প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
বিকাশ স্বর্ণকার, বগুড়া : এক সময় গ্রামবাংলার ঘরে ঘরে ছিল বাঁশের তৈরি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ছিল ব্যাপক ব্যবহার। ঘরের চালা, তীর-তালাপাড়া থেকে শুরু করে কুলা, চালুনি, ডালা, ডালি, ঝুড়ি, তালপাখা, শিশুদের দোলনা ও গবাদিপশুর ব্যবহার্য বিভিন্ন সামগ্রী—সবকিছুতেই ছিল বাঁশের আধিপত্য। কিন্তু আধুনিকতার ছোঁয়া, প্লাস্টিক পণ্যের ব্যাপক প্রসার এবং কাঁচামালের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে বগুড়ার আদমদীঘিতে শত বছরের ঐতিহ্যবাহী বাঁশ শিল্প এখন বিলুপ্তির পথে।
স্থানীয়দের মতে, নব্বই দশকেও গ্রামাঞ্চলের অধিকাংশ মাটির ঘরের খড়ের ছাউনি ও বিভিন্ন নির্মাণকাজে বাঁশের ব্যবহার ছিল অপরিহার্য। বর্তমানে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। প্লাস্টিক ও অন্যান্য বিকল্প পণ্যের সহজলভ্যতা এবং কম দামের কারণে বাঁশের তৈরি সামগ্রীর চাহিদা উল্লেখযোগ্য ভাবে কমে গেছে। ফলে বংশপরম্পরায় এ পেশায় জড়িত অনেক পরিবার বাধ্য হয়ে অন্য পেশায় চলে যাচ্ছে।
উপজেলার সান্দিড়া, ছাতিয়ানগ্রাম, নইকুল, জিনইর, তেতুলিয়া, বশিকোড়া, বন্তইর, বরিয়াবার্তাসহ প্রায় ১৫টি গ্রামের অন্তত ১০০টি পরিবার এখনও বাঁশ শিল্পের সঙ্গে জড়িত। তবে অধিকাংশই অভাব-অনটনের মধ্য দিয়ে কোনো রকমে পেশাটি টিকিয়ে রাখার চেষ্টা করছেন। পুরুষদের পাশাপাশি সংসারের কাজ শেষ করে নারীরাও বাঁশের তৈরি বিভিন্ন সামগ্রী প্রস্তুত করে পরিবারের আয়-রোজগারে সহযোগিতা করছেন।
কারিগরদের অভিযোগ, আগে যে একটি বাঁশ ৮০ থেকে ১০০ টাকায় কেনা যেত, এখন একই বাঁশ কিনতে ৩০০ থেকে ৪০০ টাকা গুনতে হচ্ছে। অথচ উৎপাদিত পণ্যের দাম সেই অনুপাতে বাড়েনি। ফলে উৎপাদন খরচ ও বিক্রয়মূল্যের মধ্যে বড় ধরনের বৈষম্য তৈরি হয়েছে। এছাড়া জনসংখ্যা বৃদ্ধি ও নির্মাণকাজে বাঁশের ব্যবহার বাড়লেও নতুন বাঁশঝাড় সেভাবে গড়ে না ওঠায় কাঁচামালের সংকটও বাড়ছে।
আদমদীঘি উপজেলা সদরের হাটে গিয়ে বাঁশ শিল্প বিক্রেতা দুলাল বসাক, গোপাল চন্দ্র, আব্দুল মজিদ ও আব্দুল জলিলের সঙ্গে কথা হলে তারা জানান, দীর্ঘদিন ধরে তারা এ পেশার সঙ্গে জড়িত। বর্তমানে ধারদেনা ও বিভিন্ন সমিতি থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে কোনো রকমে বাপ-দাদার পেশা ধরে রেখেছেন।ৎ
তারা বলেন, "সরকার যদি স্বল্প সুদে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে এবং বাঁশ শিল্পের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেয়, তাহলে আমরা এই ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখতে পারব। অন্যথায় অচিরেই গ্রামবাংলার প্রাচীন এই কুটির শিল্প হারিয়ে যাবে।স্থানীয় সচেতন মহলের দাবি, ঐতিহ্যবাহী বাঁশ শিল্প সংরক্ষণে কারিগরদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, কাঁচামাল সংগ্রহে সহায়তা এবং বাজারজাতকরণে সরকারি উদ্যোগ গ্রহণ করা হলে বিলুপ্তির হাত থেকে এ শিল্পকে রক্ষা করা সম্ভব হবে।
(বিএস/এসপি/জুলাই ৩০, ২০২৬)
পাঠকের মতামত:
- জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান
- একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী
- পঞ্চগড় শিশু কিশোর টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী গলেহা ফুটবল একাডেমি
- মুক্তিবাহিনী পাকবাহিনীর চম্পকনগর বিওপি আক্রমণ করে
- গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
- পাংশায় একরাতের আগুনে নিঃস্ব ৩ পরিবার, পুড়ল ৬ বসতঘর
- শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব গ্রেফতার
- বাসের শ্রমিক সেজে ইয়াবা পাচার, অবশেষে আটক
- কলি হত্যা ঘিরে উত্তাল পাবনা, দ্বিতীয় দিনেও আসামির বাড়িতে হামলা-ভাঙচুর
- বাগেরহাটে জিপিএফের প্রায় ১০ কোটি টাকা জালিয়াতি, ৪ হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সাময়িক বরখাস্ত ৬
- রাইখালীর ডলুইছড়িতে ইউপি সদস্য পদে বিএনপি নেতা শের খানকে চায় স্থানীয় জনসাধারণ
- ‘দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য দেশী-বিদেশী চক্রান্ত ছিল’
- বড়াইগ্রামে মাধ্যমিক স্তরে শিক্ষার মানোন্নয়নে সহস্রাধিক শিক্ষকের মত বিনিময়
- ফরিদপুরে পুলিশের জব্দকৃত বাসে আগুন
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- ‘প্রয়োজনে এক দফা ঘোষণা করার প্রয়োজন হতে পারে’
- প্রাইম ব্যাংক ও বেসিক বিল্ডার্স লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর
- বাংলাদেশে ইনসুলিন উৎপাদন বাড়াতে এসকেএফ ফার্মাসিউটিক্যালসকে অর্থায়ন সুবিধা দিলো ব্র্যাক ব্যাংক
- উপজেলা প্রশাসনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
- মাদারীপুরে টিউমার অপারেশন করতে গিয়ে রোগীর পায়ের রগ কেটে ফেলার অভিযোগ
- মাওয়া পুরাতন ঘাটে গ্যারেজ থেকে ১০০ ব্যাটারি ডাকাতি, পুলিশ বলছে চুরি
- ভালো ফসলের আশায় কারাম গাছের বন্দনায় ওরাঁওরা
- বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল
- সুইসাইড নোট লিখে মেধাবী কলেজ ছাত্রী আত্মহত্যা
- বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন, সম্পাদক সুজন
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- সরকার খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করেছে : রিপন
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার, আটক ২
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- জামালপুরে মধ্যরাতে যুবলীগের বিক্ষোভ মিছিল
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ফাল্গুন
-1.gif)








