শনিবার সারাদিন ফরিদপুরে ব্যস্ত সময় পার করবেন শিক্ষা উপদেষ্টা
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : আগামীকাল শনিবার (২৯ নভেম্বর) অন্তর্বর্তীকালীন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) এক সরকারি সফরে ফরিদপুর আসছেন। এসময় ফরিদপুর সদর উপজেলায় সারাদিনব্যাপী কয়েকটি সেমিনার ও অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি একাধিক বিদ্যালয় পরিদর্শনের কথা রয়েছে তাঁর।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামীকাল (২৯ নভেম্বর ২০২৫) শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার সরকারি কার্যক্রম ও শিক্ষা খাতের সার্বিক অগ্রগতি পরিদর্শনের উদ্দেশ্যে ফরিদপুর সদর উপজেলায় আগমন করবেন।
সকাল ৮ টায় ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হবেন শিক্ষা উপদেষ্টা। ফরিদপুরে পৌঁছে সকাল সাড়ে ১০টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহত্তর ফরিদপুর জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের নিয়ে 'শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা' শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণ করবেন তিনি।
এরপর, দুপুর সাড়ে ১২ টায় টিটিসিতে হাই স্কুলের শিক্ষকদের জন্য আয়োজিত এক ফাউন্ডেশনে কোর্স কার্যক্রম পরিদর্শন করবেন তিনি।
এছাড়া, দুপুরে একটায় ফরিদপুর সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন, দুপুর ২:টায় ফরিদপুর মুসলিম মিশন পরিদর্শন এবং বিকেল সাড়ে ৩ টায় কবি জসীমউদ্দীন হলে 'আবদ আল্লাহ জহির উদ্দিন স্মৃতি পুরস্কার' প্রধান অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে শিক্ষা উপদেষ্টার।
সারাদিন ফরিদপুরে ব্যস্ত সময় পাড় করার পর সন্ধ্যা ৬ টায় ঢাকার উদ্দেশ্যে ফরিদপুর ছাড়ার কথা রয়েছে শিক্ষা উপদেষ্টার।
অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং মানবাধিকারকর্মী। তিনি মার্চ ২০২৫-এর শুরুতে এই দায়িত্ব গ্রহণ করেন। তিনি শিক্ষা খাতে সংস্কার ও অগ্রগতি'র জন্য কাজ করে যাচ্ছেন।
(আরআর/এসপি/নভেম্বর ২৮, ২০২৫)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








