‘জি, আমি স্বার্থপর’
বিনোদন ডেস্ক : নতুন সিনেমায় শাকিব খানের বিপরীতে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে নেওয়ার খবরে সরব হয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ দীপা খন্দকার। কয়েক দিন আগে এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে নেটিজেনরা কয়েকটি শিবিরে বিভক্ত হয়ে বাহাসে জড়ান। দাঁড় করান যুক্ত-পাল্টা যুক্তি। কেউ কেউ দীপা খন্দকারকে স্বার্থপর বলেও মন্তব্য করেন।
এ আলোচনা যখন চলছে, তখন একই বিষয় নিয়ে পুনরায় আজ একটি পোস্ট দিয়েছেন দীপা খন্দকার। নিজে স্বার্থপর দাবি করে এই অভিনেত্রী বলেন, “জি আমি স্বার্থপর। আমি চাই আমার দেশের উন্নতি হোক, আমার মিডিয়া ইন্ডাস্ট্রির উন্নতি হোক, আর্টিস্টদের লাভ হোক। শাকিব খানের সিনেমা মানেই বিশাল কিছু। সেখানের একটা অংশ কেন আমরা অন্যদের দিয়ে দেব?”
ভিন দেশের শিল্পী নেওয়ার বিষয়ে আপত্তির কারণ খানিকটা ব্যাখ্যা করেছেন দীপা খন্দকার। তার ভাষায়— “যেখানে নারী লিড রোলে সুযোগ খুব একটা থাকে না, সেখানেও যদি অন্য দেশের শিল্পীদের দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের জন্য রইলটা কী? অনেক শিল্পী ইতোমধ্যেই নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। চিন্তাভাবনায় বদল আনা দরকার। আমাদের গল্পভিত্তিক সিনেমায় গুরুত্ব দেওয়া উচিত।”
তবে দীপা খন্দকারের নতুন স্ট্যাটাসের সঙ্গে নেটিজেনরা সহমত পোষণ করে মন্তব্য করছেন। পূর্বের পোস্টের মতো নানা শিবিরে বিভিক্ত হতে দেখা যায়নি তার ভক্ত-অনুরাগীদের।
আগামী বছরের ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমা। এ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যেতে পারে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে। সিনেমাটির নায়িকা চূড়ান্ত না হলেও এই সম্ভাবনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
(ওএস/এএস/জুলাই ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- পাংশায় আবাসিক এলাকায় গুল কারখানা, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
- ‘শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না’
- নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালে বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার আশঙ্কা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
- রাজৈরে গরুর খামারের মালিকের ওপর অতর্কিত হামলা, ৩টি গরু নেয়ার অভিযোগ
- কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানের জমিতে মানুষের খণ্ডিত পা উদ্ধার
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রেপ্তার
- হত্যাকাণ্ডের বিতর্কিত চার্জশিট বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
- ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জামালপুরে জশনে জুলুস
- ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪
- গাবতলীতে গৃহবধূর হাত বেঁধে চুল কেটে নির্যাতন, স্বামী গ্রেপ্তার
- উন্মুক্ত খনির প্রস্তাবে আবার ফুঁসে উঠছে ফুলবাড়ীবাসী
- ক্রেতার অধিকার
- সালথায় মারামারি মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
- মহম্মদপুরে মধুমতির তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ভিটেমাটি ও আবাদি জমি
- বৃটেনের কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত
- বিএনপির কমিটি বাতিলের দাবিতে উত্তপ্ত ঈশ্বরদী; বিক্ষোভ-ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ
- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৭ দিনের ব্যবধানে ভিসি বদল
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- আজ থেকে করোনা টিকার বুস্টার ডোজ শুরু
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
-1.gif)








