অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল
স্টাফ রিপোর্টার : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় দুই কিশোরসহ চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২০ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা রাজীব আহমেদ চার্জশিট দাখিল করেন।
অভিযুক্তদের মধ্যে সাইফুল ইসলাম তুহিন (১৯) ও মো. সিয়াম ছাড়া অপর দুই জন অপ্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে পুলিশ।
গত ১৮ সেপ্টেম্বর বিকেল থেকে নিখোঁজ ছিল কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ১৩ বছর বয়সী অপ্রতিম। পরদিন দুপুর ১টার দিকে সানন্দা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরিবারের সদস্যরা জানান, সেদিন বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি অপ্রতিম। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাননি। এরপর তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মরদেহ উদ্ধারের পর পুলিশ দুই কিশোরসহ তিন জনকে আটক করে। অপ্রতিমের বাবা ফিরোজ হত্যা মামলা করার পর ওই তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে ২০ সেপ্টেম্বর আদালতে পাঠানো হলে তারা অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয়।
চার্জশিটে বলা হয়, আইফোন ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় অপ্রতিমকে বাঁশের তৈরি কোদালের হাতল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। তুহিন, সিয়ামসহ চার জনই হত্যার পরিকল্পনায় সরাসরি যুক্ত ছিল। সিয়াম ছাড়া বাকি তিন জন হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করে।
অপ্রতিমের বাবা ফিরোজ শাহরিয়ার বলেন, গতরাতে তদন্ত কর্মকর্তা ফোন করে জানিয়েছেন আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। আশা করি, আদালত দ্রুত সময়ের মধ্যে আসামিদের সর্বোচ্চ সাজা দেবেন।
পুলিশের তদন্তে বলা হয়েছে, ১৮ সেপ্টেম্বর বিকেলে অপ্রতিমকে সঙ্গে নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা এলাকার নির্জন বনে যান তুহিন। তুহিন মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেয় অপ্রতিম। ধস্তাধস্তির একপর্যায়ে প্রথমে তুহিন ও পরে দুই কিশোর লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করে। এতে ছেলেটির মৃত্যু হয়।
অপ্রতিমের মরদেহ উদ্ধারের আগেই আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার সঙ্গে থাকা তুহিনকে শনাক্ত করে পুলিশ। পরে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে দুই কিশোরকে আটক করা হয়। তুহিনের বাসায় অভিযান চালিয়ে অপ্রতিমের কাছ থাকা আইফোনটিও উদ্ধার করা হয়।
অপ্রতিমের মৃত্যু নিশ্চিত হওয়ার পর আইফোনটি নিয়ে তুহিন ও দুই কিশোর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অপর অভিযুক্ত সিয়াম সরাসরি হত্যাকাণ্ডে অংশ না নিলেও হত্যার পরিকল্পনায় ছিল বলে জানিয়েছে পুলিশ।
(ওএস/এএস/অক্টোবর ২৩, ২০২৬)
পাঠকের মতামত:
- অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল
- সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা
- উপসাগরীয় ৭ দেশে হামলার হুমকি ইরানের
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- ‘বাংলাদেশ’ ধাপ্পার স্বরূপ এখন অনেকটা উম্মোচিত হয়েছে
- হেলিকপ্টারে বসে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- কাপ্তাইজুড়ে ওয়াগ্যোয়াই উৎসবের আমেজ, রথ ও ফানুস তৈরিতে ব্যস্ত তরুণরা
- ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের কাচারীঘাটে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন
- মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে যুবক নিহত, আহত ৩
- ফের ছাত্রীদের শ্লীলতাহানিসহ নানা অভিযোগ শিক্ষক শহীদুলের বিরুদ্ধে
- প্রতিমা বিসর্জন ইছামতি নদীতে, হলো না দুই বাংলার মিলনমেলা
- শ্রীপুরে ভয়াবহ আগুনে পুড়ল মসজিদসহ বহু স্থাপনা
- গাজীপুরে গ্যাস বিস্ফোরণে ফুলপুরের একই পরিবারের তিনজন নিহত
- নিউইয়র্কে দুর্গাপূজা
- জনগণ কি শুধু নির্বাচনের সময়ই গুরুত্বপূর্ণ
- সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা
- ইরানের সঙ্গে আলোচনা বন্ধ, তবে শিগগিরই কিছু ঘটবে
- অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
- ‘পদত্যাগ করে ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করেছি’
- ‘বার্সাকে দেখিয়ে দিলাম আমরাই এখন বিশ্বের সেরা’
- সোনার দাম কমলো, আজ থেকেই কার্যকর
- মহম্মদপুরে ১২৮ মণ্ডপে প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- ‘১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই’
- ‘সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ চলছে’
- সেনাসদ্যসের বৈঠক ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় তোলপাড়, ঘটনা সাজানো দাবি করে মানববন্ধন
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরও এক মর্টারশেল উদ্ধার
- কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- বহুমাতৃক গবেষণা বৈজ্ঞানিক অগ্রগতির জন্য অপরিহার্য: গোবিপ্রবি উপাচার্য
- সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
-1.gif)








