‘শেষ পর্যন্ত কী হবে জানি না, সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি’
বিনোদন ডেস্ক : মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। ইতোমধ্যেই দর্শক ভোটে সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।
সামনে দেশের মানুষের সমর্থন ও ভালোবাসা নিয়ে বিশ্বমঞ্চে নিজের সেরাটা দেওয়ার প্রত্যয় জানিয়েছেন মাহি।
একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রতিযোগিতায় দেশের মানুষের প্রত্যাশা ও সেই চাপ সামলানোর বিষয়ে কথা বলেন তিনি।
মাহির কাছে জানতে চাওয়া হয়, দেশের মানুষ প্রতি মুহূর্তে তার দিকে তাকিয়ে আছেন, বিষয়টি তিনি কীভাবে দেখছেন?
জবাবে এই মডেল বলেন, ‘একটা চাপ অবশ্যই কাজ করে। তবে আমি এটাকে চাপের চেয়ে ভালোবাসা ও দায়িত্ব হিসেবে দেখতে চাই।
জানি, বাংলাদেশের অসংখ্য মানুষ আমাকে সমর্থন করছেন, আমার জন্য দোয়া করছেন। তাদের প্রত্যাশা আমাকে আরও অনুপ্রাণিত করে।
শেষ পর্যন্ত কী হবে জানি না, তবে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। ফলাফল যা-ই হোক, দেশের মানুষ যেন আমাকে নিয়ে গর্ব করতে পারেন। আমি শুধু নিজের জন্য নয়, পুরো দেশের জন্য এখানে এসেছি।’
মিস ইউনিভার্সের মুকুট জিতলে নারীদের শিক্ষা, ক্ষমতায়ন ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরির কথা জানান মাহি।
তিনি বলেন, ‘মূলত নারীদের শিক্ষা, ক্ষমতায়ন ও নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি নিয়ে কাজ করতে চাই। আমাদের দেশে অনেক মেধাবী মেয়ে আছে, স্বপ্নও আছে, কিন্তু সুযোগের অভাবে এগোতে পারে না। প্রতিটি মেয়ে যেন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, নিজের পরিচয় গড়তে পারে, স্বপ্ন পূরণের সাহস পায়, এটাই চাই।’
২০১৮ সাল থেকে বিভিন্ন মানবিক ও দাতব্য কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন বলেও জানান তিনি। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো, অসহায় পরিবারকে সহায়তা এবং শিশু ও বয়স্কদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মের মাধ্যমে এসব কার্যক্রম আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে চান মাহি।
তার ভাষায়, ‘আমার কাছে মিস ইউনিভার্স হওয়া শুধু মুকুট পাওয়া নয়, মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ।’
এদিকে ৩০ প্রতিযোগীর মধ্যে মাহি থাকলেও এটি চূড়ান্ত ফল নয়, বরং চলমান ভোটের সর্বশেষ অবস্থান। তাই প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও এগিয়ে নিতে ভোট অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে আয়োজকরা।
ভোট দিতে প্রথমে অ্যাপ স্টোর অথবা গুগল প্লে থেকে ‘এমইউ ফ্যান’ অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। এরপর অ্যাপের ‘ভোট’ বিভাগে গিয়ে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নির্বাচন করে বিনা মূল্যে ভোট দেওয়া যাবে। চাইলে বিনা মূল্যের ভোটের পাশাপাশি অর্থের বিনিময়েও ভোট দেওয়ার সুযোগ রয়েছে।
এ ছাড়া অ্যাপটিতে বিভিন্ন গেম খেলে পয়েন্ট সংগ্রহের ব্যবস্থাও রয়েছে। এসব পয়েন্ট ব্যবহার করে প্রতিযোগীর প্রতি সমর্থন জানাতে পারবেন ভক্তরা।
মিস ইউনিভার্স বাংলাদেশের পক্ষ থেকে সামিরা খান মাহির জন্য ভোট দিতে, প্রচারণা চালাতে এবং অন্যদের সঙ্গে তথ্যটি ভাগ করে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। চূড়ান্ত ফল প্রকাশের আগ পর্যন্ত ভোটের লড়াইয়ে বাংলাদেশের অবস্থান ধরে রাখতে সমর্থকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছে আয়োজকরা।
বলে রাখা যায়, এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার আসর বসেছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ পুয়ের্তো রিকোতে। আন্তর্জাতিক এই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে গত ৮ নভেম্বর দেশ ছেড়েছেন মাহি। এরপর ১১ নভেম্বর শুরু হয়েছে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম। এতে বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগী অংশ নিচ্ছেন। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের আসরের চূড়ান্ত আয়োজন।
(ওএস/এএস/নভেম্বর ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘করপোরেট খাতে বিনিয়োগ ৪০ শতাংশের মধ্যে নামিয়ে আনতে হবে’
- নির্জন স্বাক্ষর
- ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু
- অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হচবে আগামী ২৯ নভেম্বর
- ‘শেষ পর্যন্ত কী হবে জানি না, সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি’
- শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- সিরাজকে বাদ দেওয়া নিয়ে ভারতে বিতর্ক, ধর্মীয় বৈষম্যের অভিযোগ
- শীতে ত্বক ফাটবে না, বদলে ফেলুন এই অভ্যাসগুলো
- রূপপুরের অন-সাইট জরুরি প্রস্তুতিতে ঘাটতি পায়নি আইএইএ, জাতীয় সমন্বয় জোরদারে সুপারিশ
- সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায়’
- ‘২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়’
- নিরাপদ রাজধানী গড়তে জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা
- ২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই
- ‘গোপালগঞ্জে বিজিবিকে পানি সরবরাহে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তিহীন’
- আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে অন্যায্য বললো মিয়ানমার
- মুক্তিবাহিনী কুমিল্লায় রাজাকারের ঘাঁটিতে আক্রমণ করে
- দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!
- চাটমোহরের বিভিন্ন বিলে বিষ প্রয়োগে মাছ নিধন
- ঢাকা-পাবনা রুটের উদ্বোধনী ট্রেনের চাটমোহর স্টেশনে যাত্রাবিরতি
- দু’দিন পর সাতক্ষীরা-গোপালগঞ্জ রুটে বাস চলাচল শুরু
- মুক্তিপন দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বাগেরহাট বিএনপি নেতা
- কাদা-পানি, অকার্যকর ড্রেনেজে নাকাল ক্রেতা-বিক্রেতা
- প্রধানমন্ত্রীর জন্মদিনে বাগেরহাট যুবদলের দোয়া মাহফিল
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ৩ তরুণকে কুপিয়ে ও গুলি করে হত্যা
- পলাশবাড়ীতে বসুন্ধরা শুভ সংঘের আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- হাজীগঞ্জ রণক্ষেত্র : নিহত ৬, আহত ৬০
- ধামরাইয়ে নতুন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যোগদান
- ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- নেমন্তন্ন
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- সাভারে জেলহত্যা দিবস পালিত
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- বিজুলী আলোক
-1.gif)








