ভিআইপি কক্ষে ক্ষমতার দম্ভ
আবদুল হামিদ মাহবুব
গতকাল (১৫ সেপ্টেম্বর ২০২৬) শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে পারাবত এক্সপ্রেসে ওঠার আগে ভিআইপি ওয়েটিং রুমে ঢুকেছিলাম। সেখানে লিগ্যাল এইডের একজন নারী কর্মকর্তা আগে থেকেই বসা ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন তাঁর এক কর্মচারী; পান খেয়ে যার মুখ ছিল টকটকে লাল।
সেই কর্মকর্তার কথাবার্তা ও আচরণে আমার মনে হলো, ক্ষমতা মানুষকে কখনো কখনো মাটি থেকে এতটাই ওপরে তুলে দেয় যে, পায়ের নিচের বাস্তবতাটাই আর চোখে পড়ে না। আর ক্ষমতার আশ্রয়-প্রশ্রয়ে থাকা তাঁর সঙ্গীটির দাপট যেন আরও কয়েক চামচ বেশি!
ভিআইপি ওয়েটিং রুমের দায়িত্বে রেলওয়ের ‘আলী’ নামের একজন নির্দিষ্ট ব্যক্তি থাকেন বলে জানতে পারলাম। অভিযোগ, তিনি নিয়মিত ডিউটি ফাঁকি দেন। প্রায় দুই ঘণ্টা খুঁজেও তাঁকে কোথাও পাওয়া গেল না। স্টেশনের ব্যবস্থাপক; স্টেশন ম্যানেজার, না স্টেশন মাস্টার, যে নামেই বলি, তাঁকেও খুঁজে পাওয়া গেল না।
একটি সরকারি স্টেশনের একটি নির্দিষ্ট কক্ষের দায়িত্বপ্রাপ্ত মানুষকে ঘণ্টার পর ঘণ্টা খুঁজে পাওয়া যায় না; এটা কি কেবল একজন কর্মচারীর অনুপস্থিতির ঘটনা, নাকি এর ভেতরে আরও বড় কোনো প্রশাসনিক অসংগতি লুকিয়ে আছে?
এরপর ঘটল আরও তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। ওই লিগ্যাল এইড কর্মকর্তার সঙ্গে থাকা নিম্নপদস্থ কয়েকজন কর্মচারী একপর্যায়ে আমাকে ঘিরে তাঁদের ক্ষোভ, দুঃখ ও অসহায়ত্বের কথা বলতে শুরু করলেন। তাঁদের অভিযোগ; ক্ষমতার দাপটে তাঁদের সারাক্ষণ দৌড়ের ওপর রাখা হয়। তাঁদের ভাষায়, তাঁদের কোনো ‘মানবাধিকার’ নেই।
আমি তাঁদের আশ্বস্ত করেছিলাম; জুডিশিয়ারি নিয়ে হয়তো কোনো একসময় লিখব। আর যখন লিখব, ক্ষমতার নিচে চাপা পড়ে থাকা এই নিম্নপদস্থ কর্মচারীদের কথাও সেখানে থাকবে।
কিছুদিন আগে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ক্ষমতার ব্যবহার নিয়ে লিখেছিলাম। গতকালের ঘটনাটি নতুন করে একটি আরেকটি বিষয় সামনে এনেছে; আর সেটা হচ্ছে জুডিশিয়ারির ক্ষমতা, আচরণ ও জবাবদিহি নিয়েও আমাদের আরও বেশি কথা বলা কি দরকার নয়? আমাদের সাংবাদিকতা প্রশাসন ও পুলিশের ওপর যতটা নজর রাখে, বিচারব্যবস্থার বিভিন্ন স্তরের ওপর ততটা নজর রাখে কি?
বিচারব্যবস্থা নিঃসন্দেহে একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আর সেই কারণেই সেখানে জবাবদিহির প্রয়োজন আরও বেশি। বিচার প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করার অর্থ তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সব ধরনের আচরণকে প্রশ্নের ঊর্ধ্বে রাখা নয়। বরং প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতেই ক্ষমতার অপব্যবহার, অধস্তনদের সঙ্গে আচরণ এবং প্রশাসনিক অনিয়মের অভিযোগগুলো নিরপেক্ষভাবে সামনে আসা দরকার। নজরদারি মানেই বিচারব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নেওয়া নয়; বরং নজরদারি হলো প্রতিষ্ঠানকে আরও জবাবদিহিমূলক রাখার একটি উপায়।
তাই সাংবাদিকদের নজরদারি শুধু জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন কিংবা রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র পর্যন্ত সীমাবদ্ধ থাকলে চলবে না। একেবারে নিম্নস্তর থেকে উচ্চপর্যায় পর্যন্ত বিচারব্যবস্থার প্রতিটি স্তরেও প্রশ্ন করার সাহস থাকতে হবে। কারণ ক্ষমতা যে প্রতিষ্ঠানের হাতেই থাকুক, ক্ষমতার সঙ্গে যদি জবাবদিহি না থাকে, তাহলে সেই ক্ষমতা একসময় মানুষের সেবার হাতিয়ার না হয়ে মানুষের ওপর বোঝা হয়ে উঠতে পারে। আর ভিআইপি কক্ষের দরজা যতই আলাদা হোক, আইন ও জবাবদিহির দরজা সবার জন্য সমান হওয়াই একটি সুস্থ রাষ্ট্রের পরিচয়।
লেখক : সিনিয়র সাংবাদিক ও শিশুসাহিত্যক।
পাঠকের মতামত:
- এক জীবনে আর কি চাই!
- ভিআইপি কক্ষে ক্ষমতার দম্ভ
- জিন্নাহ প্রীতি কেন বিপজ্জনক?
- লাইসেন্স ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন, বড় দুর্ঘটনার শঙ্কা, প্রশাসনের জরুরি নজরদারি দাবি
- রাজনীতি থেকে ব্যবসায়ী নেতৃত্ব, পাংশায় আলোচনায় বাহারাম হোসেন সরদার
- পদ্মার চরে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বিশেষ পরিদর্শন
- বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল
- ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোন ধরনের সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না’
- ‘আমার সিদ্ধান্তেই বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি দল’
- ‘অবহেলায় যেন গণতন্ত্র হারিয়ে না যায়’
- জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ, স্বস্তি ফিরছে বিদ্যুৎ-শিল্প খাতে
- টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি
- লে. জেনারেল নিয়াজী চট্টগ্রাম সফর করেন
- গোবিপ্রবি ছাত্র গণমঞ্চের সদস্যসচিব শাওনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
- ভাদ্রের শেষেই কুড়িগ্রামে শীতের আমেজ
- ডিজিটাল ফাইন্যান্সিংয়ের প্রসারে ব্র্যাক ব্যাংক ও এসএসএল ওয়্যারলেসের উদ্যোগ
- রাজনীতি আমার কাছে কী
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বিজয়ী লাল তরুণ
- সাঈদ-উর রহমান: শিক্ষকের ‘আপনি’ সম্বোধনে মানুষের মর্যাদার পাঠ
- ‘ঘুষ সাইট’-এর অভিযোগে দুই কর্মচারী শোকজ, তদন্তের পরপরই শিক্ষা কর্মকর্তার বদলি
- ধর্ষণের পর শিশু শিক্ষার্থীকে ঘরে পুঁতে রাখা, অভিযুক্তের ফাঁসির দাবি
- ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী
- দেশে এসে শরিফুলের কুরবানির ঈদ উদযাপনের ইচ্ছা অপূর্ণ রয়ে গেল
- ৩ ভাইয়ের যাবজ্জীবন, এক ভাইয়ের সাত বছরের কারাদণ্ড
- শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- কুমিল্লায় কাউন্সিলর হত্যা মামলার দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- কুমিল্লায় নাবালিকাকে ধর্ষণের দায়ে আলাউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- কৃষক হত্যা দিবসে নীলফামারীতে কৃষক সমাবেশ
- চাঁদপুরে উত্তাপের মাঠে নিরুত্তাপ ভোট
- কিছু ভুল শুধরে নিলেই নতুন বছর কাটবে ভালো
- দুদকের মামলায় ভিন্নমত, জ্যেষ্ঠ বিচারপতির এজলাস ত্যাগ
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- জাতীয় কবির শ্বশুর বাড়িতে নানা আয়োজনে জন্মদিন পালিত
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- আগের চেয়েও একটু বেশি
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- সরকার খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করেছে : রিপন
-1.gif)








