প্রশংসাও করা উচিত
আবদুল হামিদ মাহবুব
কোথাও কোনো খুঁত পেলেই আমি সমালোচনা করি। সেই খুঁত সারিয়ে ফেললে বা সংশোধিত করা হলে, তার জন্য কি প্রশংসা করবো না? অবশ্যই প্রশংসা করবো। প্রশংসাযোগ্য কাজ করলে সকলেরই প্রশংসা করা উচিত।
এই দুই সাপ্তাহ আগে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম। পোস্টটি ছিলো এমন; 'বাসা থেকে বের হলে রাস্তায় হেঁটে চলারই চেষ্টা করি। হেঁটে হেঁটে গেলে কত কিছু চোখে পড়ে। আজ যাচ্ছিলাম মৌলভীবাজার সরকারি কলেজের পাশ দিয়ে। কলেজের সীমানা ঘেঁষে যে ড্রেন আছে তার উপরের স্ল্যাবই হচ্ছে ফুটপাত। এই ফুটপাত দিয়ে প্রতিদিন কয়েক হাজার ছাত্রছাত্রী এবং কলেজের শিক্ষকরাও আসা-যাওয়া করেন। কিন্তু ড্রেনের উপরের দুটি জায়গারই স্ল্যাব ড্রেনে পড়ে পানি চলাচলের স্বাভাবিক গতি ব্যাহত করছে। চেয়ে দেখলাম ওই দুই স্থানে অনেক পলিথিন, প্লাস্টিকের বোতল জমে আছে। আমার শক্তিতে কুলায়নি বলে স্ল্যাব উঠাতে পারলাম না। ছোট সময়ে যখন শিশু সংগঠন করতাম তখন এরকম কত স্বেচ্ছাশ্রমের কাজ আমরা করেছি। পুকুরের কচুরিপানা পরিষ্কার করা, রাস্তার পাশে জংলা আবর্জনাও পরিষ্কার করেছি। স্ল্যাব ওঠাতে সহায়তার জন্য এক দুজনকে ডেকেছিলাম, তাদের হাত নষ্ট হবে তাই এগিয়ে আসেনি। অবশ্য পরিচিত কেউ পেলে নিশ্চয়ই আসতো। স্ল্যাব দুটি উঠিয়ে যথাযথভাবে বসানোর জন্য মৌলভীবাজার পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। নতুবা এখানে তো ময়লা আবর্জনা জমে পানি উপচে রাস্তায় যাবেই; পাশাপাশি বেখেয়ালে কারো পা পড়ে গিয়ে দুর্ঘটনাও ঘটতে পারে।'
ছোট্ট সেই পোস্টটি নিয়ে একাধিক পত্রিকায় সচিত্র সংবাদও প্রকাশ হয়েছিল। বিষয়টি বেশ আলোচনার খোরাক হয়েছিলো। গতকাল (৩০ মার্চ) আবার সেই ড্রেনের উপর দিয়ে হেঁটে গেলাম। কোথা থেকে ছবি দুটো ( সেই পোস্টের সাথে দেওয়া) উঠেয়েছিলাম, সেই জায়গাই খুঁজে পেলাম না। অর্থাৎ ঠিক জায়গাতে স্ল্যাবগুলো বসিয়ে দেওয়ার কারণে আমি আর সেই খুঁত খুঁজে পাইনি। নিশ্চয়ই পৌর কর্তৃপক্ষের নজরে পড়েছিল। সে কারণে বিষয়টা সংশোধিত হয়ে গেছে। এজন্য আমি পৌরসভার প্রশংসা করছি। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
তবে আমরা নাগরিকদেরও সচেতন হওয়ার প্রয়োজন আছে। কিন্তু গতকাল যেটা আমাকে পীড়া দিয়েছে সেটা হচ্ছে গোরুর গোবর। যে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলাম, কয়েকটি স্থানে দেখলাম গোরুর টাটকা গোবর পড়ে আছে। নিশ্চয়ই কোন নাগরিক এই পথ দিয়ে তার গোরু হাঁটিয়ে নিয়েছেন। সেই গোরু তার মল ফেলে ফেলে গিয়েছে।
আমার সামনেই দুইজন কলেজ ছাত্রী গল্প করতে করতে হেঁটে যাওয়ার কালে গোবরে তাদের পায়ের স্যান্ডেল নষ্ট হল। তারা এখানে ওখানে পা মুছে পরিষ্কার করার চেষ্টা করেছে। আমি তাদের বললাম, দ্রুত কলেজে গিয়ে পা আর স্যান্ডেলগুলো ধুয়ে নিতে। আমার কথা শুনে তারা খানিকটা লজ্জাই পেলো।
আরেকটু এগিয়ে দেখি আমাদের শহরের প্রাচীন বিদ্যাপিঠ 'কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজ'র সামনে প্রধান সড়কের অনেক স্থানে গোবর লেপ্টে আছে। কিছু সময় দাঁড়িয়ে ওই দিকে তাকিয়ে থাকলাম। অবিরাম গাড়ি রিকশা যাচ্ছে। সেগুলোর চাকা এই গোবরের লেপটানো আরো বাড়াচ্ছে। তার উল্টোদিকে মৌলভীবাজার ক্লাবের সামনের ফুটপাতেও অনেক স্থানে গোবর দেখলাম। এগুলো আমাদের নাগরিক অসচেতনার কারণে।
আমরা যারা পৌর এলাকায় বসবাস করি তাদেরও দায়িত্ব নিয়ে, এই ছোট বিষয়গুলো চিন্তায় রাখতে হবে। কেউ যদি তার গবাদি পশু রাস্তা দিয়ে নিয়ে যান, সেই পশু মাল ত্যাগ করলে নিজ দায়িত্বে সেটা পরিষ্কার করে দিতে হবে। আমাদের এমন মানসিকতা গড়ে তোলা খুবই প্রয়োজন।
আমি কেবল আমার শহর মৌলভীবাজারের নাগরিকদের কথা বলবো না; সারাদেশের সকল শহরের নাগরিকদের এমন মানসিকতা গড়ে উঠতে হবে। তবেই আমাদের শহরগুলো সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা, সম্ভব হবে।
প্রায় দেড় বছর আগে কয়েকদিনের জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। সেখানে দেখেছি অনেকেই সাথে কুকুর নিয়ে তারা হাঁটছেন। অনেক কুকুর রাস্তার পাশে মল ত্যাগ করছে। কুকুরের মালিক সাথে সাথে তার কাছে থাকা গ্লাভস হাতে লাগিয়ে সেই মলটা উঠিয়ে একটা পলিথিনের ব্যাগে ভরে নিচ্ছেন। আমার বউমাকে জিজ্ঞেস করে জেনেছি, এই মলের প্যাকেটটা তারা নির্ধারিত ডাস্টবিনে ফেলবেন। তারা কুকুরের মল প্যাকেটে নিয়ে যাচ্ছে! আর আমরা গোরুর মল কি নিজেরা পরিষ্কার করে দিতে পারি না?
অবশ্যই পারব। কেবল মানসিকতা পরিবর্তন করতে হবে। নিজের কাজ দশজনের সামনে নিজে যদি করে ফেলি, এতে একটুও সম্মানহানি হবে না। বরঞ্চ অন্যরা উদ্বুদ্ধ হবে।
লেখক: সিনিয়র সাংবাদিক ও শিশু সাহিত্যিক।
পাঠকের মতামত:
- ফরিদপুরের কানাইপুর বাজারের আবারও চুরি
- আশাশুনিতে ৮০০ লিটার পেট্রোল জব্দ, ১০ হাজার টাকা জরিমানা
- থেরওয়াদা বৌদ্ধ বিহারে দুর্ধর্ষ চুরি, ১২ মূর্তি নিয়ে চম্পট
- ফুলপুরে কিশোরী ধর্ষণ, বিষপানে আত্মহত্যা
- ২৪ দিনের শিশুকে পঙ্গু করে ভিক্ষাবৃত্তির চেষ্টা মাদকাসক্ত মা-বাবার
- দিনাজপুরে অবৈধভাবে মজুদ ১৬৭১ লিটার ডিজেল জব্দ
- অস্ত্র মামলায় ডাকাত সর্দার ইয়ার আলীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর
- ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা
- ঈদের পথে লাশের মিছিল, মার্চে ঝরেছে ৫৮৭ প্রাণ
- ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় ১০টি কার্তুজ ও ৯টি টিআর গ্যাস সেল উদ্ধার
- নারায়ণগঞ্জের ‘হাম’ পরিস্থিতি বেশ ভালো, রয়েছে পর্যাপ্ত টিকা
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- ঈশ্বরদীতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার
- টিকা থেকে ট্র্যাজেডি: সাফল্যের গল্প যখন ইউনূস জমানার ব্যর্থতার দায়ে ম্লান
- প্রশংসাও করা উচিত
- নিউ ইয়র্কে ময়লার ট্রাকের ধাক্কায় বাংলাদেশি তরুণীর মৃত্যু
- জন্মসূত্রে নাগরিকত্ব: সুপ্রিম কোর্টে শুনানির আগেই ট্রাম্পের সমালোচনা
- আশ্রয়প্রার্থীদের স্থগিত আবেদন আবার চালু করল যুক্তরাষ্ট্র
- ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে
- একদিনের অভিযানেই ৮৮ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার
- কর্ণফুলীর বুকে দেশের প্রথম ‘ক্যাবল স্টেইড’ সেতু, ব্যয় ১৬৫৮ কোটি টাকা
- কাপ্তাইয়ে প্রয়াত মংলু মারমা ও ম্রাজুপ্রু মারমা স্মরণে দুই দিনব্যাপী মহতী পুণ্যদান অনুষ্ঠান সম্পন্ন
- গোপালগঞ্জে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা, জ্বালানি তেল জব্দ
- জি সিরিজে পার্থ বড়ুয়ার নতুন গান ‘সহজলভ্য নই’
- ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনি ব্যয় ২৩ লাখ টাকা
- কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- যশোরে এইচডিও এর কার্যালয় উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় ১০টি কার্তুজ ও ৯টি টিআর গ্যাস সেল উদ্ধার
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
-1.gif)








