গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত আরও ৫১
আন্তর্জাতিক ডেস্ক : গাজা জুড়ে শুক্রবার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে নতুন করে আরও কমপক্ষে ৫১ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৪ জন ত্রাণের জন্য অপেক্ষা করছিল। এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজায় হাজার হাজার ফিলিস্তিনি ভয়াবহ খাদ্য সংকটে দিন কাটাচ্ছে। সেখানে প্রতি তিনজনের মধ্যে একজন দিনের পর দিন না খেয়ে থাকছে। খবর আল জাজিরার।
হামাস জানিয়েছে, গাজায় আটক থাকা বাকি সব বন্দিকে মুক্তি দেওয়ার জন্য যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েল প্রত্যাখ্যান করেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে যদি কোনো চুক্তি না হয় তবে তারা দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত।
এদিকে হিজবুল্লাহ নেতা নাইম কাসেম যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ বজায় রাখতে তাদের অস্ত্র ছাড়া সম্ভব নয় এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে হিজবুল্লাহর অস্ত্র অপরিহার্য।
এক ভিডিও বার্তায় কাসেম বলেন, আমরা আত্মসমর্পণ করবো না এবং ইসরায়েল আমাদের অস্ত্র কেড়ে নিতে পারবে না। অস্ত্র ছাড়া প্রতিরোধ সম্ভব নয়।
এই মন্তব্য যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগে একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। মার্কিন বিশেষ দূত থমাস ব্যারাক (যিনি বর্তমানে তুরস্কে রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক দূত হিসেবে কাজ করছেন) গত মাসে লেবাননের সঙ্গে ইসরায়েলের মধ্যে চুক্তি সম্পাদনের প্রস্তাব দেন। যার মধ্যে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ অন্যতম।
লেবাননের নবনিযুক্ত প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এক সাক্ষাৎকারে বলেন, হিজবুল্লাহর অস্ত্র ২০০০ সালে দক্ষিণ লেবাননকে ইসরায়েলি দখল থেকে মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কিন্তু এখন সেই অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকা উচিত।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সে সময় থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসনে ৫৮ হাজার ৬৬৭ জন নিহত এবং আরও ১ লাখ ৩৯ হাজার ৯৭৪ জন আহত হয়েছে।
(ওএস/এএস/জুলাই ১৯, ২০২৫)
পাঠকের মতামত:
- চোরাইকৃত ১৭ লাখ টাকার তীর সয়াবিন তেল উদ্ধার, দুইজন গ্রেপ্তার
- সেতাবগঞ্জসহ দেশের ১৩টি চিনিকল বেসরকারিকরণ উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন
- দিনাজপুরে হোটেল শ্রমিকদের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ মানববন্ধন
- সালথায় ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস
- কেজিএম গাড়ি ক্রযে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা
- যুবদল নেতা সোহেলের উদ্যোগে ১৬ দিনে গবাখালের ২ কি.মি. অংশ পরিষ্কার
- ঈশ্বরদীতে গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনি, পরে পুলিশের উদ্ধার
- ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
- কাপ্তাইয়ে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যাক্ত একনলা বন্দুক উদ্ধার
- ৮ মাসেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, পৌরসভার চাপে ফের শুরু
- ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের মাঝে সাতক্ষীরা ৩৩ বিজিবির ত্রাণ বিতরণ
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর অপুষ্টি দূরীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা সম্পন্ন
- সালথায় ডাঃ শাহিনুল ইসলামের বদলীজনিত বিদায় সংবর্ধনা
- ঈশ্বরদীতে পুলিশ পরিচয়ে ছিনতাই: গ্রেপ্তার ১, উদ্ধার ৯০ হাজার টাকা
- স্বরাষ্ট্রমন্ত্রীর উক্তিতেই কি নিহিত রয়েছে জাতীয় অস্তিত্বের হুমকি?
- নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ
- কালিগঞ্জে স্কুলছাত্রী ফারজানা হত্যায় মামুনের তিনদিনের রিমাণ্ড
- বন্ধ শিল্প চালু হোক, ফিরুক কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রার গতি
- বাংলাদেশে নিপীড়িত হিন্দুদের নিয়ে একাধিক অমর মহাকাব্য হতে পারে
- ‘টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ইস্যুতে জনস্বার্থেই সিদ্ধান্ত নেবে সরকার’
- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা
- শ্যামনগরে নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত মাদকদ্রব্য ধ্বংস
- অভিনয়ে নাম লেখাচ্ছেন রোনালদো!
- সড়কে শৃঙ্খলা ফেরাতে বসবে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- আর্জেন্টিনার জার্সিকে বিদায় ওতামেন্দির
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চড়ুইভাতি
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- নবীনগর বাজারের উপর দিয়ে রাস্তা নির্মাণ না করার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ৮ মাসেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, পৌরসভার চাপে ফের শুরু
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
২৮ জুলাই ২০২৬
- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে আরও হামলার হুমকি ইরানের
-1.gif)








