ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
চৌধুরী আবদুল হান্নান
সিলেটের সুরমা নগরীতে এক মাদক কারবারির ছুরিকাঘাতে সম্প্রতি প্রাণ হারিয়েছেন র্যাব সদস্য ইমন আচার্য্য। একটি ব্রিজের নিচে কয়েকজন যুবক মাদক সেবন ও ক্রয়-বিক্রয় করার সময় কোতোয়ালি থানা পুলিশ আটকের চেষ্টা করলে তারা পালাবার জন্য মরিয়ে দৌঁড় শুরু করে।
র্যাবে কর্মরত কনস্টেবল ইমন আচার্য্য ওই সময় তার সামনে পড়া মাদক কারবারি পলায়নরত আসাদুল আলম বাপ্পীকে ঝাপটে ধরেন। এ সময় হাতে থাকা ধারালো চাকু দিয়ে ইমনের বুকের বাঁ পাশে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে। এক পর্যায়ে পুলিশ তাকে আঠক করতে সক্ষম হয়।
শুক্রবার ২২ মে দুপুর ১২ টার দিকে ছুরিকাঘাতের পর ওসমানি হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পরই তিনি মারা যান। কোতোয়ালি থানা পুলিশের মাদক কারবারিদের ধরার অভিযানের সময় র্যাব সদস্য ইমনের তাতে সম্পৃক্ত না হওয়ার সুযোগ ছিল কিন্ত দায়িত্ব বোধ থেকে তিনি সাহসের সাথে এগিয়ে আসেন।
চাকুরিতে তিনি অপেক্ষাকৃত নবীন, সবাই যা করে তিনি তা রপ্ত করে উঠতে পারেননি যে, দায়িত্ব এড়িয়ে চলা বেশি নিরাপদ, যে বেশি দায়িত্ব পালন করে তার বিপদও বেশি। যার কাজ নেই তার জবাবদিহিতাও নেই, শুধু কৌশলী হয়ে সব ম্যানেজ করলেই হয়। এমন দুর্ভাগ্যজনক অবস্থা বিরাজমান দেশে। সবাই চাকুরি করে, কেউ দায়িত্ব করে না।
ইমন আচার্য্য চট্টগ্রামের হাটহাজারী থানার পশ্চিম দলই গ্রামের রণধীর আচার্য্যের ছেলে। কয়েক মাস আগে তিনি বিয়ে করেন, জীবনের শুরুতেই জীবন নিভে গেল। তবে এলিট ফোর্স র্যাব এর পক্ষ থেকে দায়িত্ব পালনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেলেন তিনি। ইমন তার সবটুকু দিয়েছেন, এখন তাকে কিছু দেওয়ার পালা রাষ্ট্রের।
বাবা-মা, স্ত্রী স্বজনদের কাছে তো ইমনকে আর ফিরিয়ে দেওয়া যাবে না, তার বীরত্বপূর্ণ ত্যাগের জন্য তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া যায় এবং প্রয়োজনে তার পরিবারকে আর্থিক সহায়তা দিতে হবে। তাতে সমাজে একটি বার্তা তৈরি হবে যে, রাষ্ট্র ভালো কাজের মূল্যায়ন করে এবং তাতে পুলিশ বাহিনী ও র্যাব সদস্যগণ দায়িত্ব পালনে আরও অনুপ্রণিত হবেন।
ইমন আচার্য্য দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, সেক্ষেত্রে সম্মাননা দেওয়ার বিষয়টি গুরুত্বহীন হয়ে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। যদি তাই হয়, তা হবে বড় বেদনাদায়ক।
লেখক : অবসরপ্রাপ্ত ডিজিএম, সোনালী ব্যাংক।
পাঠকের মতামত:
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- জাতীয় নাগরিক পার্টির নড়াইল জেলার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
- প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ
- যমুনা সেতু পার হলো ৪০ হাজার গাড়ি, টোল আদায় সোয়া ৩ কোটি
- ইতিহাস বদলাতে দেশ ছাড়লো নারী ক্রিকেট দল
- টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জন নিহত
- জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
- শিশু ধর্ষণকারীর মৃত্যুদণ্ড, ২৯ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা
- মেট্রোরেল ভ্রমণে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
-1.gif)








