রুপালি সৈকতে শুটকির টানে
ফাত্তাহ তানভীর রানা
বহুবার নাম শুনেছিলাম তবুও কখনো যাওয়া হয়নি। কক্সবাজারের শেষ ভূমি সীমানায় অবস্থান। চ্যানেলের ওপারেই সোনাদিয়া দ্বীপ। দূর থেকে মহেশখালীও দেখা যায়। মহেশেখালি চ্যানেলকে অনেককে নাজিরারটেক নদীও বলতে শোনা গেছে। বালির মাঠ আর জেলেদের কলরব! এক অনিবার্য সত্যি আর প্রাকৃতিক মায়ায় ঘেরা নাজিরারটেক শুঁটকি পল্লী। যেখানে প্রাকৃতিক দুর্যোগ সাথে নিয়ে, সাহস আর পরিশ্রম করে সাধারণ মানুষকে সামনে এগিয়ে যেতে হয়।
গুগল ম্যাপস এ কক্সবাজার জিরো পয়েন্ট নাম দেখেই একটা শিহরণ জেগেছিল! নাজিরারটেক শুঁটকি পল্লীর ধূ ধূ বালির মাঠই হলো কক্সবাজার জিরো পয়েন্ট।
সুগন্ধা পয়েন্টের আল ফাত্তাহ হোটেল থেকে একটা অটো রিকশা রিজার্ভ করে রওনা হয়ে যাই। শহর পেরিয়ে কক্সবাজার বিমানবন্দরের পেছন দিয়ে গ্রাম্য রাস্তায় এগিয়ে যাই। এক সময় নাজিরারটেক পেয়েও যাই। বালির মাঠের এক পাশ সমুদ্র, অন্যদিকে মহেশখালী চ্যানেল। নাজিরারটেক শুঁটকি পল্লীতে পর্যটকদের আনাগোনা নেই। যারা জেলেদের জীবন ও শুঁটকি উৎপাদনের প্রক্রিয়া জানতে চান, তারা আসেন। নাজিরারটেক সমুদ্র সৈকত এখনো তেমনভাবে গড়ে ওঠেনি। এটা এখনো একটা পল্লী, একটা গ্রাম আর শুটকি প্রক্রিয়ায় জন্য সুপরিচিত নাম৷
নাজিরারটেক বাংলাদেশের কক্সবাজারের একটি গ্রাম। এই গ্রাম কক্সবাজার জেলা সদর থেকে সাত কিলোমিটার দূরে। এখানে শুটকি মাছ প্রক্রিয়াকরণের একটি ইউনিট আছে। প্রক্রিয়াকরণ ইউনিটটি উপকূলীয় এলাকায় ১০০ একর জমির ওপর নির্মিত। বাংলাদেশের বৃহত্তম এই শুটকি প্রক্রিয়াকরণ এলাকায় নিয়মিত ২০০ টন শুটকি উৎপাদিত হয়। নাজিরারটেকের শুটকি মাছ উৎপাদন শিল্পে ৫ হাজার শ্রমিক কাজ করেন। কক্সবাজার জেলার ৩০ হাজার জেলে এখানে মাছ সরবরাহে নিয়োজিত রয়েছেন। শুটকি প্রক্রিয়াকরণ শিল্প থেকে উৎপাদিত শুঁটকি দেশে বিক্রির পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয়।
নাজিরারটেক শুটকি পল্লীতে শীত-বর্ষা সব ঋতুতেই মাছ ধরা চলমান থাকলেও বর্ষাকালে শুটকি উৎপাদন বন্ধ থাকে। জেলেদের কর্মব্যস্ততা সৈকতের সৌন্দর্যকে আরও প্রাণবন্ত করে তোলে। নীল জলরাশির ওপর সূর্যের আলো, জেলেদের মাছ ধরার ট্রলার, বিভিন্ন পাখির উড়ে যাওয়া সব মিলিয়ে এক অনিন্দ্য পর্যবেক্ষণ! গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারকে ৮-১০ দিন পর্যন্ত সমুদ্রে থাকতে হয়। মহেশখালী চ্যানেল ও সংলগ্ন বঙ্গোপসাগরে প্রচুর বৈচিত্র্যময় সামুদ্রিক মাছ পাওয়া যায়। এর মধ্যে বিভিন্ন প্রজাতির চিংড়িসহ ইলিশ, রূপচাঁদা, ছুরি মাছ, লইট্যা, পোপা, ভেটকি, কোরাল, সুরমা, ম্যাকেরেল, দাতিনা, লাল কোরাল, লবস্টার উল্লেখযোগ্য।
নাজিরারটেক শুটকি পল্লীতে প্রাকৃতিক দূর্যোগ নিত্য সাথি। নৌকাডুবি, নৌকা থেকে মাঝি হারিয়ে যাওয়া বা নৌকায় দস্যুতা নতুন কিছু নয়। প্রতিদিন ভোর হয় জেলেরা ঘাটে নৌকা ভেড়ায়। মাছ শিকারে কেউ চলে যায় সৈকতে কেউবা মহেশখালী চ্যানেলে। কেউবা মাছ খালাসের কাজ করে। হারিয়ে যাওয়া বন্ধুর শোক কাটিয়ে ওঠার আগেই শুরু হয় নতুন সকালের প্রস্তুতি। এভাবেই নাজিরারটেক শুটকি পল্লীর জেলে ও তাদের পরিবার শুটকি তৈরিতে অবদান রেখে চলছে যুগের পর যুগ ধরে।
দেশের সমুদ্রসীমা বর্তমানে সুনির্দিষ্ট। বাংলাদেশের সমুদ্র সম্পদ বেশ সম্বৃদ্ধ। সমুদ্র এলাকার বিপুল সম্পদ কাজে লাগাতে পারলে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হবো। মাছ সমুদ্রের এক ধরণের পণ্য। এই পণ্যের কারখানা হলো সাগর। কারখানা যদি ঠিক না থাকে, তাহলে পণ্য উৎপাদিত হবে না। আমরা সুনীল অর্থনীতির কথা বলছি, সঠিক সমুদ্র ব্যবস্থাপনার কথা বলছি না। সমুদ্র ব্যবস্থাপনা হয়ে
উঠুক পরিবেশ, প্রতিবেশ ও জেলে বান্ধব। পর্যটকদের নজর কাড়ুক নাজিরারটেক শুঁটকি পল্লী।
লেখক: গল্পকার ও সংগঠক।
পাঠকের মতামত:
- পাংশায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার, আদালতে প্রেরণ
- পাংশায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার
- ৩নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসৈন্যদের সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী লাল তরুণ ফুটবল একাডেমি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- ফরিদপুরে ফেনসিডিলসহ ধরা পড়া যুবকের যাবজ্জীবন
- এওজবালিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন
- কনটার্টে ‘শেখ হাসিনা’ শ্লোগান, আয়োজক গ্রেফতার
- শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
- গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৭ জেলে আটক, নৌকা-জাল জব্দ
- স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা
- আমার জীবনের আলোকবর্তিকারা
- গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন
- সোনাতলায় ৩০০ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭
- ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র্যালি আলোচনা সভা
- বাংলাদেশ ব্যাংকের রপ্তানি বহুমুখীকরণ উদ্যোগে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
- গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন
- ৫৬ বোতল কোরেক্স মাদকসহ সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- অন্য একটি দেশের আবদার রক্ষা করা এত জরুরি কেন?
- ইতালিতে হামলা, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার অভিনেত্রী বাঁধন
- ‘ট্রাইব্যুনালের সঙ্গে গুম প্রতিরোধ বিল সাংঘর্ষিক নয়’
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- জলে ডোবা স্বপ্ন
- পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- ফরিদপুরে ফেনসিডিলসহ ধরা পড়া যুবকের যাবজ্জীবন
- পঞ্চগড় সদরে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
- লাইজু তুই এমপি হয়েছিস!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ঝালকাঠিতে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি
-1.gif)








