সরকারি ইঙ্গিতে পলাশবাড়ীতে সুউচ্চ রামমূর্তি প্রতিষ্ঠার কাজ বন্ধ, রামে এত ভয়!
শিতাংশু গুহ
গাইবান্ধার পলাশবাড়ীতে বৃহত্তর রামমূর্তি প্রতিষ্ঠার কাজ বন্ধ হয়েছে। কে বন্ধ করলো? কেন বন্ধ করলো কেজানে? সরকার বন্ধ করেছে? নোটিশ কই? ডেকে নিয়ে হুমকি দিয়ে বন্ধ করা হয়েছে, ভয়ভীতি প্রদর্শন? হয়তো তাই। আইনত: সরকার কি বন্ধ করতে পারে? পারেনা। সোস্যাল মিডিয়া বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ করেছেন। জানা যায়, স্থানীয় সরকার কর্তৃপক্ষ পলাশবাড়ী উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন (১০ জুন ২০২৬)। তাঁদের পরামর্শ দিয়েছেন যে, নিজেদের উদ্যোগে মূর্তি ভেঙ্গে ফেলতে। না ভাঙ্গলে মামলা-হামলার কথাও বলে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, একজন হিন্দু’র পক্ষে কি মূর্তি ভাঙ্গা সম্ভব?
নির্দেশটি অফিসিয়াল নয়, অথচ কাজটি হলো? কি চমৎকার তাইনা? এরফলে মূর্তি নির্মাণের কাজ কি থেমে যাবে? যাবে মানে, ইতোমধ্যে থেমে গেছে। সরকার বাহাদুরের মৌখিক নির্দেশের পরও কাজ চালায় এমন সাহস বাংলাদেশের হিন্দুর নেই, থাকার কোন কারণ নেই? কাজ বন্ধ না হলে হয়তো গুম-খুন হয়ে যাবে। আফটারঅল হিন্দুর ঘাড়েও তো একটাই মাত্র মাথা। এ ব্যবস্থার সুবিধা হচ্ছে, মূর্তি প্রতিষ্ঠার কাজ বন্ধ নিয়ে হৈচৈ হলে সরকার বলতে পারবেন, ‘আমরা তো বন্ধ করিনি’। সরকারি মৌখিক নির্দেশটি বেআইনী। সরকার নিজেই যখন আইন ভঙ্গ করেন, তখন সাধারণ মানুষের কাছে আইন মানার বাধ্যবাধকতা থাকেনা।
তৌহিদী জনতা তো বলে মাটির মূর্তির ভেতর কিচ্ছু নেই, তাহলে মাটি-পাথর দিয়ে তৈরী রামের মূর্তি নির্মাণে বাঁধা কেন? রাম নামে এত ভয় কেন? মমতা ব্যানার্জী ‘জয় শ্রীরাম’-এ ভীত ছিলেন, তিনি আউট। রাম মূর্তির পক্ষে-বিপক্ষে দেশে কর্মসূচী চলছে। ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের সময় তো হিন্দুরা বিক্ষোভ করেনি, মুসলমানরা এখন একটি রামমূর্তি নির্মাণে বাঁধা দিচ্ছেন কেন? সংখ্যার দাপটে সংখ্যালঘু হিন্দুদের মন্দির নির্মাণ বন্ধ করে দিলেন? ইমাম ওলামা পরিষদ সাংবাদিক সম্মেলন করেরামমূর্তি নির্মাণ বন্ধের দাবি জানিয়েছে। উদ্যোক্তা হরিদাস সম্পর্কে নানা কুৎসা রটনা হচ্ছে। ২০২২ সালে তিনি প্রতারণার দায়ে গ্রেফতার হ’ন, ১৩/১৪ দিন হাজতবাস করেন, এরপর কিছু না পেয়ে তাঁকে ছেড়ে দেয়া হয়।
তার নাম তৌহিদ ইসলাম কিনা এনিয়েও বিভ্রাট আছে, শেখ ফরিদ-র ইউ-টিউব চ্যানেলে এসে হরিদাস চন্দ্র তরনি দাস জানান, ওসব ভুয়া, তিনি কখনো ধর্মান্তরিত হ’ননি। তিনি জানান, একসময় তিনি খৃষ্টান বলেও প্রচারণা চালান হয়েছিলো। হরিদাস জানান, তার এলাকায় মুসলমানদের কোন সমস্যা নেই, যত সমস্যা বাইরের লোকের। মন্দিরে প্রচুর মানুষ আসে, তারা উদার হস্তে দান করেন। তিনি বলেন মন্দির সংলগ্ন প্রায় ১৫০টি দোকানের বেশিরভাগই মুসলমানের। তিনি গুরুকুল চালু করেছেন, একটি বৃদ্ধাশ্রম করেছেন এবং একটি ছোটখাট হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন। শেখ ফরিদকে তিনি অনেক কথাই বলেছেন, আসলে দরিদ্র ঘর থেকে তার এই উঠে আসাটা অনেকে মেনেন নিতে পারছেন না?
একই ঘটনার ওপর নবনীতা চৌধুরীর একটি ভিডিও দেখলাম। তিনি সাংবাদিক ছিলেন, টিভিতে উপস্থাপনা করতেন, গান ভাল গান, তাঁর ভিডিও চ্যানেলের গ্রাহক যথেষ্ট, বলেন ভাল।রামমূর্তি নির্মাণের ঘটনায় তাঁকে ‘অখুশি’ মনে হলো? ইনিয়ে-বিনিয়ে তিনি টাকার উৎস খুঁজে বের করা, সেভেন-সিষ্টার, লালমনিরহাট বিমানবন্দর, নিরাপত্তা ঝুঁকি সব দিকেই নজর রেখেছেন, শুধু এটি যে হিন্দুদের ধর্ম পালনে বাঁধা তা বলতে ভুলে গেছেন। এ ভিডিও শুনতে শুনতে আমার স্বামী বিবেকানন্দের একটি উক্তি মনে পরে যায়, তিনি বলেছিলেন, হিন্দুধর্ম ছেড়ে একজন অন্যধর্মে গেলে যে শুধু একজন হিন্দু কমে তা নয়, হিন্দুর একজন শত্রু বাড়ে’।
বলা হয়েছিলো মন্দিরটি অবৈধ রেলের জমির ওপর, এটি সত্য নয়, এটি দেবোত্তর সম্পত্তি। সরকারের লোকজন একদিন বসে থেকে দেখে গেছেন কত টাকা ওঠে। ৫২ ফুট কৃষ্ণের মুর্ক্তি সেখানে আছে, আছে শিবের মূর্তি, কারো কোন সমস্যা হয়নি। যত সমস্যা রামকে নিয়ে?রামমূর্তি প্রতিষ্ঠার কাজ ৮০% হয়ে গেছে, এখন সেটি বন্ধ। হরিদাস বলেছেন, আমার দেবতারমূর্তি আমি ভাঙ্গতে পারবো না, আইন থাকলে সরকার এসে সেটি ভাঙ্গতে হবে। তিনি অবশ্য সরকারের কাছে দাবি করেছেন, নির্মাণ কাজ স্থগিতাদেশ তুলে নেয়ার। প্রশ্ন হচ্ছে, ভারত জুজুর ভয় দেখিয়ে তৌহিদী জনতা হিন্দুদের একটি রামমূর্তিও তৈরী করতে দেবে না? রাম তো বাংলার মাটিতে মিশে আছে, এখনো বহু জায়গার নাম রাম দিয়ে? ছোটবেলায় ভূতের ভয়ে আমরা রামনাম নিতাম, রামকে তো ভয় পাওয়ার কথা ভূতের, মানুষ কেন ভয় পাচ্ছে?
লেখক : আমেরিকা প্রবাসী।
পাঠকের মতামত:
- সোনাতলায় মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময়
- বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল হুইল চেয়ার
- হামলা-মামলা ও বদলির প্রতিবাদে রাজপথে কাপ্তাইয়ের বিদ্যুৎ শ্রমিকরা
- নাটোরে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন
- জামালপুরে ৩ দিনব্যাপী ফলমেলার উদ্বোধন
- বড়াইগ্রামে উন্নত কৃষি ব্যবস্থা গড়ে তুলতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
- সরকারি ইঙ্গিতে পলাশবাড়ীতে সুউচ্চ রামমূর্তি প্রতিষ্ঠার কাজ বন্ধ, রামে এত ভয়!
- রাজবাড়ী সদর হাসপাতালে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা
- কানাইপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো একজনের
- ন্যায়বিচার হারালে রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না
- বেগম খালেদা রব্বানীকে দেখে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী
- ষ্টেডিয়ামে বসে বিশ্বকাপ খেলা দেখার মজাই আলাদা
- এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার
- সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে সংলাপ
- শিশুর ভবিষ্যৎ বিনির্মাণে প্রাথমিক শিক্ষার মূল ভিত্তি
- ভাইরাল লাইলী বাউলকে ৩ লাখ টাকা দিলেন সংস্কৃতি মন্ত্রী
- ‘পদ্মা সেতুর পিলারের পাশে মাটি কাটা ঝুঁকিপূর্ণ নয়’
- ‘শিক্ষাই জাতিকে বিশ্বশক্তিতে পরিণত করে’
- ছয় গোলের রোমাঞ্চে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের
- গোপালগঞ্জে ১২৬ নারী পেল ফ্যামিলী কার্ড
- সাগর-রুনি হত্যা : ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন
- ফরিদপুরে অর্থনৈতিক শুমারি সংক্রান্ত সেমিনার
- ‘বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে’
- আইসিইউতে বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
- অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান
- চাঁদপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার নবনির্বাচিত গভর্নিং কমিটির সভা অনুষ্ঠিত
- দিনাজপুরে ব্যতিক্রম পেশায় লক্ষাধিক নারী
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- ধানে ভরপুর ভৈরবের মোকাম, দাম নিয়ে হতাশ কৃষক-ব্যবসায়ীরা
- পলাশবাড়ী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
- কৃষকস্বার্থে বিদ্যমান সার বিতরণ নীতিমালা বহাল রাখার জোর দাবি
- রামগরুড়ের ছানা
- শ্রীমঙ্গলে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার অভিযোগ
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ‘জানুয়ারির মধ্যে কমপক্ষে ১২ কোটি টিকা দেওয়া হবে’
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
১৮ জুন ২০২৬
- সরকারি ইঙ্গিতে পলাশবাড়ীতে সুউচ্চ রামমূর্তি প্রতিষ্ঠার কাজ বন্ধ, রামে এত ভয়!
- বেগম খালেদা রব্বানীকে দেখে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- শিশুর ভবিষ্যৎ বিনির্মাণে প্রাথমিক শিক্ষার মূল ভিত্তি
-1.gif)







