‘ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’
আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটিকে ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করে দেশটির নেতৃত্বের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন তিনি।
তাদের বিচারের দাবিও জানিয়েছেন ট্রাম্প।
রবিবার রাতে ফক্স নিউজের ‘সানডে নাইট ইন আমেরিকা’ অনুষ্ঠানে কথা বলেন ট্রাম্প।
সেখানে তিনি বলেন, ইরান যে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক, এ কথা বিশ্ব বহুবার শুনেছে। তার মতে, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
দেশটিকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখার সুযোগ দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে সোমবার স্থানীয় সময় ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের অর্থনীতি, রাজনীতি ও সামরিক সক্ষমতার তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, ইরান বর্তমানে কার্যত একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে।
ট্রাম্পের দাবি, ইরান সরকার বিক্ষোভ দমনের নামে এক লাখের বেশি মানুষকে হত্যা করেছে। দেশটির নৌবাহিনী ও বিমানবাহিনী নেই বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ, ইরান সরকার সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়মিত বেতন দিতে পারছে না। একই সঙ্গে দেশটিতে মূল্যস্ফীতি ৩০০ শতাংশে পৌঁছেছে বলেও দাবি করেন তিনি।
ট্রাম্প আরও বলেন, ইরানের নেতৃত্ব বর্তমানে ‘পুরোপুরি বিশৃঙ্খল’। তার দাবি, দেশটির বর্তমান নেতাদের নিজেদের দেশকে সঠিকভাবে পরিচালনা বা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করার সক্ষমতা নেই।
ইরানের সরকার নিজেদের জনগণের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে অপপ্রচার ও শক্তি প্রয়োগের ওপর নির্ভর করছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। তার পোস্টে তিনি বলেন, ইরানের নেতৃত্বের হাতে এখন শুধু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ছড়ানো ‘ভুয়া খবর’ এবং বিক্ষোভকারীদের হত্যা করার মানসিকতা রয়েছে।
ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্বকে মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের জন্য বিচারের মুখোমুখি করা উচিত।
এদিকে, যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি জর্ডানে থাকা দুটি মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ বিমানঘাঁটিতেও হামলার দাবি করেছে ইরানের সেনাবাহিনী।
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, আল মিনহাদ ঘাঁটিতে থাকা হেলিকপ্টার ও সেনাদের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। সোমবার ভোর থেকে এই অভিযান শুরু হয় বলে জানানো হয়েছে। এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী বলেছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব দিতেই এই অভিযান চালানো হয়েছে।
ইরানের সেনাবাহিনীর দাবি, আল মিনহাদ ঘাঁটিতে থাকা মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টার ও সেনাদের লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন পাঠানো হয়েছে। একই সঙ্গে আঞ্চলিক হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।
(ওএস/এএস/সেপ্টেম্বর ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- খাওয়ার পরে হাঁটা জরুরি
- হামে শিশু মৃত্যু, ড. ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল
- ‘একজন শিল্পীকে অসম্মান করা সভ্যতার শিক্ষা নয়’
- ‘স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়া হবে’
- বিপ্লব বড়ুয়া ও তার পরিবারের চার সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ‘ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’
- নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির ঘটনায় তিন যুবক গ্রেফতার
- নবম পে-স্কেলে বেতন বাড়ছে সর্বোচ্চ ১৪২ শতাংশ
- ‘দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি’
- বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- ‘নতুন পে-স্কেলের সঙ্গে সাংবাদিকদের সুবিধাও দেখা হবে’
- প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- ‘লংমার্চে বাধা দিলে সরকারের প্রতি জনঅনাস্থা বাড়বে’
- এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ
- আর্জেন্টিনাকে বিদায় বলে দিলেন মেসি
- নয়াদিল্লীতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মিশনের উদ্বোধন করা হয়
- ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’
- শ্রীপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ
- রাজারহাটে নজরুল বর্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- ঠাকুরগাওয়ে চা বাগান ও পুরনো আমগাছ পরিদর্শনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি
- নজরুল বর্ষ উপলক্ষ্যে মহম্মদপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
- সুবর্ণচরে নজরুল বর্ষ উদ্বোধন ও আলোচনা সভা
- সালথায় নজরুল বর্ষের উদ্বোধন
- কাপ্তাইয়ে টেকাব প্রকল্পের ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন
- ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে নজরুল বর্ষের উদ্বোধন
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- কুমিল্লায় প্রবীণ আওয়ামী লীগ নেতাদের বিশেষ সম্মাননা
- সিরাজগঞ্জে বাসচাপায় তিন কলেজছাত্র নিহত
- প্রস্তুত কোরবানির পশু, ভালো দাম পেতে আশাবাদী নীলফামারীর খামারিরা
- গাইবান্ধায় রাষ্ট্র সংস্কারে ইসলামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
- আগুন নেভাতে গিয়ে অগ্নিদ্বগ্ধ ফায়ার সার্ভিস কর্মকর্তার মৃত্যু
- সুন্দরবনে ভালো নেই বনজীবী জেলে মৌয়াল বাওয়ালীরা
- যশোরে ২৫ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রির লক্ষ্য
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- প্লাস্টিক দূষণ প্রতিরোধে নীলফামারীতে সচেতনতামূলক মানববন্ধন
- বরগুনায় তীব্র তাপপ্রবাহে ছাত্রলীগের ব্যতিক্রমী উদ্যোগ
- কলাপাড়ায় ১৯ টি বিদ্যালয়ের কন্যা শিশুদের ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ
- ব্যাটারদের নিজেদেরও একটা প্ল্যান রাখার পরামর্শ বাশারের
- যুবলীগ নেতা হত্যা, লক্ষ্মীপুরে ৫ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১৪
- পায়রা বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
- বইমেলায় টি.এম. আবদুল্লাহ-আল-ফুয়াদের ‘স্ট্র্যাটেজিক ক্রেডিট ম্যানেজমেন্ট’
- কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- জীবন তো বহমান স্রোত
- হামে শিশু মৃত্যু, ড. ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল
-1.gif)








