ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলায় আক্রান্ত চার শিশু, বাড়ছে উদ্বেগ
আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে হানা দিয়েছে সংক্রামক ব্যাধি হাম ও রুবেলা। জেলার সদর, রাণীশংকৈল ও হরিপুর উপজেলার চার শিশু শনাক্ত হয়েছে আক্রান্তের তালিকায়।
এদের মধ্যে হামে আক্রান্ত দুই শিশু ও রুবেলা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই শিশু চিকিৎসাধীন রয়েছেন। এতে উদ্বেগ বাড়ার সাথে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে অপরদিকে সতর্ক অবস্থানে রয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে মাঠ পর্যায়ে সংক্রমণের খবর মিললেও কেন্দ্রীয় গুদামে টিকার মজুত শূন্য বলে জানা গেছে।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হামে আক্রান্ত শিশুদের জ্বর, শরীরে ফুসকুড়ি, কাশি ও চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা যায়। হাম অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। যা হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অন্যদিকে রুবেলা তুলনামূলক কম গুরুতর। তবে শিশু ও গর্ভবতী নারীদের জন্য ঝুঁকিপূর্ণ। সময়মতো চিকিৎসা না নিলে নিউমোনিয়া, ডায়রিয়া কিংবা অন্যান্য জটিলতা দেখা দিতে পারে। টিকাদানে অনীহা বা অসম্পূর্ণ হওয়ায় সংক্রমণ বাড়তে পারে। এছাড়াও সংক্রমন এড়াতে আক্রান্ত শিশুকে অন্য শিশুদের থেকে আলাদা রাখতে হবে।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) তথ্যমতে, ২০২০ সালের পর বড় কোনো জাতীয় ক্যাম্পেইন না হওয়ায় এবং নিয়মিত সরবরাহে ঘাটতি থাকায় এই সংকট তৈরি হয়েছে।
ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.ফিরোজ জামান জুয়েল জানান, হাম মোকাবেলায় হাসপাতালে চার শয্যা বিশিষ্ট আইসোলেশন ইউনিট করা হয়েছে। দুজন শিশু হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তারা বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা আনিছুর রহমান জানান, আক্রান্ত শিশুরা তত্বাবধানে রয়েছে। হামের পরীক্ষার জন্য ৬ জন শিশুর স্যাম্পল পাঠিয়েছিলাম। দুজন আক্রান্ত হয়েছে হামে এবং রুবেলায় আরও দুজন শিশু আক্রান্ত হয়েছে। এ ঘটনার পরপরই আশেপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে, যাতে নতুন করে সংক্রমণ ছড়িয়ে না পড়ে। উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহবান জানান তিনি।
(এফআর/এসপি/এপ্রিল ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- চাটমোহরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী কারাগারে
- চিকিৎসা সেবার বাণিজ্যিকীকরণ ও বিপন্ন মানবতার আর্তনাদ
- নীলফামারীতে ঝড়ের তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- চাটমোহরে গাঁজা সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৩ জন গ্রেফতার
- আইনজীবীর প্রাইভেট কারে পুলিশ আহত, আইনজীবী আটক
- পেশাজীবীরা চরম বিপাকে, অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি
- প্রখ্যাত ঔপন্যাসিক ডা: নীহারঞ্জন ও গৌরী সেনের বাড়ি পরিদর্শন করলেন নড়াইলের জেলা প্রশাসক
- তিন বস্তা ফেতরার চাল ও ছয়টি কম্বল জব্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- কালীগঞ্জে সরকারি মাহতাবউদ্দিন কলেজে অফিস সহায়ককে মারধর, হাসপাতালে ভর্তি
- ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলায় আক্রান্ত চার শিশু, বাড়ছে উদ্বেগ
- ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে সাত মাসের শিশু রহিমার মৃত্যু
- সালথায় ৩২০ লিটার তেল জব্দ, যুবককে জরিমানা
- নিউ ইয়র্কে নির্বিচার গুলিতে ৭ মাসের শিশুর মৃত্যু, শোকস্তব্ধ পরিবার
- নিউ ইয়র্কে উইন রোজারিও হত্যা: দুই বছর পরও ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার
- অ্যাপ ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের আইনি মর্যাদা পুনর্বহালের নির্দেশ আদালতের
- যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় গর্ভবতী কিশোরীর মৃত্যু, বহিষ্কারের মুখে ভারতীয় নাগরিক
- নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টে গুলিতে তরুণ দম্পতির মৃত্যু
- দুর্ভোগে অতিষ্ঠ আমার প্যাচাল
- যুক্তরাষ্ট্রজুড়ে প্রভাব ফেলতে পারে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগ
- লোহাগড়ায় রান্নার গ্যাস সিলিন্ডার দিয়ে মোটরসাইকেল চালাচ্ছেন দুই ভাই, নিরাপত্তা নিয়ে ঝুঁকি
- নোবেলের জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ
- ডিসি গোল্ডকাপ ফুটবল, হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাঘাইছড়িকে হারালো কাপ্তাই
- দিনাজপুরে সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষরোপন
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- কালীগঞ্জে সরকারি মাহতাবউদ্দিন কলেজে অফিস সহায়ককে মারধর, হাসপাতালে ভর্তি
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- পেশাজীবীরা চরম বিপাকে, অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- নিউ ইয়র্কে দুই পুলিশ সদস্যের মৃত্যুতে ডাব্লিউএইচআরডি'র শোক
- প্রখ্যাত ঔপন্যাসিক ডা: নীহারঞ্জন ও গৌরী সেনের বাড়ি পরিদর্শন করলেন নড়াইলের জেলা প্রশাসক
- নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টে গুলিতে তরুণ দম্পতির মৃত্যু
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- শরীয়তপুরের বিনোদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
-1.gif)








