নতুন রহস্যের সন্ধানে ফিরছেন শার্লক হোমস
বিনোদন ডেস্ক : তাকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। গোয়েন্দা চরিত্রের জন্য পৃথিবীজোড়া খ্যাতি তার। যিনি তার অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা এবং যুক্তির মাধ্যমে জটিল সব রহস্যের সমাধান করেন। বলছি শার্লক হোমসের কথা। স্যার আর্থার কোনান ডয়েলের কালজয়ী এক সৃষ্টি চরিত্র এটি। যার সঙ্গী হিসেবে বিখ্যাত আরেক চরিত্র ডক্টর জন ওয়াটসন।
বন্ধুকে নিয়ে অনেক রহস্যের সমাধান করতে শার্লক হোমস উঠে এসেছেন সিনেমার পর্দাতেও। যার শুরুটা হয়েছিল ১৯০০ সালে। এরপর বহুবার বহু অভিনেতা চরিত্রটিকে সিনেমায় জনপ্রিয় করেছেন। সর্বশেষ শার্লক হোমস মুভি সিরিজে যুক্ত হন আইরনম্যান খ্যাত অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র। ২০০৯ সালে সিরিজের প্রথম কিস্তি ‘শার্লক হোমস’ মুক্তি পায়। সেখানে শার্লকের বন্ধু ডক্টর ওয়াটসন চরিত্রে অভিনয় করেন জুড ল। ২০১১ সালে এর সিক্যুয়েল ‘শার্লক হোমস: এ গেম অফ শ্যাডোস’ মুক্তি পায়।
শার্লকের ভক্তদের জন্য নতুন খবর, নির্মাণ হতে যাচ্ছে এই সিরিজের তৃতীয় সিনেমা। জুড ল নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
২০১৮ সালে ওয়ার্নার ব্রস ঘোষণা করে, তারা সিরিজের তৃতীয় মুভিটি তৈরি করবে। সেখানে রবার্ট ডাউনি জুনিয়র এবং জুড ল ফিরে আসবেন শার্লক ও ওয়াটসন চরিত্রে। এরপর অনেকটা সময় কেটে গেছে। ছিলো না কোনো আলোচনাই। এবার জুড ল জানিয়েছেন, সিনেমাটির কাজ এগিয়ে চলছে। তিনি বলেন, ‘ছবিটি বানানোর জন্য সবাই শক্তিশালী ইচ্ছা নিয়ে এগুচ্ছে। খুব দ্রুতই অনেক তথ্য পাওয়া যাবে। সঠিক সময়ে সঠিক টিম নিয়ে প্রকাশ্যে আসবে নতুন গল্প।’
তিনি আরও বলেন, প্রথম দুটি সিনেমা তৈরি করার সবচেয়ে ভালো অংশ ছিল রবার্ট ডাউনি জুনিয়র এবং তার স্ত্রী সুসানের সঙ্গে তার বন্ধুত্ব। তিনি আশা করেন তারা তৃতীয় সিনেমা তৈরি করবেন। তিনি যোগ করে বলেন, ‘আমি মনে করি স্ক্রিপ্টের একটি নতুন ভার্সন আছে যা আমি এখনও পড়িনি। এরপর প্রশ্ন হচ্ছে, এটি কতটা ব্যয়বহুল এবং আমরা এটি তৈরি করতে পারব কিনা।’
গত বছর প্রযোজক সুসান ডাউনি বলেছিলেন, তারা এখনও সিনেমাটি নিয়ে কাজ করছেন। এটি তার এবং রবার্টের জন্য গুরুত্বপূর্ণ।
তৃতীয় সিনেমাটি প্রথমে ২০২০ সালের ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার পরিকল্পনা ছিল। তারপর তা ২০২১ সালের ২২ ডিসেম্বর পুনঃনির্ধারণ করা হয়। পরে সেই তারিখটিকেও মুক্তির ক্যালেন্ডার থেকে সরিয়ে নেওয়া হয়। পরিচালক ডেক্সটার ফ্লেচার তখন জানান, কোভিড-১৯ মহামারি জন্য ছবিটি শুরু করা যায়নি।
ধারণা করা হচ্ছে নতুন বছরের শুরুতেই আসবে শার্লক হোমস সিরিজের তৃতীয় ছবির আনুষ্ঠানিক ঘোষণা।
(ওএস/এএস/নভেম্বর ২৫, ২০২৪)
পাঠকের মতামত:
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- ‘আলোচনা নয়, প্রয়োজনে মিসাইল হামলা’
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
-1.gif)








