দুদকের ব্রিফিং নিয়ে আসিফের রিট, আদেশ ১১ নভেম্বর
স্টাফ রিপোর্টার : দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান শুরুর সিদ্ধান্তের পর প্রাথমিক সত্যতা পাওয়ার ঘোষণা দিয়ে প্রেস ব্রিফিং করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ওই রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ১১ নভেম্বর আদেশ দেবেন হাইকোর্ট।
বুধবার (৪ নভেম্বর) শুনানি শেষে বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন ও ব্যারিস্টার ইউসুফ আলী।
দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবুর রহমান খান।
এর আগে ২৯ সেপ্টেম্বর হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ (ডিলিট) দেন।
আদালতের অবকাশ শেষে নতুন করে শুনানির জন্য আবেদনটি উপস্থাপন করা হয়।
দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা এবং সহকারী পরিচালক গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুটি প্রেস ব্রিফিং করেন। এসব ব্রিফিংয়ে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান শুরুর সিদ্ধান্তের পর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানানো হয়।
রিটে বলা হয়, এসব ব্রিফিং সংবিধানের ৩১ অনুচ্ছেদে নিশ্চিত করা মর্যাদা ও সুনামের সুরক্ষা এবং দুদকের তথ্য অবমুক্তকরণ নীতিমালার লঙ্ঘন। এ কারণে ২ ও ১৩ সেপ্টেম্বরের প্রেস ব্রিফিংয়ের কর্তৃত্ব চ্যালেঞ্জ করে রিট করেন আসিফ মাহমুদ।
২ সেপ্টেম্বরের ব্রিফিংয়ে আসিফ মাহমুদের বিরুদ্ধে ৭৬ লাখ টাকা নেওয়াসহ বিভিন্ন অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার কথা জানানো হয়। পরে দুদকের এক কর্মকর্তা সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ বলে উল্লেখ করেন।
১৩ সেপ্টেম্বরের ব্রিফিংয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক ও ৩৬ জন জেলা প্রশাসক নিয়োগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী নিয়োগ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের দরপত্র থেকে শত কোটি টাকার ‘কমিশন বাণিজ্য’ ও বিদেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়।
(ওএস/এএস/নভেম্বর ০৫, ২০২৬)
পাঠকের মতামত:
- ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা
- দুদকের ব্রিফিং নিয়ে আসিফের রিট, আদেশ ১১ নভেম্বর
- ‘বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে’
- ‘কাশিয়ানীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বচ্ছতার নির্দেশ’
- পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে তিন পক্ষের আস্থা
- মুক্তিবাহিনী চট্টগ্রামে পাকসেনাদের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- ব্লাক মেইল ও পর্ণোগ্রাফি মামলায় দেবহাটার আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার
- সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান
- পড়াশোনায় উৎসাহ বাড়াতে কাপ্তাইয়ে পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদান
- সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বসতঘর ভাঙচুর
- পাঁচলাইশে বৃদ্ধের ব্যাগ ছিনতাইয়ের অভিযুক্ত মানিক বাকলিয়া থেকে গ্রেপ্তার
- বৃহস্পতিবার বাগেরহাট-খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
- গাইবান্ধায় পল্লী সঞ্চয় ব্যাংক কর্মীদের মানববন্ধন
- বাংলাদেশ বেতার গোপালগঞ্জ আঞ্চলিক কেন্দ্রে সেমিনার
- সহপাঠীরা মেধাবী শিক্ষার্থীর পিঠে চালাল চাইনিজ কুড়াল
- গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- অবশেষে বৃদ্ধ শামসুল হকের ঠাঁই হলো বড় ছেলের ঘরে
- সঞ্চয়ের সঙ্গে ইন্স্যুরেন্স সুরক্ষা দিতে গার্ডিয়ান ও সিদীপের নতুন স্কিম
- গ্রাহকদের জন্য কাউন্সেলিং সেবা সহজ করলো ব্র্যাক ব্যাংক
- এমএ রশীদ হাসপাতালে অস্ত্রোপচার বিতর্ক: দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলার পর তদন্ত কমিটি
- সুপারি গাছের চারা রোপন নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
- এক সমাজসেবীর কর্মকথা
- নির্বাচনে হারের জন্য এবার ইরান যুদ্ধকে দুষলেন ট্রাম্প
- আবারো বিচারকের আসনে মেহজাবীন, সঙ্গে তাহসান
- শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৮ কোটি ২১ লাখ টাকা
- স্বাধীনতার পর জামায়াতের কুষ্টিয়া জয়
- সাইবার সুরক্ষা আইনে মামলায় ইউপি সদস্যসহ তিন জনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শুরু ২৬ এপ্রিল
- প্রধানমন্ত্রীর সঙ্গে বিল গেটসের সাক্ষাৎ
- নীলফামারীতে তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে নারীদের মিছিল
- ঝালকাঠিতে জমি দখলের অভিযোগ, সংঘবদ্ধ চক্রের হুমকিতে নিরাপত্তাহীন শিক্ষক পরিবার
- রসাটমের উদ্যোগে ১০ নভেম্বর ‘গ্লোবাল এটমিক কুইজ’
- বারো রকম বারো ছড়া
- বাঁধভাঙা উচ্ছ্বাসে নীলফামারীতে তারেক রহমানের সমাবেশ
- হারাধনের দশটি ছেলে
- লক্ষ্মীপুরে ৪৩ এমপি প্রার্থীর মনোনয়নপত্র জমা
- ধামরাইয়ে আড়াই শতাধিক মন্ডপে কালীপূজা অনুষ্ঠিত
- পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে তিন পক্ষের আস্থা
- হারানো বিজ্ঞপ্তি
- ‘আমি জেলারের পায়ে ধরে মুক্তি চেয়েছিলাম, কিন্তু তিনি দেননি’
- শ্রদ্ধা ভালোবাসায় কেন্দুয়ায় প্রয়াত কবি হেলাল হাফিজের স্মরণ সভা
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
-1.gif)








