কাজী নজরুল ইসলামের বায়োপিক, কে হচ্ছে নজরুল-রবীন্দ্রনাথ?
বিনোদন ডেস্ক : প্রথমবার নির্মিত হতে যাচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক। জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত কাজী নজরুল ইসলামের জীবনে যত বাঁক-বদল ছিল, তা সুলিখিত চিত্রনাট্যের চেয়ে ঢের সমৃদ্ধ।
আর সেই জীবনই এবার উঠে আসছে সিনেমার পর্দায়।
জানা গেছে, আব্দুল আলিমের পরিচালনায় এতে নজরুলের চরিত্রে অভিনয় করছেন কিঞ্জল নন্দ। খবর আনন্দবাজারের।
এ বিষয়ে কিঞ্জল বলেন, এই প্রথম নজরুলের জীবন নিয়ে বায়োপিক হচ্ছে। নজরুলের পুরো জীবনকেই তুলে ধরা হবে সিনেটিতে। আমি সত্যিই উত্তেজিত এই সুযোগ পেয়ে। প্রথমে এর চিত্রনাট্য পড়ে দেখি আমি। চরিত্রটাই খুব চ্যালেঞ্জিং। যার নাম শুনে বড় হয়েছি, তাকে নিয়ে এমন একটা সিনেমা হচ্ছে, যার কেন্দ্রীয় চরিত্রে আমি, ভাবতেই কেমন লাগছে! এটুকু বলতে পারি, আমরা নজরুল সম্পর্কে যেটুকু জানি, তার থেকে অনেক বেশি কিছু আছে এতে।
চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলার জন্য বর্তমানে নজরুল সম্পর্কে পড়াশোনা করছেন কিঞ্জল। তিনি বলেন, পরিচালকের সঙ্গে কথা হয়েছে। কিছু বই পড়ছি। চিত্রনাট্য চূড়ান্ত হলে সৌগতদার (চিত্রনাট্যকার- সৌগত বসু) সঙ্গেও আলোচনা করব। কারণ নজরুল সম্পর্কে আমরা সবাই কমবেশি জানি, তাই চরিত্রটিকে ফুটিয়ে তোলা বেশ কঠিন কাজ।
নজরুলের এই বায়োপিকে বিশেষ চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায় (ফজলুল হক), কাঞ্চনা মৈত্র (বিরজাসুন্দরী দেবী)-সহ আরও অনেকে। এ ছাড়াও বাংলাদেশের কয়েকজন অভিনেতাও এই সিনেমাতে অভিনয় করতে পারেন বলে কিঞ্জল জানিয়েছেন।
সূত্রে পাওয়া খবর, অন্য শিল্পীদের মধ্যে থাকতে পারেন আলি আকবর খান (বাংলাদেশের ফজলুর রহমান বাবু), সজনীকান্ত দাস (শান্তিলাল মুখোপাধ্যায়)। এখনও অনেক কাস্টিং বাকি।
নজরুলের উপস্থিতি মানে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ আসাটাই স্বাভাবিক। এই সিনেমাতে কবিগুরুর চরিত্রে অভিনয় কে করবেন, তা নিয়ে নির্মাতারা আলোচনার স্তরে রয়েছেন। তবে সেখানেও পরিচালক বড় চমক দিতে চলেছেন।
টলিপাড়ার একটি সূত্রের বারদে আনন্দবাজার জানান, এই সিনেমাতে রবীন্দ্রনাথের চরিত্রের জন্য রঞ্জিত মল্লিক বা চিরঞ্জিৎ চক্রবর্তীর কথা ভাবা হয়েছে। তবে শেষ পর্যন্ত কে এই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করবেন, সেটাই দেখার পালা।
কাজী নজরুল ইসলামের বায়োপিকের সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জয় সরকার। নজরুলের ‘বায়োপিক’ কঠিন পরীক্ষা। তাই কয়েক মাস এই সিনেমার কাস্টিং ও অন্যান্য বিষয়গুলি নিয়ে প্রস্তুতি চলবে।
প্রযোজনা সংস্থা জেবি প্রোডাকশন সূত্রের খবর, চলতি বছরে শীতকালে এর শুটিং শুরু হবে। সিনেমার নাম এখন পর্যন্ত ‘কাজী নজরুল ইসলাম’ রাখা হয়েছে।
(ওএস/এএস/মে ১৪, ২০২৪)
পাঠকের মতামত:
- হরমুজ প্রণালী নিয়ে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান
- সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল
- ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি প্রত্যাহার
- গোপালগঞ্জে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল সমাবেশ
- ইতিহাস গড়ে গিনেস বুকে রোনালদো
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
- ‘বিচার করুন, না হলে যাওয়ার পথ খুঁজুন’
- আবার একসঙ্গে তিন কিংবদন্তি
- সালমান শাহর লাশ তোলার আদেশ বাতিল চেয়ে আবেদন
- বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ট্রাম্প
- সোনার দাম ভরিতে কমলো ৫৪৮২ টাকা
- ‘জাপানের অভিজ্ঞতা নিয়ে প্রাথমিক শিক্ষায় বড় সংস্কার আনা হবে’
- ‘২০২৭ সালের এসএসসি জানুয়ারিতে’
- ‘বিচার নিশ্চিত না করলে সরকার ৫ বছর টিকতে পারবে না’
- কুমিল্লার বিবিরবাজারে মুক্তিযোদ্ধাদের আক্রমণে ২১ জন পাকসেনা নিহত হয়
- ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি আলমগীর হোসেন প্রত্যাহার
- গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আ.লীগের ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিল
- ফরিদপুরে মধ্যরাতে আ. লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ছাত্রলীগ
- প্লাস্টিক দূষণ রোধে মাঠে নেমেছে ৪১ বিজিবি
- গোপালগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
- নিষিদ্ধ একটি দলের কার্যক্রম চোখে পড়া জাতির ব্যর্থতা: সেতুমন্ত্রী
- শুধুমাত্র রাজাকারের উত্তরসূরিরা চৈতালির বিপক্ষে থাকবে
- লৌহজংয়ে স্বামী হত্যার দায়ে সাবেক স্বামী গ্রেপ্তার
- সুবর্ণচরে জব ফেয়ার অনুষ্ঠিত
- খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩
- মহেশখালীর রাজনীতিবিদ ও উদ্যোক্তা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- তারুণ্যের ঈদ ভাবনা
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- ‘বিচার করুন, না হলে যাওয়ার পথ খুঁজুন’
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- উত্তম ও অধম
- আবার একসঙ্গে তিন কিংবদন্তি
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মরা নদের গল্প
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
-1.gif)







