লক্ষ্মীপুরে পর্নোগ্রাফি মামলায় ২৪ জনের কারাদণ্ড
শিমুল সাহা, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে আলাদা দুটি পর্নোগ্রাফি মামলায় ২৪ জনের পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে কপিরাইট আইনে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলে- সেলিম হোসেন, মুখলেছুর রহমান, আশরাফুল ইসলাম সুজন, রাম কর্মকার, শাহ আলম, মো. মাহিফ আরাফাত, মো. খোকন, রাহাত খান, মো. মাঈনউদ্দিন, মো. বেলাল, মো. সিরাজ, মো. মামুন হোসেন ও মো. সিরাজ।
অন্য মামলায় দণ্ডিতরা হলেন- মো. জাহি হোসেন, জহির আলম ভুঁইয়া, মো. ইব্রাহিম, রথিন সুর, মো. মেজবাহ উদ্দিন, রিয়াজ মাহমুদ, মো. নুরুল আমিন, মো. মাসুম, জয়নাল আবেদীন নিশান, সবুজ হোসেন ও মো. মোস্তফা।
দণ্ডিত সবাই লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তার মধ্যে তিন আসামি পলাতক রয়েছে।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌশুলী (পিপি) অ্যাড. জসিম উদ্দিন জানান, দীর্ঘ দিন থেকে লক্ষ্মীপুর পৌর সুপার মার্কেট ও সদর উপজেলার মজু চৌধুরী হাট এলাকায় কম্পিউটারে পর্নো ছবি, বিভিন্ন শিল্পীদের অশ্লীল ভিডিও গান, সদ্য মুক্তি পাওয়া বাংলা সিনেমা কপি করে একটি চক্র ব্যবসা করে আসছে। এমন অভিযোগে ২০১৮ সালের ২৯ জুলাই আলাদা অভিযান চালায় র্যাব-১১।
এসময় পর্নোগ্রাফিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধারসহ আসামিদের আটক করে থানায় হস্তান্তর করেন র্যাব। পরে র্যাব বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে ২০২০ সালের ২১ সেপ্টেম্বর এক মামলায় ১১ জন এবং অন্য মামলায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত সাক্ষ্যগ্রহণ শেষে আলাদা এই দুই মামলার রায় ঘোষণা করেন।
(এসএস/এসপি/জুলাই ১২, ২০২৩)
পাঠকের মতামত:
- ‘রান ৪৫০-৫০০ হতে পারত’
- দারুণ জয়ে ফাইনালে বাংলাদেশ, ইতিহাস গড়ার অপেক্ষা
- সুফি সংগীতের মধ্য দিয়ে শুরু হচ্ছে আসিসিবি হেরিটেজের ৮ সপ্তাহের উৎসব
- ‘নির্বাচন বিতর্কিত করতে অপপ্রচার চালানো হচ্ছে’
- চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড
- ইউক্রেনের রেলস্টেশনে রুশ ড্রোন হামলায় নিহত ১৪
- শাহবাগে গণবিক্ষোভের ডাক হাসনাত আবদুল্লাহর
- ‘সফরসঙ্গীদের নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী’
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- ভরিতে সোনার দাম ভরিতে কমলো ১৬৩৩ টাকা
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী মির্জা ফয়সল
- সুন্দরবনের বনদস্যু নির্মূলে আত্মসমর্পনের নাটক বন্ধ করে দৃশ্যমান শাস্তির আহবানে মানববন্ধন
- 'পূর্ব পাকিস্থানের অর্থমন্ত্রী আবুল কাশেম ইয়াহিয়ার সঙ্গে সাক্ষাত করেন'
- জামালপুরে ‘রোবো ফেস্ট’ উদযাপিত
- বগুড়ায় ২৬০০ পিস ইয়াবাসহ বাস হেলপার গ্রেপ্তার
- প্রথম ইউনিটে পাওয়ার স্টার্টআপ শুরুর অনুমোদন দিল বায়েরা
- হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি
- দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন
- গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানির সাথে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন
- অপরিকল্পিত নগরায়ণ রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের দুর্দান্ত পারফরম্যান্স
- কালিগঞ্জে শ্রীকুমার বসাকের জমি জবরদখলের চেষ্টা নাসিমউদ্দিন শেখের
- রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় তরুণ নিহত
- সালথায় সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা
- চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গোপালগঞ্জ শহর সমাজসেবা অফিসের সেমিনার
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- সাভারে প্রথম ধ্যান মন্দিরের উদ্বোধন
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
- বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ টার্মিনালের প্রবেশ রাস্তায় যানজট, বিশৃঙ্খলা, ভোগান্তি
- শাহবাগে গণবিক্ষোভের ডাক হাসনাত আবদুল্লাহর
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- ধামরাইয়ে যশোমাধবের রথযাত্রা উৎসব ও মেলার উদ্বোধন
- টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়েছে শতাধিক ঘরবাড়ি
- কেএনএফের আরও ২ সদস্য গ্রেপ্তার, অস্ত্র-গুলি জব্দ
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- লক্ষ্মীপুরে পর্নোগ্রাফি মামলায় ২৪ জনের কারাদণ্ড
- প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
- ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান ও সচিবকে ইউএনও'র শোকজ!
- আদমদীঘিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- কলাপাড়ায় ৩০ বছর পর বিএনপির বিজয়ে আনন্দ মিছিল
- চাঁদপুর লঞ্চঘাটে যাত্রী হয়রানি, আটক ৬
- হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা
-1.gif)








