টানা পতনের পর বাড়ল জ্বালানি তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক : টানা দরপতনের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। তবে ইরান যুদ্ধের উত্তেজনা কমার সম্ভাবনায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফেরায় সপ্তাহ শেষে অপরিশোধিত তেলের দাম প্রায় ১২ শতাংশ কমতে পারে।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকায় দাম আরও বেশি কমেনি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের জানুয়ারির সরবরাহ চুক্তির দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৫৭ সেন্ট বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯৯ ডলার ৮৬ সেন্টে দাঁড়িয়েছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ ডলার ১০ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ ডলার ৬২ সেন্টে লেনদেন হয়েছে।
রয়টার্স জানায়, টানা দ্বিতীয় দিনের মতো ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম বেড়েছে।
তবে এই সাময়িক মূল্যবৃদ্ধি সত্ত্বেও পুরো সপ্তাহের হিসাবে বড় দরপতনের মুখে রয়েছে জ্বালানি তেলের বাজার।
গত ৩০ অক্টোবর ডিসেম্বর মাসের সরবরাহ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ব্রেন্টের নতুন চুক্তির দাম এ সপ্তাহে প্রায় ১২ শতাংশ কমার পথে রয়েছে।
অন্যদিকে, ডব্লিউটিআইয়ের দাম কমতে পারে ১২ দশমিক ১ শতাংশ।
এর আগে বুধবার এক দিনেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৮ শতাংশ কমে যায়। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর ইরান যুদ্ধের উত্তেজনা প্রশমিত হতে পারে—এমন প্রত্যাশা থেকে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি তৈরি হয়। এর প্রভাবে সেদিন ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের তেলের দামই গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।
বাজার বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধের অবসান কিংবা সংঘাতের তীব্রতা কমার সম্ভাবনা বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমিয়েছে। তবে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়া কিংবা সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা এখনো রয়েছে। এ কারণে তেলের দাম আরও দ্রুত কমছে না।
সব মিলিয়ে যুদ্ধের পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা এবং সরবরাহের ঝুঁকির মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ওঠানামা অব্যাহত রয়েছে।
তথ্যসূত্র : রয়টার্স।
(ওএস/এএস/নভেম্বর ০৬, ২০২৬)
পাঠকের মতামত:
- রোনালদোর জন্য বিদায়ী ম্যাচ আয়োজন করতে চায় পর্তুগাল
- এনআইডি সংশোধনে লাগবে নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর
- ‘শর্টকাটে টাকা উপার্জনের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না’
- ‘শেখ হাসিনাকে ফেরাতে পাসপোর্ট নয়, প্রত্যর্পণ চুক্তিই যথেষ্ট’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম
- গোপালগঞ্জে তিন আ. লীগ নেতা কারাগারে
- টানা পতনের পর বাড়ল জ্বালানি তেলের দাম
- ‘বিদেশে থাকা মেধাবীদের ফেরাতে নীতিমালার কাজ চলছে’
- ট্রাম্প যুগের অবসান, বিশ্ববাসীর বিষয়টি মনে রাখা উচিত
- বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও একটি চালান
- কুষ্টিয়ার দৌলতপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর উদ্বোধন
- ‘বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ’
- পাংশায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন–২ এর উদ্বোধন
- শাহবাগ মোড়ে মুক্তিবাহিনীর সাথে রাজাকার দলের ব্যাপক গোলা বিনিময় হয়
- ‘জয় বাংলা’ শ্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি
- ইন্দিরা-মুজিবের বন্ধুত্ব থেকে শেখ হাসিনার প্রত্যাবর্তন: ভারত-বাংলাদেশের ভূরাজনৈতিক ভবিষ্যৎ
- ঈশ্বরগঞ্জে হাইকোর্টের আদেশ অমান্য অবৈধ বালু উত্তোলন, রহস্যজনক নিরবতায় প্রশাসন
- ‘সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে’
- মাগুরায় বেরুইল-পলিতা ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়
- গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত
- কাপ্তাইয়ে ৬০ বননির্ভর পরিবারের মাঝে জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের নগদ অর্থ বিতরণ
- কাগজের কলমে শিক্ষক আছেন ছয়জন, ক্লাসে নিয়মিত উপস্থিত থাকেন মাত্র দু’জন
- নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে পিতা খুন
- ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় ইউএস ট্রেড শো শুরু
- লক্ষ্মীপুরে ৪৩ এমপি প্রার্থীর মনোনয়নপত্র জমা
- নীলফামারীতে তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে নারীদের মিছিল
- পঞ্চগড়ে এমপির পিএস পরিচয়ে প্রতারণার ফাঁদ
- বাঁধভাঙা উচ্ছ্বাসে নীলফামারীতে তারেক রহমানের সমাবেশ
- ঝালকাঠিতে জমি দখলের অভিযোগ, সংঘবদ্ধ চক্রের হুমকিতে নিরাপত্তাহীন শিক্ষক পরিবার
- কুষ্টিয়ার দৌলতপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর উদ্বোধন
- ধামরাইয়ে রথ কমিটির নেতাদের নিয়ে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত
- হারাধনের দশটি ছেলে
- ধামরাইয়ে আড়াই শতাধিক মন্ডপে কালীপূজা অনুষ্ঠিত
- বারো রকম বারো ছড়া
- শ্রদ্ধা ভালোবাসায় কেন্দুয়ায় প্রয়াত কবি হেলাল হাফিজের স্মরণ সভা
- মাগুরায় নয়টিতে নৌকা দুইটিতে বিদ্রোহী ও একটিতে হাতপাখা বিজয়ী
- ‘আমি জেলারের পায়ে ধরে মুক্তি চেয়েছিলাম, কিন্তু তিনি দেননি’
- ‘প্রবাসীদের রেমিট্যান্স উন্নয়নের একটি মূল চালিকা শক্তি’
- লক্ষ্মীপুরে আলোচিত ছাত্রলীগ নেতা মিরাজ হত্যা মামলায় সব আসামী খালাস
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশ মুখে অবৈধ বাস কাউন্টার
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- ট্রাম্প যুগের অবসান, বিশ্ববাসীর বিষয়টি মনে রাখা উচিত
-1.gif)








