায়রার ক্লিয়ারেন্স, এপ্রিলের শেষে উদ্বোধন
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার, জড়িত ৫ যুবক গ্রেফতার
- ফরিদপুর বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এক দশকে সম্পদের পাহাড়
- মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২
- রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
- বিএনপি নেতার বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ
- পদ্মা সেতুর উপর ও মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৭
- নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- অনলাইনে ভুয়া কবিরাজি: ৩ প্রতারক গ্রেপ্তার, ২৬ ভরি গয়না উদ্ধার
- স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল
- গোপালগঞ্জে চাকরি মেলা ও সেমিনার
- সালথার ইউসুফদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
- ফোড়ার অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর বিক্ষোভ
- ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সীমান্ত: যাচ্ছে সোনা, আসছে মাদক
- দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবির ‘মৌচোষা’ বিওপির উদ্বোধন
- সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া
- ফুলপুর পৌরসভার জলাবদ্ধতা নিরসনে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা
- নারী অধিকার
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
-1.gif)








