নতুন লুকে চমকে দিলেন আমির খান
বিনোদন ডেস্ক : দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমায় আমির খানকে বিশেষ এক চরিত্রে দেখা যাবে। এমন সংবাদ আগেই জানা গেছে। এবার প্রকাশ্যে এসেছে সেই সিনেমায় আমিরের ফার্স্ট লুক। যা দেখে রীতিমতো অবাক হয়েছেন আমিরের অনুরাগীরা। আমিরের এ লুক দেখে সবাই তার প্রশংসা করছে। তারা নতুন সিনেমায় আমিরের ম্যাজিক দেখার জন্য মুখিয়ে রয়েছেন। এবার আমিরের ফার্স্ট লুক যেন সেই অপেক্ষা কিছুটা বাড়িয়ে দিয়েছে।
বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘কুলি’ সিনেমায় আমিরের ফার্স্ট লুক। এত তাকে দেখা যাচ্ছে রুক্ষ, কঠিন চেহারায়। সাদা কালো ছবিতে ফুটে উঠেছে আমিরের অন্যরকম অভিব্যক্তি। চোখে সানগ্লাস, মুখে তামাকের পাইপ নিয়ে ধূমপান করছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। আর তার এ লুক দেখে খুব সহজে ধারণা করা যাচ্ছে ক্যামিও চরিত্র হলেও এটি গুরুত্বপূর্ণ এক চরিত্র। যেখানে একেবারে আলাদা মেজাজে ধরা দেবেন আমির। সিনেমায় তার চরিত্রের নাম ‘দহ’। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানে অফিশিয়াল সোশ্যাল মিডিয়ায় এ লুক পোস্ট করা।
আমিরের এ লুক প্রকাশ্যে আসার পর তাকে প্রশংসায় ভাসাচ্ছেন অনুরাগীরা। সেই পোস্টে একজন লিখেছেন, ‘দীর্ঘ প্রতীক্ষিত চরিত্র।’, আবার অন্য একজন লিখছেন, ‘মিস্টার পারফেকশনিস্ট লোকেশ কানাগরাজের ফ্রেমে। এটা একটা ড্রিম কম্বিনেশন।’
জানা গেছে, ৩৭৫ কোটি রুপি বাজেটের এ সিনেমাটিই নাকি হতে যাচ্ছে চলতি বছরে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বাজেটের চলচ্চিত্র। নির্মাতা লোকেশ কানাগরাজের নির্মাণে ‘কুলি’ সিনেমায় রজনীকান্ত, আমির খান ছাড়াও অভিনয় করছেন নাগার্জুনা, উপেন্দ্র, শ্রুতি হাসান প্রমুখ। আসছে ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে সিনেমাটি। তামিল, তেলুগু ও হিন্দি ভাষায় মুক্তি পাবে ‘কুলি’।
(ওএস/এএস/জুলাই ০৪, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বিচার নিশ্চিত না করলে সরকার ৫ বছর টিকতে পারবে না’
- পাকিস্তানের বিশেষ দূত হিসেবে মাহমুদ আলী বিদেশ সফর শুরু করেন
- ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি আলমগীর হোসেন প্রত্যাহার
- গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আ.লীগের ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিল
- ফরিদপুরে মধ্যরাতে আ. লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ছাত্রলীগ
- প্লাস্টিক দূষণ রোধে মাঠে নেমেছে ৪১ বিজিবি
- গোপালগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
- নিষিদ্ধ একটি দলের কার্যক্রম চোখে পড়া জাতির ব্যর্থতা: সেতুমন্ত্রী
- শুধুমাত্র রাজাকারের উত্তরসূরিরা চৈতালির বিপক্ষে থাকবে
- লৌহজংয়ে স্বামী হত্যার দায়ে সাবেক স্বামী গ্রেপ্তার
- সুবর্ণচরে জব ফেয়ার অনুষ্ঠিত
- সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে ৪৭ লাখ টাকার চেক হস্তান্তর
- শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ
- সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
- ব্র্যাকের প্রশিক্ষণ শেষে নারীরা পেলেন পেশাদার চালকের সনদ
- মেঘের ভেতর মৃত্যু, বজ্রপাতের অদৃশ্য যুদ্ধ
- ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার
- জমে উঠতে শুরু করেছে কাপাসিয়া ইউপি নির্বাচন
- ‘এখনই সাংবাদিক পেটাচ্ছে, ক্ষমতায় গেলে খুন করবে’
- ঈশ্বরদীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কাপ্তাই জেটিঘাটে ডিপার্টমেন্টাল স্টোরে দুঃসাহসিক চুরি, ২ লক্ষ টাকার মালামাল লুট
- আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
- সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা
- স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছে নীলফামারী প্রেসক্লাব
- পালক কোচ রায়চাঁদ বর্মন রচিত কোচ ভাষা শিক্ষা বইয়ের মোড়ক উন্মোচন
- খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩
- মহেশখালীর রাজনীতিবিদ ও উদ্যোক্তা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- তারুণ্যের ঈদ ভাবনা
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- মরা নদের গল্প
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







