ঐতিহ্যের প্রতীক শ্রীমঙ্গলের চা কন্যা ভাষ্কর্য
মো: আল-আমিন, শ্রীমঙ্গল : শ্রীমঙ্গল বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার একটি চা বাগান সমৃদ্ধ এলাকা। এখানে অবস্থিত একটি বিশেষ ভাষ্কর্য হল চা কন্যা, যা শ্রীমঙ্গলের চা শিল্পের প্রতীকী প্রতিচ্ছবি হিসেবে পরিচিত। এই ভাষ্কর্যটি স্থানীয় জনগণ ও পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান হিসেবে বিবেচিত হয়।
শ্রীমঙ্গলের চা কন্যা ভাষ্কর্যটি একটি নারীর মূর্তি, যিনি মাথার ওপর চা পাতার ঝুড়ি বহন করছেন। এটি মূলত চা শ্রমিকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে নির্মিত হয়েছে, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে চা উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। চা শিল্প শ্রীমঙ্গলের সংস্কৃতি ও অর্থনীতির মূল স্তম্ভ, এবং চা কন্যা ভাষ্কর্য সেই ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়।
চা-কন্যাদের হাতে সংগ্রহ হওয়া পাতা ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। এরপর এগুলো মেশিনে প্রক্রিয়াজাত করে পাঠানো হয় বিক্রির জন্য ওয়্যার হাউজে। বাগানে চা-কন্যাদের শ্রমের ওপর ভর করেই দেশ অর্জন করছে প্রচুর বৈদেশিক মুদ্রা। তাই চা কন্যারা হচ্ছেন দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রতীক। বৈদেশিক মুদ্রা অর্জনে বড় অবদান রয়েছে এই চা-কন্যাদের।
তাই চা-কন্যাদের স্মরণীয় করে রাখতে সাতগাঁও চা-বাগানের অর্থায়নে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে হবিগঞ্জ জেলার শেষ সীমান্তে এবং মৌলভীবাজার জেলার প্রবেশদ্বারের ঠিক মাঝামাঝি স্থানে নির্মিত চা-কন্যার ভাস্কর্য মুগ্ধ করছে পর্যটকদের। নতুন কোনো আগন্তুক এই ভাস্কর্যের পাদদেশে এলে একটু থমকে দাঁড়ান। মুগ্ধ নয়নে অপলক ভাস্কর্যটি দেখেন।
চা কন্যা ভাষ্কর্যটি আধুনিক শিল্পকলা ও ঐতিহ্যবাহী নকশার সংমিশ্রণে তৈরি করা হয়েছে। চা শ্রমিক নারীদের প্রতিদিনের জীবনের চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ভাষ্কর্যের মূর্তিটি শ্রীমঙ্গলে প্রবেশদ্বারের কাছাকাছি অবস্থানে স্থাপন করা হয়েছে।
চা কন্যা ভাষ্কর্য পর্যটকদের জন্য বিশেষভাবে আকর্ষণীয়, কারণ এটি শুধুমাত্র একটি ভাষ্কর্য নয় বরং শ্রীমঙ্গলের চা বাগানের ইতিহাস ও সংস্কৃতির সাথে জড়িত। এখানে আসা পর্যটকরা চা বাগানের দৃশ্য উপভোগ করতে পারেন এবং চা শিল্পের ইতিহাস সম্পর্কে জানতে পারেন। অনেক পর্যটক চা কন্যা ভাষ্কর্যটি দেখার পর আশেপাশের চা বাগানে ঘুরে বেড়াতে পছন্দ করেন, যা তাদের একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে।
২০০৯ সালের ডিসেম্বর মাসে এটি নির্মাণের কাজ শুরু হয়। চট্টগ্রাম শিল্পকলা একাডেমির প্রকৌশলী সঞ্জিত রায়ের হাতের শৈল্পিক ছোঁয়ায় দীর্ঘ তিন মাসের অক্লান্ত পরিশ্রমে নির্মিত এই ভাস্কর্য মন কেড়ে নিচ্ছে পথচারীদের। প্রায় ২৪ ফুট উঁচু এই ভাস্কর্যটিতে ফুটিয়ে তোলা হয়েছে নারী চা শ্রমিকের কোমল হাতে চা পাতা চয়নের মনোমুগ্ধকর এক নিপুণ প্রতিচ্ছবি।
২০১০ সালের ফেব্রুয়ারি মাসের শেষদিকে নির্মাণ কাজ সম্পন্ন হয়। এরপর থেকে এ ভাস্কর্যটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। সড়কপথে ঢাকা থেকে শ্রীমঙ্গলে যেতে পাহাড় ও চা বাগানের বুক চিরে আঁকাবাঁকা পথ ধরে বয়ে গেছে ঢাকা-সিলেট পুরানো মহাসড়ক। হবিগঞ্জের সীমানা পেরিয়ে আসতে থাকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল। দুই জেলার সংযোগস্থলে রয়েছে মুছাই এলাকা। পর্যটন নগরী হিসেবে খ্যাত শ্রীমঙ্গলের প্রবেশদ্বারেই অপরূপ সাজে সজ্জিত এই চা কন্যার ভাস্কর্য।
সড়কপথে ঢাকা থেকে শ্রীমঙ্গলে যেতে পাহাড় ও চা-বাগানের বুক চিরে আঁকাবাঁকা পথ ধরে বয়ে গেছে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক। হবিগঞ্জের সীমানা পেরিয়ে তারপর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল। দুই জেলার সংযোগস্থলে রয়েছে মুছাই এলাকা। পর্যটন নগরী হিসেবে খ্যাত শ্রীমঙ্গলের প্রবেশদ্বারেই অপরূপ সাজে সজ্জিত এই চা কন্যার ভাস্কর্য।
(এএ/এসপি/অক্টোবর ২৩, ২০২৪)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান
- পেঁয়াজের দাম নিয়ে হতাশ কৃষক
- যুবককে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যার প্রচার
- সাংবাদিকতার মান-ইজ্জত ফিরিয়ে আনুন
- যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন : নতুনধারা
- কলাপাড়ায় লবণ সহিষ্ণু জাতের গম উৎপাদনে গবেষণা শুরু
- দুর্নীতি দমন কমিশন কতটা সফল?
- ‘অপূর্ব পাল নয়, আহমদ’
- ‘ঈদে লক্কড়-ঝক্কড় বাস নামালেই তাৎক্ষণিক ব্যবস্থা’
- সংসদ ভবন প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার-ডেপুটি স্পিকার
- ‘নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না’
- কাপ্তাইয়ে দৈনিক সাঙ্গুর ইফতার মাহফিল ও দোয়েল টিভি-কাপ্তাই সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- নতুন সম্পর্কের ইঙ্গিত, প্রয়োজনে অভিনয় ছাড়বেন পূজা চেরি
- দেশব্যাপি সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- উদ্দীপ্ত তরুণের উদ্যোগে ৫ টাকায় ইফতার
- ‘প্রতি শনিবার দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে’
- ‘আমি হলে এভাবে আউট করতাম না’
- ‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
- সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি
- দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে অংশ নিতে রওয়ানা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা
- ‘ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া’
- অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন
- সোনার দাম আরও কমলো, ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা
- ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








