শেষ হলো চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ
বিনোদন প্রতিেবদক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এর আগে এফডিসিতে আজ শুক্রবার সকাল সোয়া ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। ছোট ছোট কয়েকটি অভিযোগ ছাড়া বেশ উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে নির্বাচনের ফলফলের জন্য অপেক্ষা করতে হবে।
এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারকারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্য হাজির হতে থাকেন এফডিসিতে। তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রার্থীদের কাছে তাদের জন্য ভোট চান।
দুই বছর (২০২২-২৪ ইং) মেয়াদের এই নির্বাচনে এবার অংশ নিয়েছে দুটি প্যানেল। একটি হচ্ছে মিশা-জায়েদ আর অন্যটি হচ্ছে কাঞ্চন-নিপুণ। শিল্পী সমিতির এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৪৫০। ভোটাররা তাদের প্রার্থীকে ভোটদানের মাধ্যমে চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব তুলে দেবেন পছন্দের প্যানেলকে।
এবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অভিনেতা পীরজাদা হারুন। সঙ্গে আছেন বিএইচ নিশান ও জাহিদ জোসেন। আপিল বোর্ডের চেয়ারম্যান পরিচালক সোহানুর রহমান সোহান। এই বোর্ডের সদস্য করা হয়েছে মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে।
প্যানেল দুটি হলো-
মিশা-জায়েদ প্যানেলে সভাপতি হিসেবে প্রার্থী হয়েছেন মিশা সওদাগর, সহ-সভাপতির পদে মনোয়ার হোসেন ডিপজল ও রুবেল এবং সাধারণ সম্পাদক পদে জায়েদ খান। সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক আলেকজান্ডার বো, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক জেকে আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন এবং কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন ফরহান।
এছাড়া কার্যকরী পরিষদের সদস্য প্রার্থী হয়েছেন রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুনা বিশ্বাস, মৌসুমী, আসিফ ইকবাল, বাপ্পারাজ, আলীরাজ, নাদের খান, চুন্নু ও হাসান জাহাঙ্গীর।
কাঞ্চন-নিপুণ প্যানেলে সভাপতি হিসেবে প্রার্থী হয়েছেন ইলিয়াস কাঞ্চন, সহ-সভাপতির পদে রিয়াজ ও ডি এ তায়েব এবং সাধারণ সম্পাদক পদে নিপুণ। সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহানুর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নিরব, দম্পর ও প্রচার সম্পাদক আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমন এবং কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন আজাদ খান।
এছাড়া কার্যকরী পরিষদের সদস্য প্রার্থী হয়েছেন অমিত হাসান, ফেরদৌস, শাকিল খান, নানা শাহ, আফজাল শরীফ, সাংকো পাঞ্জা, জেসমিন, কেয়া, পরীমণি, গাঙ্গুয়া ও সিমান্ত।
(এম/এসপি/জানুয়ারি ২৮, ২০২২)
পাঠকের মতামত:
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে
- নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেফতার
- অভিনয়ের ক্লাস নেবেন মোশাররফ করিম, অংশ নিবেন যেভাবে
- মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া
- গাজী নজরুল ইসলাম এমপির ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় এনসিপির বিক্ষোভ
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ন্যাশনাল আওয়ামী পার্টির
- শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি পরিবর্তন
- ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স
- একদিকে আনন্দ মিছিল, অপরদিকে বিক্ষোভ-সড়ক অবরোধ
- হাম উপসর্গে প্রাণ গেলো আরও ৬ শিশুর
- ‘ইরানের নতুন অস্ত্র সক্ষমতা দেখে বিশ্ব অবাক হবে’
- ‘সমুদ্র অর্থনীতিতে চীনের সঙ্গে কাজের সুযোগ’
- ‘বাড়ানোর পরও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম’
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
-1.gif)








