বাউফলের খুদে ফুটবলার কমলিকা সাজ্জাল সাড়া ফেলেছে জাতীয় ক্রীড়াঙ্গনে
ফয়জুল মুনির, পটুয়াখালী : বাউফল উপজেলায় ১০ বছর বয়সী খুদে ফুটবলার “কমলিকা সাজ্জাল”এর সাফল্যে উৎফুল্ল এলাকাবাসী। এই শিশু কন্যার পায়ের নৈপুন্যে উপজেলা, জেলা ও বিভাগের গন্ডি পেড়িয়ে পেয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনুর্ধ্ব-১৬ ও ১৯’র ট্যালেন্ট হান্ট বালিকা ফুটবলে মনোনীত হয়েছে।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) লেখাপড়া করার সুযোগ পাওয়া ক্ষুদে এই ফুটবলারের নাম “কমলিকা সাজ্জাল”। পটুয়াখালী বাউফল উপজেলা আদাবাড়িয়া ইউনিয়ন মাধবপুর গ্রামের কমল সাজ্জাল ও শখী রানী দম্পতির কন্যা। উদীয়মান এই খুদে তারকার পিতা কমল সাজ্জাল স্থানীয় পর্যায়ে ফুটবল খেলতেন, কমলের স্বপ্ন ছিলো জাতীয় পর্যায় ফুটবল খেলা কিন্তু পারিবারিক অভাব-অনটনে সঠিক প্রশিক্ষণ না পেয়ে তার সেই স্বপ্ন পূরণ হয়নি তাই স্বপ্ন বুনেছেন মেয়েকে নিয়ে, মেয়ের নামে গড়ে তুলেছেন ‘কমলিকা ফুটবল একাডেমি’। পিতার গড়ে তোলা একাডেমিতেই ছোট থেকে প্রশিক্ষণ নেয়া শুরু করে শিশু কমলিকা সাজ্জাল, যার প্রশিক্ষক বাবা।
সর্বশেষ ২০২৩ সালের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে নিজ বিদ্যালয় বালিকা দলের পক্ষে খেলেন কমলিকা সাজ্জাল। প্রতিটি ম্যাচে দলনায়ক হিসেবে নেতৃত্ব দিয়ে দলকে এনে দেয় কাঙ্খিত সফলতা। পর্যায়ক্রমে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় দলকে চ্যাম্পিয়ন করতে অগ্রনায়কের ভূমিকায় কমলিকা সাজ্জাল।
প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের ফুটবলের ওই আসরে অংশগ্রহণ করা প্রতিটি ম্যাচেই ম্যাচসেরা এবং অর্ধশত গোল করে মুল আলোচনায় আসে এই খুদে ফুটবলার।
এছাড়াও পটুয়াখালী জেলার অনুর্ধ্ব-১৭ বালিকা ফুটবল দলের সহকারী অধিনায়ক ছিলো কমলিকা সাজ্জাল। এর আগে মানিকগঞ্জ জেলার সাথে একটি ম্যাচে নিজ জেলার হয়ে চমৎকার ৫টি গোল করে বাফুফের কর্মকর্তাদের নজরে আসে, পরে ঢাকার কমলাপুর স্টেডিয়ামে বাফুফের প্রশিক্ষণের জন্য বাছাই পর্বের ম্যাচে নিজের যোগ্যতা প্রমাণ করে কমলিকা সাজ্জাল।
অন্যদিকে বিকেএসপির বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করে সারাদেশ থেকে নির্বাচিত ২৫ জনের মধ্যে ৬ষ্ঠ স্থান দখল করে নিয়েছে শিশু কন্যা ফুটবলার কমলিকা সাজ্জাল। কমলিকা সাজ্জালের অর্জনের ঝুলিটা বেশ লম্বা ! ১০ বছর বয়সে ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছে ৩৮ বার। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে হয়েছে টুর্নামেন্টর সেরা খেলোয়াড়, হয়েছে সেরা গোলদাতা ও পেয়েছে সর্বোচ্চ গোলদাতার খেতাব।জাতীয় পর্যায়ে নিজ জেলার সর্বকনিষ্ঠ হয়ে পেয়েছে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার।
বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দেয়াই একমাত্র স্বপ্ন জানিয়ে খুদে ফুটবলার কমলিকা সাজ্জাল সাংবাদিকদের বলেন, আমি জাতীয় দলে খেলতে চাই, সঠিক প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কৃষ্ণা রানী ও ঋতুপর্ণা চাকমার মতো বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিতে চাই।
এ সময় কমলিকা তার বাবা ফুটবল কোচ কমল সাজ্জালের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলে পিতার অক্লান্ত পরিশ্রমেই আজ এই উচ্চতর স্থানে আমি “কমলিকা সাজ্জাল”। মাধবপুর নিশীকান্ত মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু জয়দেব শিকারী বলেন, উপজেলার ১০৬নং মাধবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেণির ছাত্রী, বিভিন্ন সময় তার খেলা তিনি দেখেছেন, একজন ক্ষুদে খেলোয়াড় হিসেবে তার খেলা আসলেই মনোমুগ্ধকর। অবশ্যই যথাযথ যোগ্যতার ভিত্তিতে বাফুফে কমোলিকাকে জাতীয় পর্যায়ে খেলার জন্য মনোনীত করেছে। এই অজ পাড়াগাঁয়ের কন্যা শিশু তার প্রতিভা প্রকাশের সুযোগ পাচ্ছে এটা কমলিকা সাজ্জালের প্রাপ্য-প্রাপ্তি। আমরা এলাকাবাসী কমলিকা সাজ্জালের জন্য গর্বিত।
(এফএম/এএস/জানুয়ারি ২৫, ২০২৪)
পাঠকের মতামত:
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- দীর্ঘ বিরতির পর নাটকে ফিরছেন তাসনিয়া ফারিণ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
- ‘অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু’
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকার বস্তি উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নিতে চায় বিশ্বব্যাংক
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- নেমন্তন্ন
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- শেরপুরে অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে, ২ হাসপাতালে জরিমানা
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
-1.gif)








