যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে নীলফামারী হানাদার মুক্ত দিবস এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দিনটি শুধু একটি জেলার শত্রুমুক্ত হওয়ার স্মৃতি নয়, বরং বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা, ত্যাগ ও অদম্য সাহসের এক উজ্জ্বল প্রতীক।
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর নীলফামারীর মাটিতে যেদিন হানাদার বাহিনীর পতন ঘটে, সেদিন মুক্তিযোদ্ধাদের সাহসী প্রতিরোধ ও জনগণের অকুণ্ঠ সমর্থন মিলিয়ে স্বাধীনতার বিজয় আরও এক ধাপ এগিয়ে যায়। নীলফামারী হানাদার মুক্ত দিবস সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করিয়ে দেয়, যখন ভীত-সন্ত্রস্ত একটি জনপদ বিজয়ের আনন্দে জেগে উঠেছিল এবং স্বাধীন বাংলাদেশের পতাকা উড্ডীন হয়েছিল শোষণ ও দখলদারত্বের বিরুদ্ধে চূড়ান্ত প্রত্যয়ের ঘোষণা হিসেবে।
নীলফামারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস উদযাপিত হয়েছে।
আজ শনিবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সামসুল হক জবার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক দেলোয়ার হোসেনসহ অন্যান্যরা।
কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা, তাঁদের পরিবারবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
১৯৭১ সালের ১৩ ডিসেম্বর নীলফামারী সদর উপজেলা হানাদার মুক্ত হয়। সেদিন বীর মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে রাতে দখলদার বাহিনী জেলা শহর ত্যাগ করে সৈয়দপুর সেনানিবাসে পালিয়ে যেতে বাধ্য হয়। পরদিন ভোরে চৌরঙ্গী মোড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধারা। সেই মুহূর্তে বিজয়ের আনন্দে মুক্তিকামী মানুষ রাস্তায় নেমে আসে এবং পুরো শহর মুখরিত হয়ে ওঠে উল্লাসধ্বনিতে।
(ওআরকে/এএস/ডিসেম্বর ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- সিএমএসএমই খাতের পুনঃঅর্থায়ন তহবিলে ব্র্যাক ব্যাংক
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দিতে আইএইএ’র সহযোগিতা চাইল বাংলাদেশ
- সুন্দরবনের অভয়ারণ্যের নিষিদ্ধ খালে মাছ ধরায় ৫ জেলে আটক
- বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
- ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- কাপাসিয়ায় ইভটিজিংয়ের অপরাধে বখাটের ৩ মাসের কারাদণ্ড
- বঙ্গোপসাগর থেকে হিমালয়: ভূ-রাজনীতির কেন্দ্রমূলে বাংলাদেশ
- ডেঙ্গু রোগীদের মশারি দিলেন মেয়রপ্রার্থী সোহেল রানা
- পদোন্নতি নিয়ে শিহাবের আপিল, ‘বিধিবহির্ভূত নয়’ বলছে চট্টগ্রাম বন্দর
- চাটমোহরে হত্যা মামলায় নিরীহদের হয়রানীর প্রতিবাদে মানববন্ধন
- ফুলপুরে সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
- ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১
- সোনাতলায় এক অনুষ্ঠানে মাছের পোনা অবমুক্ত, কৃষি যন্ত্র, ঢেউটিন-টাকা ও পুরস্কার বিতরণ
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- আমলাতান্ত্রিকতা নিপাত যাক, কৃষক শ্রমিক মুক্তি পাক : শেখ নাসির উদ্দিন
- ডিম ফুটে বের হলো বিষধর ১৪ পদ্মগোখড়ার বাচ্চা
- মশার কাছে রাষ্ট্রের পরাজয়
- ব্র্যাকের উপ-নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেলেন অরিঞ্জয় ধর
- চেয়ার বদলেছে, দুর্নীতি নয়!
- ‘ইসি স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না’
- সালথায় উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন
- যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিল ভারত
- ‘শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের বিকল্প নেই’
- এশিয়ান গেমসের আগে জ্যোতির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তে হতাশ বিসিবি
- কাপ্তাইয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার, সিএনজিসহ আটক ২
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- কৃষক হত্যা দিবসে নীলফামারীতে কৃষক সমাবেশ
- মশার কাছে রাষ্ট্রের পরাজয়
- ব্র্যাকের উপ-নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেলেন অরিঞ্জয় ধর
- কুমিল্লায় নাবালিকাকে ধর্ষণের দায়ে আলাউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- দুদকের মামলায় ভিন্নমত, জ্যেষ্ঠ বিচারপতির এজলাস ত্যাগ
- চাঁদপুরে উত্তাপের মাঠে নিরুত্তাপ ভোট
- জাতীয় কবির শ্বশুর বাড়িতে নানা আয়োজনে জন্মদিন পালিত
- কিছু ভুল শুধরে নিলেই নতুন বছর কাটবে ভালো
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- আগের চেয়েও একটু বেশি
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- ডিম ফুটে বের হলো বিষধর ১৪ পদ্মগোখড়ার বাচ্চা
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
-1.gif)








