কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি
বিশেষ প্রতিনিধি : কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে এডিটিভ ম্যানুফ্যাকচারিং প্রযুক্তি চালু করতে সহযোগিতা করছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটম। এর ফলে দেশটির ম্যানুফ্যাকচারিং খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত হবে বলে রসাটমের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এই সহযোগিতার আওতায় নতুন ও বিদ্যমান জলবিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে উৎপাদন করা হবে। প্রি-ডিজাইন ও ডিজাইন ডকুমেন্টেশন থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জাম সরবরাহে উভয় দেশ যৌথভাবে কাজ করবে।
রসাটমের জ্বালানি বিভাগের অ্যাডিটিভ প্রযুক্তি বিজনেস ইউনিটের পরিচালক ইলিয়া কাভেলাশভিলি বলেন, “অ্যাডিটিভ প্রযুক্তির পুরো সাইকেল জুড়ে রসাটমের অনন্য অভিজ্ঞতা ও সক্ষমতা রয়েছে। উচ্চপ্রযুক্তির থ্রিডি প্রিন্টার ও ধাতব পাউডারের ধারাবাহিক উৎপাদন থেকে শুরু করে জনবল প্রশিক্ষণ ও কারিগরি সেবা সব কিছুই এর অন্তর্ভূক্ত। কিরগিজ প্রজাতন্ত্রের জ্বালানি খাতে এসব প্রযুক্তির প্রয়োগে বিপুল সম্ভাবনা রয়েছে”।
এই সহযোগিতার অংশ হিসেবে কিরগিজ–রুশ স্লাভিক বিশ্ববিদ্যালয় (কেআরএসইউ) ক্যাম্পাসে একটি জলবিদ্যুৎ প্রকল্প অফিস চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে রসাটমের অংশগ্রহণে এই কার্যালয়ে ছোট ও মাঝারি আকারের জলবিদ্যুৎকেন্দ্রের জন্য সম্ভাব্যতা সমীক্ষা এবং প্রকল্প নথি তৈরির ওপর গুরুত্ব প্রদান করা হবে। একই সঙ্গে এটি একটি প্রশিক্ষণ কেন্দ্র, ইন্টেলেকচুয়াল হাব এবং আন্তর্জাতিক মানের মডেল প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে।
কেআরএসইউ-এর রেক্টর সের্গেই ভলকভ বলেন, “আমরা শুধু শিক্ষার্থীদের প্রশিক্ষণই দেব না; তাদের এমন প্রযুক্তির বাস্তব প্রয়োগের সুযোগ করে দেব, যা এই মুহূর্তে বিশ্বকে বদলে দিচ্ছে। এর মাধ্যমে বিভিন্ন আইডিয়াগুলো বাস্তব উৎপাদনে রূপ নেবে এবং প্রজাতন্ত্রের প্রযুক্তিগত সার্বভৌমত্ব নিশ্চিত হবে।”
এডিটিভ প্রযুক্তি, যা অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং নামেও পরিচিত এমন একটি উৎপাদন প্রক্রিয়া যেখানে ডিজিটাল নকশার ভিত্তিতে একটি স্তরের পর আরেকটি স্তরে উপাদান যোগ করে কোন বস্তু বা সামগ্রী তৈরি করা হয়। এক্ষেত্রে সবচেয়ে পরিচিত উদাহরণ হলো থ্রিডি প্রিন্টিং, যেখানে প্লাস্টিক, ধাতু বা রেজিনের মতো উপকরণ ব্যবহৃত হয়। প্রচলিত উৎপাদন পদ্ধতির তুলনায় এতে কম অপচয়ে, নিখুতভাবে এবং জটিল আকৃতির সামগ্রী তৈরি করা সম্ভব।
(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- আরও ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বঙ্গোপসাগরে এলো জাহাজ
- তৃতীয়বার ব্রেন টিউমারের অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির
- সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
- ১১টায় খুলে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করতে চান দোকান মালিকরা
- শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- বন্দরে ব্যাপক গণহত্যা চালায় পাকিস্তানী সৈন্যরা
- ‘ইউনূস সরকারের দায় শিক্ষার্থীরা এড়াতে পারে না’
- ১০০ টাকায় ডিজেল কিনে ১৫০ টাকায় বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
- যাত্রা শুরু করলো এসবি এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস
- বগুড়ায় ইসকন আনন্দ আশ্রমে ভক্তিময় নিতাই স্বামী মহারাজকে সংবর্ধনা
- কৃষিমন্ত্রীর নির্দেশে ঈশ্বরদীতে কৃষকের ডিজেল সংকটের সমাধান
- আমরা কি যুদ্ধের চেয়েও ভয়াবহ অশান্তিতে বাস করছি?
- ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
- ফরিদপুরে যুবকের পুরুষাঙ্গ কেটে দিলো প্রবাসীর স্ত্রী
- কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে প্রেরণ
- মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত
- শীতের ঠান্ডায় নয়, রোহিঙ্গা অন্ধ শাহ আলমের মৃত্যু ছিল হত্যাকাণ্ড
- ‘দেশে তেলের সংকট নেই’
- গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ৪২ শিশু হাসাপাতালে
- ঈশ্বরদীতে পাম্পে তেলের লাইন নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত যুবক
- সালথায় দুই দলের সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর
- ঈশ্বরদীতে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত
- দিনাজপুরে জবাই করা ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রি হয় ঢাকায়
- মাদক-জুয়া বন্ধে কঠোর নির্দেশনা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন
- সার-কিটনাশকের দোকানে মিলল ডিজেল, ব্যবসায়ীকে জরিমানা
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- নিউ ইয়র্কে দুই পুলিশ সদস্যের মৃত্যুতে ডাব্লিউএইচআরডি'র শোক
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- শরীয়তপুরের বিনোদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আজ সৃষ্টি-সুখের উল্লাসে
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- ‘সুশাসনের জন্য প্রশাসনের কাজের রোল মডেল হোক চাঁদপুর’
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
-1.gif)








