মেরিল্যান্ডের মন্টগোমারি কাউন্সিলে প্রার্থী হচ্ছেন বাংলাদেশি রেদোয়ান চৌধুরী
ইমা এলিস, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের মন্টগোমারি কাউন্টি কাউন্সিলের অ্যাট-লার্জ পদে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন বাংলাদেশি-আমেরিকান রেদোয়ান চৌধুরী। দীর্ঘদিন ধরে মন্টগোমারি কাউন্টিতে বসবাসকারী এই বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নিজেকে একজন অভিজ্ঞ প্রশাসক, কমিউনিটি নেতা ও জনসেবক হিসেবে তুলে ধরেছেন। আসন্ন জুন মাসের এ নির্বাচনে বিজয়ী হলে মেরিল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের সেবামূলক কাজে সহায়তা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
২৫ বছরেরও বেশি সময় ধরে সরকারি, বেসরকারি ও অলাভজনক খাতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে রেদোয়ান চৌধুরীর। তার প্রচারণার মূল প্রতিশ্রুতি সরকারি জবাবদিহিতা নিশ্চিত করা, আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং পরিকল্পিত ও দায়িত্বশীল উন্নয়ন নিশ্চিত করা।
পেশাগত জীবনে চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে তিনি বহু-মিলিয়ন ডলারের বাজেট পরিচালনা করেছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সাংগঠনিক সংস্কার কার্যক্রম নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে সেবা প্রদানের সময় ৪০ শতাংশ পর্যন্ত কমেছে এবং স্টেকহোল্ডার সন্তুষ্টি বেড়েছে ২৫ শতাংশ।
এর আগে ফ্রেডি ম্যাক, সিটিগ্রুপ এবং ব্যাংক অফ আমেরিকা-এর মতো প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। সেখানে তিনি ৫.৫ বিলিয়ন ডলারেরও বেশি আর্থিক পোর্টফোলিও তদারকি করেছেন এবং ঝুঁকি ব্যবস্থাপনা ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করেছেন।
বর্তমানে তিনি ইস্ট কাউন্টি সিটিজেনস অ্যাডভাইজরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে ভূমি ব্যবহার, অবকাঠামো ও উন্নয়ন নীতিতে পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি মেরিল্যান্ড কম্পট্রোলারের ফেইথ অ্যাডভাইজরি বোর্ড এবং ফেয়ারল্যান্ড–ব্রিগস চ্যানি মাস্টার প্ল্যান বাস্তবায়ন কমিটিতেও কাজ করছেন।
অলাভজনক খাতেও সক্রিয় রেদোয়ান চৌধুরী। তিনি ইউডিওন ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যা দারিদ্র্য বিমোচন ও শিক্ষার সুযোগ বৃদ্ধিতে কাজ করে। এছাড়া বিভিন্ন বোর্ড ও জনপরামর্শক সংস্থার সঙ্গে যুক্ত থেকে কমিউনিটি সম্পৃক্ততা জোরদার করেছেন।
তার নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা-এর কাছ থেকে প্রেসিডেনশিয়াল লাইফটাইম সার্ভিস অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মাননা অর্জন করেছেন তিনি। একজন প্রথম প্রজন্মের অভিবাসী হিসেবে রেদওয়ান চৌধুরী মনে করেন, মন্টগোমারি কাউন্টির বৈচিত্র্যই তার সবচেয়ে বড় শক্তি। তিনি সাশ্রয়ী জীবনযাপন, মানসম্মত শিক্ষা, জননিরাপত্তা, দায়িত্বশীল উন্নয়ন এবং স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেন, 'সরকারের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে এবং বাস্তব ফলাফল দিতে আমি নির্বাচনে অংশ নিয়েছি।'
(আইএ/এসপি/মার্চ ২৬, ২০২৬)
পাঠকের মতামত:
- মন্ত্রে মন্ত্রে শেষ উচ্চারণ
- ফরিদপুরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- দুর্ঘটনা কবলিত বাসটির সব আসনেই যাত্রী ছিল: বেঁচে ফেরা যাত্রী রাজিব
- বড়াইগ্রামে নির্মাণাধীন পাওয়ার গ্রিড সাব স্টেশনে ডাকাতি, ২ কোটির মালামাল লুট
- ভাঙ্গায় থানা পুলিশের দু'টি পৃথক অভিযানে গ্রেপ্তার ২, মাদক উদ্ধার
- গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন
- সাতক্ষীরায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত
- ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
- চাচার বালি পরিবহনের ট্রাক্টর থেকে পড়ে ভাতিজার করুণ মৃত্যু
- ককটেল বানানোর সময় বিস্ফোরণে মাদ্রাসা ছাত্র দগ্ধের ঘটনায় মামলা
- শহীদদের প্রতি শ্রদ্ধায় কাপ্তাইয়ে উদ্ভাসিত মহান স্বাধীনতা দিবস
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন
- কাপ্তাইয়ে কর্তব্যরত অবস্থায় দুর্ঘটনায় আহত এএসআই মাহাবুরের মৃত্যু
- গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ
- বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ’র সমাধিতে বিজিবি মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধাঞ্জলি
- জেদ্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
- সালথায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
- পাংশায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত
- টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
- ‘কেউ তাদের মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিতে চায়নি’
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন
- এলপি গ্যাস আমদানিতে সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
- টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদের অপরাধে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
- দিনাজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
- সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মডেল ও অভিনেত্রী কালিয়া
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীদের মাঝে কম্বল বিতরণ
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
- যশোরে এইচডিও এর কার্যালয় উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- পাংশায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
২৬ মার্চ ২০২৬
- জেদ্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
- মেরিল্যান্ডের মন্টগোমারি কাউন্সিলে প্রার্থী হচ্ছেন বাংলাদেশি রেদোয়ান চৌধুরী
-1.gif)








