‘আয়েশি জজ কেউ থাকলে তাদের জায়গামতো পাঠানো হবে’
স্টাফ রিপোর্টার : আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ঢাকা, চট্টগ্রামসহ মগনাগরগুলোতে মামলার চাপ অনেক। সেক্ষেত্রে এখানে যারা দক্ষতা দেখাতে পারবে, দ্রুত মামলা নিষ্পত্তি করতে পারবেন আমরা বাছাই করে তাদের এসব জায়গায় পদায়ন করতে চাই।
আর আয়েশি জজ যদি কেউ থাকেন আপনাকে এমন জায়গায় দেওয়া হবে যেখানে আপনারা আয়েশ করে চাকুরিটা করতে পারবেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার সিএমএম আদালতের কনফারেন্স রুমে ইপারিবারিক আপিল আালতের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিচার প্রক্রিয়াকে ডিজিটাল ব্যবস্থাপনায় রূপান্তরের মাধ্যমে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও দায়বদ্ধ বিচারব্যবস্থা গড়ে তোলা এবং ন্যায়বিচারে সহজগম্যতা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকায় ই-পারিবারিক আপিল আদালত উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, ইতোপূর্বে ই-পারিবারিক আদালত করা উদ্বোধন করা হয়েছে।
সেটাকে আমরা আরও এগিয়ে নিতে চাই। ইতোমধ্যে আমরা ই-বেইল বন্ড চালু করেছি।
যার সুফল জনগণ পাচ্ছেন।
তিনি আরও বলেন, আমাদের একটি আইন আছে ডিজিটালি সাক্ষী ও ডিজিটালি হাজিরা দেয়ার বিষয়ে। প্রতিদিন বিপুল সংখ্যক আসামিকে কারাগার থেকে আদালতে আনতে হচ্ছে৷ এর পেছনে যানবাহনসহ বিপুল নিরাপত্তারক্ষী মোতায়েন করতে হচ্ছে। ইতমধ্যে আমরা কিছু কিছু ক্ষেত্রে ডিজিটাল হাজিরার ব্যবস্থা করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো কোনো আসামির ক্ষেত্রে ট্রাইব্যুনাল এ ব্যবস্থা করেছেন। আমরা এরকম চালু করতে পারলে আরেকটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারব।
আইনমন্ত্রী বলেন, ই-জুডিসিয়ারি চালু করতে হলে সবক্ষেত্রেই জুডিসিয়াল প্রসেসটাকে ডিজিটাইজড করতে হবে। আমাদের জুডিসিয়ারির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এআই। এআই দিয়ে জাজমেন্ট লিখতে গেলে বা সাক্ষ্য নিতে গেলে ন্যায়বিচার পরাভূত হওয়া আশঙ্কা থাকবে। এআই এমনভাবে মানুষের কণ্ঠকে কপি করতে পারবে যা আগামী দিনে বিচারকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। এআইকে মোকাবেলা করতে গেলে আপনাদের জুডিসিয়াল সেক্টরে আরও পারদর্শী হতে হবে।
বিচার বিভাগকে আস্থার জায়গায় আনার চেষ্টা করছেন উল্লেখ করে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, আমরা ন্যায়বিচারের জায়গাকে মানুষের আস্থা, বিশ্বাস ও ভরসার জায়গায় আনতে চাই। মানুষ যাতে মনে না করে বিচারকরা ন্যায়বিচার করছেন না বা তারা বিচারে পারদর্শী না।
লিগ্যাল এইডের কাজ সম্প্রসারণের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা লিগ্যাল এইডের মাধ্যমে প্রি কেইস মেডিয়েশন ব্যবস্থা চালু করেছি। ইউএনডিপি, জাইকাসহ বেশকিছু সংগঠন এক্ষেত্রে সহযোগিতা করছে। আমরা ৩০টি জেলায় ইতোমধ্যে এটা চালু করেছি। যেখানে সাকসেস রেইট ৬২ শতাংমের বেশি।
বিচারকদের দক্ষতার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমাদের জুডিসিয়াল অফিসাররা যদি আরেকটু সময় দেন এবং আরেকটু ডেডিগেশন দেন তবে আমরা আগামী এক বছরে উল্লেখযোগ্য সংখ্যক মামলা নিষ্পত্তি করতে পারব। বিশেষ করে ঢাকা, চট্টগ্রামসহ মগনাগরগুলোতে মামলার চাপ অনেক। সেক্ষেত্রে এখানে যারা দক্ষতা দেখাতে পারবে, দ্রুত মামলা নিষ্পত্তি করতে পারবেন আমরা বাছাই করে তাদের এসব জায়গায় পদায়ন করতে চাই। এখানে কেউ কেউ ১১টায় আসছেন, আবার একটা দেড়টায় চলে যাচ্ছেন। এরকম আয়েশি জজ যদি কেউ থাকেন আমরা আপনাদের আয়েশের ব্যবস্থা করতে পারব। এমন জায়গায় আপনাকে দেওয়া হবে যেখানে আপনারা আয়েশ করে চাকুরিটা করতে পারবেন। আমরা চাই জুডিসিয়াল এক্টিভিজম। আদালতের প্রতি মানুষের যে অনাস্থা, এখানে গেলে বছরের পর বছর ঘুরতে হয়, সেটা দূর করে করতে হবে।
অনুষ্ঠানে আইন সচিব লিয়াকত আলী মোল্লা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী, ঢাকার জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির, মহানগর পিপি ওমর ফারুক ফারুকী, জেলা পিপি ইকবাল হোসেন, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভূইয়া, সাধারণ সম্পাদক আবুল কালাম খান প্রমুখ বক্তব্য রাখেন।
(ওএস/এএস/অক্টোবর ২৯, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘এক বছরের মধ্যে ঢাকায় মাঠের খরা অনেকটাই কাটবে’
- ‘তদন্ত ও আইন প্রয়োগে নিরপেক্ষতা বজায় রাখতে হবে’
- সমু চৌধুরীর চিকিৎসার সব খরচ দেবে অভিনয়শিল্পী সংঘ
- ‘হরমুজ প্রণালি খুলতে আলোচনা চলছে’
- টানা দ্বিতীয় দিন বাড়ল স্বর্ণের দাম
- ‘ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি’
- ‘আয়েশি জজ কেউ থাকলে তাদের জায়গামতো পাঠানো হবে’
- হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড
- ‘বর্ষার পানি সংরক্ষণে পদ্মা-তিস্তা ব্যারাজ প্রয়োজন’
- সাইবার হয়রানির অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ
- কুমিল্লায় মুক্তিযোদ্ধারা কামানের সাহায্যে পাকসেনাদের ওপর গোলাবর্ষণ করে
- লৌহজংয়ের ইউএনওর শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতুর নীচের ঝুকিপূর্ণ এলাকা পরিদর্শন
- ইলিশ আহরণে নিষেধাজ্ঞা উঠছে আজ, বৈরী আবহাওয়া সাগরযাত্রায় বাঁধা
- উৎসব আমেজে পঞ্চগড়ে নতুনকুঁড়ি স্পোর্টসের বাছাই
- মহম্মদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ
- পাংশায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
- বাহাদুরাবাদ–তিস্তামুখ ঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি
- গোবিপ্রবি উপাচার্যের সঙ্গে বেরোবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
- পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪, উদ্ধার ৮৮ লাখ টাকা
- ঠাকুরগাঁও উপনির্বাচনে ১ লাখ ৪০ হাজার হিন্দু ভোটারই ‘ট্রাম্পকার্ড’
- মাদক, গণমাধ্যম ও ব্যাংকিং খাত নিয়ে বিএনপি সরকারের তীব্র সমালোচনা নাহিদ ইসলামের
- ‘গুপ্ত-সুপ্ত একত্রিত হয়ে বাংলাদেশে আবার নতুন করে চক্রান্ত শুরু করেছে’
- শিশু মুহিন হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন
- ধামর্ইায়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশাল র্যালী
- রোহিঙ্গা শিবির থেকে ‘আরসার ৫ শীর্ষ সন্ত্রাসী’ গ্রেপ্তার
- ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ
- সিরাজগঞ্জের শিল্প পার্কে এক লাখ মানুষের কর্মসংস্থান হবে: মন্ত্রী
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কুমিল্লার লালমাই পাহাড়ে কাঁঠালের বাম্পার ফলন
- ভৈরবে জনতা ব্যাংকের বাসস্ট্যান্ড শাখার স্থান পরিবর্তন
- হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
- সাভারে প্রথম ধ্যান মন্দিরের উদ্বোধন
- স্যামসন এইচ. চৌধুরী স্মরণে
- বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ টার্মিনালের প্রবেশ রাস্তায় যানজট, বিশৃঙ্খলা, ভোগান্তি
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- পঞ্চগড় মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী
- ধামরাইয়ে যশোমাধবের রথযাত্রা উৎসব ও মেলার উদ্বোধন
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪
- টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়েছে শতাধিক ঘরবাড়ি
- কলাপাড়ায় ৩০ বছর পর বিএনপির বিজয়ে আনন্দ মিছিল
- প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
-1.gif)








