নবীনগর ছাত্রলীগ কমিটি নিয়ে যা বললেন এমপি বুলবুল: পর্ব-১
‘প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত কমিটিকে কখনই আমার নির্বাচনী এলাকায় মেনে নেয়া হবে না’
গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে নির্বাচিত আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল বলেছেন, 'গঠনতন্ত্রের বাইরে গঠিত হওয়া সদ্য ঘোষিত প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত ছাত্রলীগের কোন কমিটিকে কখনই আমার নির্বাচনী এলাকায় মেনে নেয়া হবে না। ছাত্রলীগ যেহেতু জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের একটি সর্ববৃহৎ ছাত্র সংগঠন। সেহেতু বাংলাদেশ আওয়ামীলীগের একজন সংসদ সদস্য হিসেবে সেই ছাত্রলীগের ভালো মন্দ দেখার দায়িত্বও আমার রয়েছে বলে আমি মনে করি। তাই ছাত্রলীগের কমিটিতে কোন অছাত্র, বিবাহিত, বয়স্ক কিংবা কোন বিতর্কিত কাউকে রাখা হলে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে কোনভাবেই আমি সেই প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত কমিটিকে কোনভাবেই মেনে নিতে পারিনা।'
আজ শুক্রবার বিকেলে উত্তরাধিকার ৭১ নিউজকে দেওয়া এক একান্ত স্বাক্ষাৎকারে সাংসদ এবাদুল করিম বুলবুল এ প্রতিবেদকের কাছে মুঠোফোনে সুস্পষ্টভাবে উপরোক্ত কথাগুলো বলেন।
আজ ১ এপ্রিল দুপুরে সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুলের ফেসবুক পেইজ (ব্যক্তিগত আইডি) থেকে সদ্য ঘোষিত নবীনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সাথে 'আমার (সাংসদ) কোন ধরণের সম্পৃক্তা নেই এবং থাকবেও না' এ মর্মে একটি পোস্ট দেয়ার পর এ নিয়ে তাঁর বক্তব্য জানতে চাইলে সাংসদ বুলবুল উত্তরাধিকার ৭১ নিউজকে এভাবেই তাঁর প্রতিক্রিয়া জানাচ্ছিলেন।
একজন সাংসদ হিসেবে ছাত্রলীগের কমিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে এমন বিবৃতি কিংবা পোস্ট তিনি দিতে পারেন কিনা? এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের অন্যতম বৃহৎ ওষুধ প্রস্ততুতকারী প্রতিষ্ঠান বিকন ফার্মার কর্ণধার সাংসদ এবাদুল করিম বুলবুল বলেন, 'আসলে ফেসবুকে বিবৃতিটি দেওয়ার ইচ্ছে আমার কখনই ছিলনা। কিন্তু যখন দেখলাম, সদ্য ঘোষিত নবীনগর ছাত্রলীগের বিতর্কিত কমিটির নেতারা আমাকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে নানাভাবে পোষ্ট দিয়ে আমাকে নানাভাবে বিভিন্ন মহলে 'বিব্রত' করা হচ্ছে, ঠিক তখনই জনমনে আসাকে নিয়ে তৈরী হওয়া একটি অনুমাননির্ভর বিভ্রান্তি দূর করতেই আমি আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এরকম একটি পোষ্ট দিতে বাধ্য হয়েছি। তানাহলে আমার নির্বাচনী এলাকার জনগণ তথা নবীনগরবাসি হয়তো ভাবতেন, এ কমিটির পেছনে আমার হাত ছিল, অনুমতি ছিল কিংবা এ কমিটি আমিই করিয়েছি। তাই আমার অবস্থানটিকে পরিষ্কার করতেই আমি ছাত্রলীগকে নিয়ে এরকম একটি পোষ্টটি দিতে বাধ্য হই।
তিনি আরও বলেন, তবে সবচেয়ে দু:খজনক হল, ছাত্রলীগের জেলা কমিটি এখন পর্যন্ত এ বিষয়ে আমাকে কিছুই অবগত করেনি। এটি বড়ই কষ্টদায়ক। তারা আমাকে বিষয়টি জানাতে পারতেন।
সাংসদ দৃঢ়তার সাথে বলেন, নবীনগরে ছাত্রলীগের কমিটিতে কারা থাকবেন, এ নিয়ে জেলা ছাত্রলীগের কাছে আমার কোন ডিমান্ড কিংবা চয়েজও ছিলনা। আমার কথা ছিল একটাই- কমিটি হতে হবে সম্পূর্ণ গঠনতান্ত্রিক উপায়ে প্রকৃত ছাত্রদের নিয়ে। যেখানে বিতর্কিত অছাত্র, বিবাহিত, বয়স্ক এসব ছাত্রনেতার বদলে, থাকবেন সত্যিকারের মেধাবীরা। সেজন্য জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দকে আমি বহুবার ফোনে আমার মতামত জানিয়েছিলাম। কিন্তু এরপরও কেন জেলা কমিটি আমার মতামতকে কোন মূল্যায়ণ না করে এ ধরণের বিতর্কিত একটি আহবায়ক কমিটি ঘোষণা করলো, সেটি কোনভাবেই বুঝতে পারলাম না।
তিনি এ ধরণের বিতর্কিত কমিটিতে তাঁকে (সাংসদ) জড়িয়ে ফেসবুক কিংবা গণমাধ্যমে কোন ধরণের বক্তব্য বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের সঙ্গে কথা বললে তিনি উত্তরাধিকার ৭১ নিউজকে বিকেলে বলেন, 'সাংসদ বুলবুল ভাইয়ের কনসার্ন নিয়েই আমরা নবীনগরে ছাত্রলীগের দুটি আহবায়ক কমিটি দিয়েছি। তবে এটা সত্য, তাঁর পছন্দ অনুযায়ি তিনি লিখিতভাবে যে কমিটি আমাদের কাছে পাঠিয়েছিলেন, আমরা শতভাগ সেরকম কমিটি তাঁকে দিতে পারিনি। তবে তাঁর পছন্দ অনুযায়ি 'আহবায়ক'সহ অনেককেই আমরা এ কমিটিতে রেখেছি।'
শোভন আরও বলেন, 'আমরা সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলেই নবীনগরে একটি 'চেক এন্ড ব্যালেন্স' কমিটি মাত্র তিন মাসের জন্য দিয়েছি।
তিন মাস পর তারা পূর্ণাঙ্গ কমিটি করতে না পারলে, কমিটি অটোমেটিকেলি ভেঙ্গে যাবে।'
প্রসংগত, 'নবীনগরে ছাত্রলীগের নবগঠিত আহবায়ক কমিটির সাথে আমার কোন সম্পর্ক নেই ও থাকবেনা। কারণ, সম্পূর্ণ অগঠনতান্ত্রিকভাবে বীরগাঁও ইউনিয়নের বিএনপির এক নেতার পুত্র আল আমীনের প্রভাবিত এরকম বিতর্কিত কমিটি, আওয়ামীলীগের একজন সাংসদ হিসেবে আমি কোনভাবেই মেনে নিতে পারিনা উল্লেখ করে আজ শুক্রবার দুপুরে সাংসদ এবাদুল করিমের ব্যক্তিগত ফেসবুক পেইজে পোস্ট করা হয়। এরপরই বিষয়টি নিয়ে নবীনগরের সর্বত্র এখন তুমুল আলোচনার ঝড় বইছে। চলবে....
(আগামীকাল পড়ুন দ্বিতীয় পর্ব)
(জিডি/এসপি/এপ্রিল ০১, ২০২২)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জ জেলা আ. লীগের সভাপতি মাহবুব আলী খানের দাফন সম্পন্ন
- রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি যাচাইয়ে নিয়ন্ত্রক সংস্থার পরিদর্শন শুরু
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধ, বাড়িতে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম
- সার ব্যবসায়ী আতাউর হত্যাকারীদের ফাঁসির দাবি, গ্রেপ্তার ২
- দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা, শ্যামনগরে ৭১টি মন্ডপে চলছে পূজার প্রস্তুতি
- সালথায় বরাদ্দের অর্ধেক সার অন্যত্র বিক্রি করার দায়ে ডিলারকে জরিমানা
- নগরকান্দায় সংবাদ সম্মেলন,সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ
- বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
- প্রান্তিক মানুষরাই দেশ ও জাতিকে রক্ষা করতে পারে : গোবিপ্রবি উপাচার্য
- আম গাছে ঝুলছিল দিনমজুরের মরদেহ
- সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সোনাপুর ইউনিয়নে উঠান বৈঠক
- রাজবাড়ীতে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃত্ব ও ওয়ারিশের স্বীকৃতি
- সুন্দরবনে জেলে ছদ্মবেশী ৬ হরিণ শিকারী আটক, ফাঁদ-জাল ও নৌকা জব্দ
- রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু
- সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
- দুর্যোগ মোকাবিলায় প্রতিরোধ ও প্রস্তুতিই হোক অগ্রাধিকার
- কালিগঞ্জে পাওনা টাকা না দেওয়ায় দোকানের ৬০ লাখ টাকার মালামাল লুট, বাধা দেওয়ায় তিনজনকে পিটিয়ে জখম
- ভোগদখলে থাকা জমি নিয়ে বিরোধ, জাকিরুলের সংবাদ সম্মেলনের প্রতিবাদ খলিলুরের
- ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ড শুমারিতে উত্তীর্ণ বিএনপি নেতার স্ত্রী!
- কাপ্তাইয়ে ক্রীড়া সামগ্রী ও জার্সি উপহার দিলেন সমাজসেবক অজিত কুমার তঞ্চঙ্গ্যা
- সমঝোতার কূটনীতি, সাম্রাজ্যবাদ ও ভূরাজনীতির নির্মম শিক্ষা
- রূপপুরের প্রথম ইউনিটে নভেম্বরের শেষ নাগাদ বিদ্যুৎ উৎপাদনের আশা
- জামালপুরে জমি নিয়ে বিরোধে বাড়িঘরে হামলা-মারধর, থানায় অভিযোগ
- জমি সংক্রান্ত বিরোধে অপপ্রচার, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
- সৌদিতে হুথিদের হামলায় হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের ক্ষোভ ও নিন্দা
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ড শুমারিতে উত্তীর্ণ বিএনপি নেতার স্ত্রী!
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- পঞ্চগড়ের তেঁতুলিয়ার ৭ ইউনিয়নের নির্বাচন বৃহস্পতিবার
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরকে শোকজ
- রাজবাড়ীতে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃত্ব ও ওয়ারিশের স্বীকৃতি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সোনাপুর ইউনিয়নে উঠান বৈঠক
-1.gif)








