বঙ্গবন্ধু কি অশ্রদ্ধার পাত্র!
আবদুল হামিদ মাহবুব
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য নাম। এ দেশের মানুষের ভালোবাসা, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং স্বাধীনতার আকাঙ্ক্ষার সঙ্গে তাঁর নাম গভীরভাবে জড়িয়ে আছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের নয় মাস তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। তাঁর অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী, এএইচএম কামারুজ্জামান খন্দকার মোস্তাক আহমদসহ জাতীয় নেতারা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মুক্তিযুদ্ধ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু দেশে ফিরে রাষ্ট্রের নেতৃত্ব গ্রহণ করেন। ইতিহাসের এই অধ্যায়গুলো আমাদের গর্বের, আমাদের আত্মপরিচয়ের অংশ।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক গভীর ক্ষত। এরপর দীর্ঘদিন ধরে ১৫ আগস্ট তাঁর শাহাদত দিবস হিসেবে পালিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক সরকারের আমলেও দিবসটি নানা মাত্রায় পালিত হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই ধারাবাহিকতায় যে ছেদ পড়েছে, তা কেবল একটি রাজনৈতিক দলের কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ার ঘটনা হিসেবে দেখলে হয়তো বিষয়টির গভীরতা বোঝা যাবে না।
আমার কাছে সবচেয়ে বেদনাদায়ক প্রশ্ন হলো; বঙ্গবন্ধু কি অশ্রদ্ধার পাত্র হয়ে গেলেন? আমার বিশ্বাস, বঙ্গবন্ধুকে অশ্রদ্ধার পাত্রে পরিণত করার সবচেয়ে বড় দায় তাঁর নিজের কন্যা শেখ হাসিনার দীর্ঘ শাসনামলের ওপরই বর্তায়। একজন ঐতিহাসিক নেতাকে যখন একটি দলের রাজনৈতিক পরিচয়ের সঙ্গে অতিরিক্তভাবে একীভূত করে ফেলা হয়, তখন তাঁর সার্বজনীন মর্যাদাও ক্ষতিগ্রস্ত হতে পারে। বঙ্গবন্ধু কেবল আওয়ামী লীগের নন; তিনি বাংলাদেশের ইতিহাসের অংশ, স্বাধীনতার ইতিহাসের অংশ।
বঙ্গবন্ধুর হত্যাকারীরা তাঁর দেহকে মাটির নিচে সমাহিত করেছিল। কিন্তু পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় তাঁকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে, তাঁর রাজনৈতিক উত্তরাধিকারও মানুষের একাংশের কাছে বিতর্ক, ক্ষোভ ও প্রত্যাখ্যানের সঙ্গে জড়িয়ে গেছে। এটাই সবচেয়ে বড় ট্র্যাজেডি।
ধানমন্ডির ৩২ নম্বরের স্মৃতিবিজড়িত বাড়ির ওপর বুলডোজার চলার দৃশ্য তাই শুধু একটি স্থাপনা ধ্বংসের দৃশ্য নয়; এটি আমাদের ইতিহাসের প্রতি গভীর সংকেত। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা আর শেখ হাসিনার শাসনের মূল্যায়ন; এই দুটিকে এক করে দেখা উচিত নয়।
যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, তাঁদের উচিত বঙ্গবন্ধুকে কোনো ব্যক্তি বা দলের ঊর্ধ্বে, বাংলাদেশের মানুষের নেতা হিসেবে পুনরায় প্রতিষ্ঠিত করা। আর শেখ হাসিনার শাসনামলের ভুল-অন্যায়ের বিচার হওয়া উচিত ইতিহাস ও আইনের স্বাভাবিক প্রক্রিয়ায়।
আজ বঙ্গবন্ধুর শাহাদত দিবসে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা। একই সঙ্গে আমাদের প্রত্যাশা; রাজনীতির ঊর্ধ্বে উঠে বঙ্গবন্ধুকে আবার মানুষের বঙ্গবন্ধু হিসেবেই ফিরে পাওয়া যাবে। আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানিয়ে পুরনো লেখার স্ক্রিনশট আমার ফেসবুকের টাইমলাইনে পোস্ট দিলাম।আমার এই লেখা পড়ে যারা গালাগালি করবে, তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য; 'বঙ্গবন্ধুকে যারা অস্বীকার করেন, তারা বাংলাদেশকেই অস্বীকার করেন।' বঙ্গবন্ধুকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্বও নাই।
লেখক: সিনিয়র সাংবাদিক ও শিশু সাহিত্যিক।
পাঠকের মতামত:
- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাপ্তাই সুইডেন পলিটেকনিকে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১১
- আধুনিক একাডেমিক ব্যাংকিং সেবার লক্ষ্যে প্রাইম ব্যাংক ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা
- ২০২৬ সালের প্রথমার্ধে ব্র্যাক ব্যাংকের লক্ষণীয় প্রবৃদ্ধি
- পাকশী রেলওয়ে পুলিশের অভিযানে ৩ কোটি ৭৪ লাখ টাকার মাদক জব্দ
- মহম্মদপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও আলোচনা সভা
- ফুলপুরে পরিস্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনে টুঙ্গিপাড়ায় দোয়া-আলোচনা সভা
- বঙ্গবন্ধু কি অশ্রদ্ধার পাত্র!
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জনসহ নিহত ৪
- হাইকোর্টে ১২ কার্যদিবসে মোট ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি
- পারমাণবিক আইসব্রেকারে বাংলাদেশের প্রত্যয়ের রোমাঞ্চকর উত্তর মেরু অভিযান সম্পন্ন
- ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা
- বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী-আমানসহ চারজন
- ডিভোর্স হলেও সম্পত্তি ভাগাভাগি হবে না রোনালদোর
- খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
- বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাত বার্ষিকী আজ
- বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার
- জায়েদ খানের ‘শিকারি’র টিজার প্রকাশ
- ইনফান্তিনোর বিরুদ্ধে এএফসির অবস্থান নিয়ে প্রশ্ন তুলল কাতার
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা
- ‘চিকিৎসকদের ওপর বিশ্বাস না থাকলে রোগীদের বিদেশমুখিতা বন্ধ হবে না’
- ‘বিএনপির মূল কারিগর খালেদা জিয়া’
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'শেখ মুজিব দেশ ও জাতির শত্রু'
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শ্রীনগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী এড.কামরুল হাসানের উঠান বৈঠক অনুষ্ঠিত
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- কুমিল্লায় বিধবা আনোয়ারা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন গ্রেফতার
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- মানুষ এবং বৈষম্য অসুখ
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








