‘এটি অনন্ত যুদ্ধ নয় বরং শান্তির প্রবেশদ্বার’
আন্তর্জাতিক ডেস্ক : বর্তমান সংঘাতকে ‘অনন্তকাল ধরে চলা কোনো যুদ্ধ’ নয়, বরং আঞ্চলিক শান্তির ‘প্রবেশদ্বার’ হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
একইসঙ্গে ইরান ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কাকেও নাকচ করে দিয়েছেন তিনি।
সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, ইরানের বিরুদ্ধে চলমান পদক্ষেপ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার পথ প্রশস্ত করবে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কাজের প্রসঙ্গ টেনে নেতানিয়াহু বলেন, আমরা একসাথে আব্রাহাম অ্যাকর্ডস এনেছিলাম, যা চারটি আরব দেশের সঙ্গে শান্তি চুক্তি নিশ্চিত করেছিল।
এখন ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমরা আরও অনেকগুলো শান্তি চুক্তি সম্পাদন করতে সক্ষম হব।
সমালোচকদের জবাব দিয়ে তিনি বলেন, এটি কোনো অন্তহীন যুদ্ধ নয়; এটি শান্তির পথ। মানুষ যা বলছে, এটি তার ঠিক উল্টো।
ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং পরমাণু কর্মসূচির ওপর হামলার কারণ ব্যাখ্যা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, হাতে সময় খুব কম ছিল।
তার দাবি, আগামী কয়েক মাসের মধ্যে ইরানের এই স্থাপনাগুলো যেকোনো ধরনের হামলার জন্য ‘অভেদ্য’ হয়ে উঠত।
নেতানিয়াহু বলেন, আমরা তাদের পরমাণু ও মিসাইল সাইটগুলোয় আঘাত করার পরও তারা শিক্ষা নেয়নি। তারা কট্টরপন্থী এবং আমেরিকাকে ধ্বংস করার লক্ষ্যে অনড়। তারা ভূগর্ভস্থ বাঙ্কার এবং নতুন সাইট তৈরি করছিল, যা কয়েক মাসের মধ্যে আমাদের নাগালের বাইরে চলে যেত।
তিনি আরও সতর্ক করে বলেন, যদি এখন ব্যবস্থা নেওয়া না হতো, তবে ভবিষ্যতে আর কখনোই কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হতো না।
ফক্স নিউজ নেতানিয়াহুর এই সাক্ষাৎকার এমন এক সময় প্রকাশ করলো, যখন তার অবস্থান নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কেননা, নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমানবাহিনীর কমান্ডারের সদর দপ্তর লক্ষ্য করে সোমবার হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড।
এক বিবৃতিতে তারা জানিয়েছে, জায়নিস্ট শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং শাসনের বিমানবাহিনীর কমান্ডারের সদর দপ্তর লক্ষ্যবস্তু করা হয়েছে। এ হামলায় খেইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও তারা দাবি করেছে।
অবশ্য নেতানিয়াহুর কার্যালয় এই দাবিকে নাকচ করেছে। তারা ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার পর প্রধানমন্ত্রীর ভাগ্য অনিশ্চিত; ইরানের এমন দাবিকে ‘ভুয়া খবর’ হিসেবেও উড়িয়ে দিয়েছে।
নেতানিয়াহুর কার্যালয় বলছে, প্রায় দুই ঘণ্টা আগে রাজধানীতে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠার পর জেরুজালেমে কোনো ক্ষেপণাস্ত্র আঘাতের খবর পাওয়া যায়নি। সব বিবেচনায় নেতানিয়াহুর কার্যালয় অক্ষত রয়েছে।
(ওএস/এএস/মার্চ ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- সালথায় রাস্তার পাশেই পড়ে ছিলো যুবকের মরদেহ
- ‘দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত’
- তিস্তাসহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন
- নবাগত ইউএনও’র সঙ্গে নগরকান্দার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা
- ব্যাংক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
- ২০২৬ বিশ্বকাপকেই সবচেয়ে সফল বললেন ফিফা সভাপতি
- চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো বসুন্ধরা ফাউন্ডেশন
- ভালুকায় একটানা বিয়াল্লিশ ঘন্টা যুদ্ধে পাকবাহিনীর ১২৫ জন সেনা নিহত হয়
- সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি
- সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ বলায় ডিসির বিরুদ্ধে মানববন্ধন
- প্রতিকার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ সাতক্ষীরার আমজাদ হোসেনের
- ফরিদপুরে ‘এসকাফ’ সিরাপসহ নারী গ্রেফতার, মামলা দায়ের
- এখতিয়ার বহির্ভূত বিচারে বিবাহ বিচ্ছেদের রায়!
- ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার
- দিনাজপুর সীমান্তে ভারত থেকে চারজনের অনুপ্রবেশ, জিজ্ঞাসাবাদ করছে বিজিবি
- ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি
- দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান
- প্রবাসীদের সংগঠন ‘নয় বাড়ীয়া ফোরাম’র নতুন কমিটি ঘোষণা
- ফুলপুরে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার
- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
- শ্যামনগরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গ্রেফতার ২
- সুনামধন্য গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার
- মৌলভীবাজারে পৌরকর ২০ গুণ বৃদ্ধি!
- টুঙ্গিপাড়ায় রাস্তা নির্মাণে বাধা, অবরুদ্ধ ২০ পরিবার
- ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সালথায় অবহিতকরণ সভা
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- উত্তম ও অধম
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
-1.gif)







