স্ট্রোকের রোগীদের ভোগান্তি
শেবামেকে ৫৭ বছরেও চালু হয়নি নিউরো ওয়ার্ড
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : দক্ষিণাঞ্চলের কোটি মানুষের সবচেয়ে বড় চিকিৎসালয় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল। প্রতিদিন এ হাসপাতালে কমপক্ষে দুই হাজার রোগী আউটডোরে চিকিৎসা গ্রহণ করে থাকেন। এছাড়া প্রায় দুই সহস্রাধিক রোগী ভর্তি থাকেন সবসময়ই।
মেডিক্যাল কলেজ হাসপাতাল হওয়ায় অনেক জটিল ও কঠিন রোগের চিকিৎসাও এখানে পাওয়া যায় হাতের কাছে। অথচ দেশের সর্ববৃহৎ ও পুরাতন আটটি মেডিক্যালের একটি হওয়া সত্বেও প্রতিষ্ঠার ৫৭ বছর পরেও এখানে আলাদাভাবে চালু হয়নি স্ট্রোকের রোগীদের জন্য বিশেষায়িত নিউরোমেডিসিন ওয়ার্ড। ফলে স্ট্রোকের রোগীদের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ইতিপূর্বে একাধিকবার স্ট্রোকের রোগীদের জন্য নিউরো চিকিৎসায় আলাদা ওয়ার্ড চালু করার উদ্যোগ গ্রহণ করেছিলো হাসপাতাল প্রশাসন। কিন্তু রহস্যজনক কারণে তা আর আলোর মুখ দেখেনি। হাসপাতালে সবধরনের লজিস্টিক সাপোর্ট ও সক্ষমতা থাকার পরেও গুরুত্বপূর্ন এই ওয়ার্ডটি চালু না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্ট্রোকে আক্রান্ত রোগীর স্বজনরা। স্ট্রোকের রোগী আসলে তাদেরকে মেডিসিন বিভাগের জ্বর/কাশি বা অন্য রোগীদের সাথে রাখা হচ্ছে। ফলে যথাসময়ে যথোপযুক্ত চিকিৎসা না পাওয়ার অভিযোগ রয়েছে।
বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. একেএম নাজমুল আহসান বলেন, ইতিপূর্বে যে যাই বাঁধা দিয়ে থাকুকনা কেন সেগুলো দেখার বিষয় নয়। আমরা বর্তমান পরিচালক স্যারের উদ্যোগে খুব শীঘ্রই নিউরো মেডিসিন ওয়ার্ড চালু করার উদ্যোগ গ্রহণ করেছি।
এ ব্যাপারে শেবামেকের সহযোগি অধ্যাপক ডা. অমিতাভ সরকার বলেন, আমি হাসপাতালের অথরিটি নই। ওয়ার্ড চালু করবে পরিচালক। জনবলসহ সকল কিছু সরবরাহের মাধ্যমে যখনই ওয়ার্ড চালু করবে তখনই আমি দায়িত্ব পালন করবো। আমার বাঁধার কারণে নিউরো ওয়ার্ড চালু না হওয়ার অভিযোগ সঠিক নয়।
তিনি আরও বলেন, আমি দুটি ক্লিনিক ও ডায়াগনস্টিকের সাথে জড়িত একথা সত্য। তবে আমি একা নই; হাসপাতালের সকল চিকিৎসকই প্রাইভেটভাবে রোগীর চিকিৎসা প্রদান করেন। কলেজে ক্লাস না নেয়ার অভিযোগও সঠিক নয় বলে তিনি উল্লেখ করেন।
শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর বলেন, কারও কোন বাঁধা থাক বা না থাক সেটা আমরা আমলে নিবোনা। খুব শিঘ্রই নিউরো মেডিসিনসহ আটটি আলাদা ওয়ার্ড চালু করা হবে। অন্তত তিনজন নিউরো মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক বর্তমানে শেবাচিমে কর্মরত রয়েছেন। তাই এই বিভাগ চালু করতে এখন আর কোন সমস্যা হবেনা বলেও তিনি জানিয়েছেন।
(টিবি/এসপি/নভেম্বর ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
- ‘মুক্তিবাহিনী চট্টগ্রামের রামগড়ে শক্ত প্রতিরোধ ব্যুহ গড়ে তোলে’
- ভুয়া ফুয়েল কার্ডে তেল নিতে গিয়ে দুই যুবকের অর্থদণ্ড
- সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ
- সুবর্ণচরে ভূমি দখলবাজ বিএনপি নেতা কামাল মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন
- সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার
- স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ
- সোনাতলায় বিএসটিআই’র অভিযানে অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা
- ঈশ্বরদীতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন
- শ্যামনগরে মাছের প্রজেক্ট থেকে রান্না করা হরিণের মাংস উদ্ধার
- চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ১০
- নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত, ট্রলি জব্দ
- ‘সাতক্ষীরার গাবুরা থেকে ইলিশপুর পর্যন্ত লিগ্যাল এইড থাকবে অসহায়ের শেষ ঠিকানা’
- হারানো ৪৭ মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হস্তান্তর
- টুঙ্গিপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ১৫
- সড়কের কাজ চলাকালে বজ্রপাতে কিশোর শ্রমিকের মৃত্যু
- ২৮ বছরে রাশিয়ার ৯০ শতাংশ ঋণ পরিশোধ করতে হবে
- গোপালগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- মাছ ধরতে নদীতে নেমে বজ্রপাতে যুবকের মৃত্যু
- রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে
- মহম্মদপুরে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- কাশির ধরনে বুঝে নিন ডেল্টা না ওমিক্রনে আক্রান্ত
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
-1.gif)








