সন্তানের ভরণপোষণ বকেয়া
হাজারো আমেরিকানের পাসপোর্ট বাতিল শুরু করছে ট্রাম্প প্রশাসন
ইমা এলিস, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সন্তানের ভরণপোষণ (চাইল্ড সাপোর্ট) বকেয়া থাকা হাজারো আমেরিকানের পাসপোর্ট বাতিলের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
যেসব মার্কিন নাগরিকের ১ লাখ ডলারের বেশি সন্তানের ভরণপোষণ বকেয়া রয়েছে, প্রাথমিকভাবে তাদের পাসপোর্ট বাতিল করা হবে। এতে প্রায় ২ হাজার ৭০০ মার্কিন পাসপোর্টধারী প্রভাবিত হতে পারেন। শুক্রবার থেকে এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
তবে ভবিষ্যতে এই সীমা কমিয়ে ২ হাজার ৫০০ ডলারের বেশি বকেয়া থাকলেও পাসপোর্ট বাতিলের আওতায় আনা হতে পারে। বর্তমানে স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ (এইচএইচএস) বিভিন্ন অঙ্গরাজ্যের তথ্য সংগ্রহ করছে, ফলে কতজন এতে প্রভাবিত হবেন তা এখনও স্পষ্ট নয়।
নতুন নীতির আওতায় যাদের পাসপোর্ট বাতিল হবে, তাদের জানিয়ে দেওয়া হবে যে ওই পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণ করা যাবে না। বকেয়া পরিশোধ নিশ্চিত হওয়ার পরই তারা নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।
এ উদ্যোগের ভিত্তি হচ্ছে ১৯৯৬ সালের একটি কম পরিচিত আইন, যা অনুযায়ী ২ হাজার ৫০০ ডলারের বেশি সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর পাসপোর্ট বাতিল করতে পারে। যদিও অতীতে এই আইন খুব কমই প্রয়োগ করা হয়েছে।
কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার বলেন, যারা তাদের দেনা পরিশোধ করবেন, তারা পুনরায় পাসপোর্ট ফিরে পাবেন।
তিনি আরও বলেন, সন্তানের ভরণপোষণ বকেয়া আদায়ে কার্যকর প্রমাণিত একটি সাধারণ ও যৌক্তিক পদ্ধতি আমরা সম্প্রসারণ করছি।
স্টেট ডিপার্টমেন্ট জানায়, ফেব্রুয়ারিতে এ পরিকল্পনার খবর প্রকাশের পর থেকেই শত শত অভিভাবক তাদের বকেয়া পরিশোধে উদ্যোগ নিয়েছেন।
যুক্তরাষ্ট্রের আদমশুমারি তথ্য অনুযায়ী, ২০২২ সালে প্রায় ৪৭ লাখ অভিভাবক বছরে গড়ে ৬ হাজার ৪০০ ডলার বা মাসে প্রায় ৫৩০ ডলার সন্তানের ভরণপোষণ পাওয়ার কথা ছিল। তবে মোট প্রত্যাশিত ২৯ দশমিক ৯ বিলিয়ন ডলারের মধ্যে তারা পেয়েছেন মাত্র ১৯ দশমিক ২ বিলিয়ন ডলার।
স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, ১৯৯৮ সাল থেকে পাসপোর্ট জারির ওপর নিষেধাজ্ঞার মাধ্যমে প্রায় ৬৫৭ মিলিয়ন ডলার বকেয়া সন্তানের ভরণপোষণ চাইল্ড সাপোর্ট আদায় করা হয়েছে। এর মধ্যে গত পাঁচ বছরেই আদায় হয়েছে ১৫৬ মিলিয়ন ডলার।
(আইএ/এসপি/মে ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- ‘ঢাকা-বেইজিং সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের’
- ‘কাউকে কোন ছাড় নয়’
- ‘গুমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’
- এয়ার মার্শাল আসগর খান করাচী থেকে ঢাকায় আসেন
- গোপালগঞ্জে বন্ধুর বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
- চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
- গোপালগঞ্জে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
- কুড়িগ্রাম সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য
- মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন
- তিস্তার তীব্র ভাঙনে ৩০ বাড়ি বিলীন, দিশেহারা তীরবর্তী মানুষ
- শহীদ জননী জাহানারা ইমাম: যুদ্ধাপরাধী বিচারের অগ্রদূত ও অকুতোভয় চেতনার বাতিঘর
- ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেফতার
- অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসার ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা
- চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি
- বিশ্বজয় করতে ফিরছে নতুন ‘বাহুবলী’
- জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল ঘোষণা
- ‘বাজেটে শ্রমজীবী মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির বড় ব্যবধান রয়েছে’
- ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে কানাডা
- সোনার দাম বিশ্ববাজারে আরও কমলো
- পবিত্র আশুরা আজ
- সিদ্ধ ডিম পুনরায় গরম করার আগে যেসব বিষয় জানা জরুরি
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- উত্তম ও অধম
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







