চিত্রনাট্য একই, ইসলাম অবমাননা, শুধু স্থান-কাল পাত্র ভিন্ন
শিতাংশু গুহ
চিত্রনাট্য একই, ইসলাম অবমাননা, শুধু স্থান-কাল পাত্র ভিন্ন। ইসলাম ধর্ম অবমাননা একটি ফাঁদ, হিন্দুদের বিরুদ্ধে এই ফাঁদটি ব্যবহৃত হয়, প্রায়শ: পরিকল্পিত। লক্ষ্য হিন্দুদের দেশত্যাগ করানো, ধর্মান্তরকরন, চাকুরীচ্যুতি, সম্পত্তি দখল, অথবা ব্যক্তিস্বার্থ চরিতার্থ করা। এতে ধর্মের কোন বিষয় নেই, বরং ধর্মকে ব্যবহার করে স্বার্থসিদ্ধি। এটি নুতন ধান্ধা? খুব যে নুতন তাও নয়, ২০১২ সালে ‘রামু’র ঘটনা থেকে এর নুতন করে যাত্রা শুরু। বাংলাদেশের প্রেক্ষিতে এটুকু বলা যায়, হিন্দুরা বাংলাদেশে ইসলাম বা নবীর অবমাননা করেনা, এতটা সাহস তাদের নেই, রুচিও নেই। একশ্রেণীর মুসলমানই ইসলামের অবমাননা করে থাকে, যেমন রামু, নাসিরনগর, কুমিল্লার ঘটনা, প্রতিটি ক্ষেত্রে একজন মুসলমান হিন্দু নাম নিয়ে ইসলামের অবমাননা করেছে। নাসিরনগরে জাহাঙ্গীর কাবার ওপর শীবের মুর্ক্তি স্থাপন করেছিলো, ইকবাল কুমিল্লায় হনুমানের কোলে কোরান রেখেছিলো-এগুলো পরিকল্পিত ঘটনা, এবং হিন্দুদের ফাঁসানো জন্যেই তা করা হয়। আপাতত:তিনদিনে ঘটে যাওয়া ৩টি ঘটনা দেখি:
মিঠু মণ্ডলকে ধর্ম অবমাননার অভিযোগে জোর করে পদত্যাগ করানো হয়েছে
গোপালগঞ্জে মিঠু মণ্ডলকে ধর্ম অবমাননার অভিযোগে প্রথমে আটক করা হয়, এবং এরপর স্কুলের চাকুরী থেকে জোর করে পদত্যাগ করানো হয়। তিনি কোটালীপাড়ায় পিঞ্জরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর পদে কর্মমত ছিলেন। সনাতন টিভি মিঠু মন্ডলের হাতের লেখা পদত্যাগ পত্রটি প্রকাশ করেছে। মিঠু মণ্ডল এটি স্বাক্ষর করেছেন ২১শে মে ২০২৬। প্রধান শিক্ষক বরাবরে দেয়া এ পদত্যাগ পত্রে তিনি লিখেছেন, ‘আমি ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি করায় জনরোষের জন্যে কম্পিউটার ল্যাব অপারেটর পদ থেকে পদত্যাগ করছি’। তাঁর পদত্যাগ গৃহীত হয়েছে। তবে মিঠু ঠিক কি বলেছিলেন তা স্পষ্ট নয়। সামাজিক মাধ্যমে জানা যায়, মিঠু নাকি বলেছেন যে, বিশ্বকাপ ফুটবলে কে জিতবে তা আল্লাও জানেনা’। পাঠক, এ মুহূর্তে বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশ্বব্যাপী উন্মাদনা চলছে তা সবার জানা।
ভোররাতে আজানে হিন্দুদের অসুবিধা হয় বলায় গৌরাঙ্গ সরকার গ্রেফতার
গৌরাঙ্গ সরকার, ৪৫ সাতক্ষীরার বল্লি মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ক্লাশে পড়াতে গিয়ে কোন প্রসঙ্গে তিনি বলেন, রাতে (১২-৬টা) মাইকে আজান দিলে অনেকের অসুবিধা হয়। সাথে যোগ দেন, মন্দিরের মাইকে বাদ্যযন্ত্র বাজালেও অসুবিধে হয়। এ কথায় নাকি ধর্ম অবমাননা হয়েছে! দৈনিক সাতক্ষীরার সময় এবং সাতক্ষীরা ভিশন জানিয়েছে যে, পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। তাঁর চাকুরিটি গেছে। দি বিজ্নেস ষ্ট্যাণ্ডার্ড পত্রিকা ২০শে মে ২০২৬ লিখেছে, গৌরাঙ্গ সরকার হিন্দুদের অসুবিধা হবার কারণে মাইকে উচ্চস্বরে ফজরের আজান (ভোররাতে) বন্ধ করার কথা বলেছেন। সনাতন মিডিয়া গৌরাঙ্গকে গ্রেফতারের ছবি ছাপিয়েছে। সাতক্ষীরা থানায় মামলা হয়েছে ১৯শে মে ২০২৬, মামলার নাম্বার ৪১, সেকশান ২৯৫ক/২৯৮। গৌরাঙ্গ কানধরে জনগণের উদ্দেশ্যে মাফ চান, ঘটনার সূত্রপাত ১৭ই মে ২০২৬ নবম শ্রেণীর অংক ক্লাশে। দি বিজ্নেস টাইমস এ ব্যাপারে একটি বিশদ রিপোর্ট করেছে।
শাওন নাকি কোরানের অবমাননা করেছে?
দিপু চন্দ্র দাসের পর এবার শাওন চন্দ্র দাস, ২৩! চিত্রনাট্য একই, ধর্মীয় অবমাননা। স্থান ময়মনসিংহ। শাওন নাকি তার ‘ইমো’ একাউন্টে ‘কোরান’ নিয়ে আপত্তিকর কথা বলেছেন। স্থানীয় তৌহিদী জনতা এতে ক্ষিপ্ত হয়ে উঠে, শাওন পালিয়ে যায়, একদিন পর পুলিশ তাঁকে ঢাকার তেজগাঁও থেকে গ্রেফতার করে। জি নিউজ ইংলিশ জানিয়েছে, শাওন মাঝিপাড়া, গৌরীপুরের সাধন চন্দ্র দাসের পুত্র। ভয়েস অফ মাইনরিটি শাওনের বাড়ীঘর ভাংচুরের খবর দিয়েছে।
লেখক : আমেরিকা প্রবাসী।
পাঠকের মতামত:
- শাহজালালের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
- ২২ দিন ইলিশ ধরা মানা, কেনাবেচাতেও নিষেধাজ্ঞা
- শ্যামনগরে বাসের চাকায় পিষ্ট হয়ে বিদ্যুৎ কর্মী নিহত
- ‘বর্বরতা বন্ধ হতে হবে’
- প্রথমবার মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র
- ‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’
- ‘ড. ইউনূসের প্রতি সরকারের কোনো অনুরাগ-বিরাগ নেই’
- রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগ নেতার পদত্যাগ
- ‘মৃত্যুদণ্ডের সঙ্গে প্রতিশোধের সম্পর্ক নেই, ন্যায়বিচার নিশ্চিত করতে চাই’
- মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
- ‘বিমা খাতে অনিয়ম-দুর্নীতি গভীরে, কঠিন ব্যবস্থা নেওয়া হবে’
- ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিহত ৬
- মুক্তিবাহিনী শালদা নদীর পাকসেনা ঘাঁটির ওপর তীব্র আক্রমণ চালায়
- ১ হাজার ২শ’ মিটার চায়না ম্যাজিক জাল ধ্বংস
- মহম্মদপুরে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ উদযাপন
- ‘বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে’
- নোংরা পরিবেশে খাবার তৈরি: দুই হোটেলকে ১৪ হাজার টাকা জরিমানা
- সাতক্ষীরার আবাদেরহাটে অসহায় বৃদ্ধা রউফুন্নেছার জদি দখল, ভাঙচুর ও লুটপাট
- দিনাজপুরে বিএডিসি'র সার নিয়ে তুঘলকি কারবার
- বাংলালিংক গ্রাহকদের জন্য ‘কথা বলা শুক্রবারে ফ্রি’
- চাটমোহরে দিনমজুরের মৃত্যুর ঘটনায় অনেককে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ
- বাগেরহাটে নিখোঁজের তিনদিন পর খালে মিললো শিশুর লাশ, আটক ৫
- সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- বিটপি গ্রুপের কর্মীদের উন্নত এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- ভোট বর্জন সার্থক: রিজভী
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- লক্ষ্মীপুরে সংঘর্ষ-হত্যার ঘটনায় ৪ মামলা, এ্যানীসহ আসামি সাড়ে তিন হাজার
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগ নেতার পদত্যাগ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- লক্ষ্মীপুরে বোমা ফাটিয়ে স্বর্ণের দোকান লুট, ডাকাতের গাড়ি চাপায় পথচারী নিহত
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
- কুমিল্লায় নাবালিকাকে ধর্ষণের দায়ে আলাউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
- ‘ড. ইউনূসের প্রতি সরকারের কোনো অনুরাগ-বিরাগ নেই’
-1.gif)








