৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ৭ ডিসেম্বর,সাতক্ষীরা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে সাতক্ষীরার দামাল ছেলেরা থ্রি নট থ্রি আর এসএলআরের ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে সাতক্ষীরা শহরে প্রবেশ করে। ওড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সাতক্ষীরা ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সম শহিদুল ইসলাম জানান, ১৯৭১ সালের ২ মার্চ সাতক্ষীরা শহরে পাকিস্তান বিরোধী মিছিলে রাজাকাররা চাপড়া লজের সামনে গুলি করে হত্যা করে শহীদ আব্দুর রাজ্জাককে। আর এখান থেকে শুরু হয় সাতক্ষীরার দামাল ছেলেদের মুক্তিযুদ্ধে অংশ নেয়া। ২৯ এপ্রিল সাতক্ষীরার ভোমরা সীমান্তে প্রথম সম্মুখ যুদ্ধ শুরু হয় এ সময় পাক সেনাদের ২ শতাধিক সৈন্য নিহত হয়। এরপর থেমে থেমে চলতে থাকে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় মুক্তিযোদ্ধাদের গুপ্ত হামলা। এসব যুদ্ধের মধ্যে ভোমরার যুদ্ধ, টাউন শ্রীপুর যুদ্ধ, বৈকারী যুদ্ধ, খানজিয়া যুদ্ধ উল্লেখযোগ্য।
এ সব যুদ্ধে শহীদ হয় ৩৩ জন বীর মুক্তিযোদ্ধা। বিদ্যুতের আলোয় মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সময়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছিল। তাই ৩০ নভেম্বর টাইম বোমা দিয়ে মুক্তিযোদ্ধারা শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত পাওয়ার হাউস উড়িয়ে দেয়। এতে ব্যাপক ভীত সন্ত্রস্ত হয় পাক সেনারা। রাতের আঁধারে বেড়ে যায় গুপ্ত হামলা। পিছু হটতে শুরু করে পাক সেনারা। ৬ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধাদের হামলায় টিকতে না পেরে বাঁকাল, কদমতলা ও বিনেরপোতা ব্রীজ উড়িয়ে দিয়ে পাক বাহিনী সাতক্ষীরা থেকে পালিয়ে যায়। ৭ ডিসেম্বর জয়ের উন্মাদনায় জ্বলে ওঠে সাতক্ষীরার দামাল ছেলেরা।
মুক্তিযোদ্ধা মিজানুর রহমান জানান, মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সাতক্ষীরা ট্রেজারী হতে অস্ত্র লুট আর ন্যাশনাল ব্যাংক হতে অলংকার ও টাকা-পয়সা লুটের মধ্য দিয়ে শুরু মুক্তির সংগ্রাম। ৮ম ও ৯ম সেক্টরের অধীনে ভারতের বিভিন্ন এলাকায় ট্রেনিং শেষে ২৯ এপ্রিল সাতক্ষীরার ভোমরা সীমান্তে প্রথম সম্মুখ যুদ্ধ শুরু হয় এ সময় পাক সেনাদের ২ শতাধিক সৈন্য নিহত হয়। ১৭ ঘন্টাব্যাপী এ যুদ্ধে শহীদ হন মাত্র ৩ জন মুক্তিযোদ্ধা। আহত হন আরো ২ জন মুক্তিযোদ্ধা। এরপর থেমে থেমে চলতে থাকে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় মুক্তিযোদ্ধাদের গুপ্ত হামলা। এসব যুদ্ধের মধ্যে ভোমরার যুদ্ধ, টাউন শ্রীপুর যুদ্ধ, বৈকারী যুদ্ধ, খানজিয়া যুদ্ধ উল্লেখযোগ্য। এ সব যুদ্ধে শহীদ হয় সাতক্ষীরার ৩৩ জন বীর মুক্তিযোদ্ধা।
সন্তান ও সম্ভ্রম হারানোর বেদনা ভুলে সেদিন মুক্তিযোদ্ধাদের সাথে সাথে রাস্তায় নেমে আসে সাতক্ষীরার মুক্তিপাগল আপামর জনতা। একাত্তর ও স্বাধীনতাযুদ্ধকে অপমান করার যেকোন দুরভসন্ধি রুখে দিতে হবে। এছাড়া আগামীতে যারাই ক্ষমতায় আসবেন, মুক্তিযুদ্ধের আদর্শে তারা দেশ পরিচালনা করবেন- এ আহবান জানান বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান।
(আরকে/এএস/ডিসেম্বর ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- সিএমএসএমই খাতের পুনঃঅর্থায়ন তহবিলে ব্র্যাক ব্যাংক
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দিতে আইএইএ’র সহযোগিতা চাইল বাংলাদেশ
- সুন্দরবনের অভয়ারণ্যের নিষিদ্ধ খালে মাছ ধরায় ৫ জেলে আটক
- বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
- ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- কাপাসিয়ায় ইভটিজিংয়ের অপরাধে বখাটের ৩ মাসের কারাদণ্ড
- বঙ্গোপসাগর থেকে হিমালয়: ভূ-রাজনীতির কেন্দ্রমূলে বাংলাদেশ
- ডেঙ্গু রোগীদের মশারি দিলেন মেয়রপ্রার্থী সোহেল রানা
- পদোন্নতি নিয়ে শিহাবের আপিল, ‘বিধিবহির্ভূত নয়’ বলছে চট্টগ্রাম বন্দর
- চাটমোহরে হত্যা মামলায় নিরীহদের হয়রানীর প্রতিবাদে মানববন্ধন
- ফুলপুরে সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
- ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১
- সোনাতলায় এক অনুষ্ঠানে মাছের পোনা অবমুক্ত, কৃষি যন্ত্র, ঢেউটিন-টাকা ও পুরস্কার বিতরণ
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- আমলাতান্ত্রিকতা নিপাত যাক, কৃষক শ্রমিক মুক্তি পাক : শেখ নাসির উদ্দিন
- ডিম ফুটে বের হলো বিষধর ১৪ পদ্মগোখড়ার বাচ্চা
- মশার কাছে রাষ্ট্রের পরাজয়
- ব্র্যাকের উপ-নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেলেন অরিঞ্জয় ধর
- চেয়ার বদলেছে, দুর্নীতি নয়!
- ‘ইসি স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না’
- সালথায় উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন
- যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিল ভারত
- ‘শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের বিকল্প নেই’
- এশিয়ান গেমসের আগে জ্যোতির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তে হতাশ বিসিবি
- কাপ্তাইয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার, সিএনজিসহ আটক ২
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- কৃষক হত্যা দিবসে নীলফামারীতে কৃষক সমাবেশ
- মশার কাছে রাষ্ট্রের পরাজয়
- ব্র্যাকের উপ-নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেলেন অরিঞ্জয় ধর
- কুমিল্লায় নাবালিকাকে ধর্ষণের দায়ে আলাউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- দুদকের মামলায় ভিন্নমত, জ্যেষ্ঠ বিচারপতির এজলাস ত্যাগ
- চাঁদপুরে উত্তাপের মাঠে নিরুত্তাপ ভোট
- জাতীয় কবির শ্বশুর বাড়িতে নানা আয়োজনে জন্মদিন পালিত
- কিছু ভুল শুধরে নিলেই নতুন বছর কাটবে ভালো
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- আগের চেয়েও একটু বেশি
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- ডিম ফুটে বের হলো বিষধর ১৪ পদ্মগোখড়ার বাচ্চা
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
-1.gif)








