মামলার খবর নিতে থানায় গিয়ে গ্রেপ্তার সাংবাদিক চপল রায়
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : স্ত্রীকে ধর্ষণের চেষ্টা মামলা রেকর্ড করার খবর জানতে যেয়ে আসামীর দায়েরকৃত শ্লীলতাহানির মামলায় দৈনিক বাংলা ’৭১ এর ভোলা প্রতিনিধি চপল রায়কে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেল তিনটার দিকে তাকে ভোলা জেলার তজুমদ্দিন থানা থেকে গ্রেপ্তার করা হয়।
চপল রায় ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ গ্রামের বিধুভূষণ রায় এর ছেলে।
সাংবাদিক চপল রায় জানান, তজুমদ্দিন উপজেলা পরিষদের কৃষি অফিসের পশ্চিম পাশে ভূমিদস্যু হুমায়ুন কবীর সরকারি সাড়ে তিন শতক জমি জবরদখল করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। চলতি বছরের ১৩ জুন ওই জমি সংক্রান্ত তথ্য চেয়ে তজুমদ্দিন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এর তাছে তধ্য অধিকার আইনে আবেদন করেন। মাপ জরিপ করার পর ভূমিদস্যু হুমায়ুন কবীর সাড়ে তিন শতক জমি দীর্ঘদিন জবরদখল করে আছেন মর্মে গত ১০ জুলাই মিশনার (ভূমি) আবুল হাসানত ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর পাঠান। একপর্যায়ে হুমায়ুন কবীরকে ওই জমি ছেড়ে দিতে হবে জানতে পেরে ক্ষুব্ধ ছিলেন তার (চপল রায়) উপর।
চপল রায় জানান, গত ১৪ জুলাই বিকেল ৫টার দিকে তার স্ত্রী তজুমদ্দিন উপজেলা সদর থেকে রিক্সায় দাসেরহাট ভবানী উচ্চ বিদ্যালয়ের সামনে নেমে পায়ে হেঁটে গিরিধারী মন্দিরে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি ফাঁকা মাঠে হুমায়ুন কবীরের বন্ধু বলে পরিচিত আড়ালিয়া গ্রামের চিত্তরঞ্জন মজুমদারের ছেলে প্রবীর মজুমদার ও একই গ্রামের ধীরেন্দ্রনাথ দাসের ছেলে কুমুদ দাস মটর সাইকেল থেকে নেমে তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। তার স্ত্রীর ডাক চিৎকারে পথচারিরা ছুঁটে এলে প্রবীর ও কুমুদ পালিয়ে যায়। এ ঘটনায় রাতে থানা মামলা নিতে অস্বীকার করায় তার স্ত্রী বাদি হয়ে ভোলা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর ৪(খ) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলায় প্রবীর মজুমদার ও কুমুদ দাসকে আসামী শ্রেণীভুক্ত করা হয়। বিচারক আনোয়ারুল হক মামলাটি এফআইআর হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। এ সংক্রান্ত আদেশটি সোমবার বিকেলে থানায় পৌঁছায়।
চপল রায় আরো জানান, লিভারে যন্ত্রণার কারণে সোমবার বিকেলে তিনি তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে আবাসিক মেডিকেল অফিসার তাসমিরা খাতুন তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। এরপরপরই তিনি তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিসে ঢুকে তার স্ত্রীর দায়েরকৃত মামলাটি রেকর্ড হয়েছে কিনা জানতে চাইলে তাকে আসামী প্রবীর মজুমদারের মেয়ের শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তার করা হয়।
চপল রায় এর অভিযোগ, আসামী প্রবীর মজুমদারের শ্বশুর নকুল দাস এর বাড়ির পাশেই ভূমিদস্যু হুমায়ুন কবীরের বাড়ি। হুমায়ুন কবীর প্রভাব খাটিয়ে প্রবীর ও কুমুদকে তার স্ত্রী বিরুদ্ধে লেলিয়ে দেন। একপর্যায়ে নিজেদের বাঁচাতে প্রবীর মজুমদার ঢাকার আজমীর কলেজের একাদশ শ্রেণীতে পড়ুয়া মেয়েকে দিয়ে গত ৫ জুলাই কাল্পনিক শ্লীলতাহানির ঘটনা দেখিয়ে ২৫ দিন পর ৩০ জুলাই মামলা(১৫) রেকর্ড করানো হয়েছে। অথচ তার স্ত্রীর ধর্ষণের চেষ্টা মামলাটি সোমবার থানায় আসার পরও তড়িঘড়ি করে প্রবীরের দাসের অভিযোগটি আগে মামলা হিসেবে রেকর্ড করে পরে তার স্ত্রীর দায়েরকৃত মামলাটি রেকর্ড করা হয়েছে। মামলা রেকর্ডের পর প্রবীর ও কুমুদ থানায় এলেও তাদের গ্রেপ্তার করেনি পুলিশ।
এ ব্যাপারে তজুমদ্দিন উপজেলা সহকারি কমিশনার আবুল হাসানত জানান, সাংবাদিক চপল রায় এর আবেদনের ভিত্তিতে মাপ জরিপ করে হুমায়ুন কবীর সরকারি সাড়ে তিন শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখলে আছেন মর্মে প্রতীয়মান হয়। ওই জমি সংক্রান্ত বিষয়টি অতিরিক্ত জেলা প্রশাসককে (ভ‚মি) অভহিত করা হয়েছে।
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাসমিরা খাতুন জানান, সাংবাদিক চপল রায় এর পেটে খুব যন্ত্রণা হওয়ায় তাকে সোমবার সন্ধ্যায় হাসপাতালের অতিরিক্ত ৭নং শয্যাতে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়।
তজুমদ্দিন উপজেলার আড়ালিয়া গ্রামের প্রবীর মজুমদার ভূমিদস্যু হুমায়ুন কবীর তার পরিচিত উল্লেখ করে জানান, তার মেয়েকে গত ৫ জুলাই শ্লীলতাহানির ঘটনায় তিনি চপল রায় এর বিরুদ্ধে স্থানীয় থানায় একটি অভিযোগ করেন। কিন্তু এ ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে চপল রায় তাকে ও তার বন্ধু কুমুদ এর নামে ১৪ জুলাই বিকেলে স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে মামলা করায় ৩০ জুলাই তিনি বাদি হয়ে মেয়ের শ্লীলতাহানির ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলা দায়ের করেছেন।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ারুল হক জানান, প্রবীর মজুমদার নামে এক ব্যক্তির কলেজ পড়ুয়া মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে মঙ্গলবার সকালে দায়েরকৃত মামলাটি রেকর্ড করা হয়েছে। এরপরপরই চপল রায়ের স্ত্রীর আদালতে দায়েরকৃত মামলাটির আদেশ পেয়ে সেটিও রেকর্ড করা হয়েছে। তার অফিসে আসায় মামলার আসামী হিসেবে চপল রায়কে গ্রেপ্তার করা হয়েছে। চপল রায় এর স্ত্রীর দায়েরকৃত মামলার আসামীদের তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে ভোলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান এর সাথে মঙ্গলবার বিকেলে কয়েকবার মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
(আরকে/এএস/জুলাই ৩০, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘ঈদ উপলক্ষে রবিবার থেকে আগের মতোই মিলবে অকটেন-পেট্রোল’
- 'ক্ষমতা লাভ করার জন্য আওয়ামীলীগই একমাত্র দল'
- ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
- মহম্মদপুরে সড়ক সংস্কারে বিটুমিন কম দেওয়ার অভিযোগ, হাত দিলেই উঠে যাচ্ছে পাথর
- নড়াইলে বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
- মহম্মদপুরে ফসল তোলা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ
- রাজবাড়ীতে বিদেশী পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক
- প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে তদবির বন্ধে সতর্কতা জারি
- ময়মনসিংহ নগরীর ফুটপাত ইজারা দিয়েছেন কে বা কারা?
- ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দিনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
- বিকেএসপির সাবেক উপপরিচালক ও সংগঠক মিমুর চিরবিদায়
- ‘পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক পাবে কৃষি কার্ড’
- সোনাতলায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন, হোটেল–রেস্তোরাঁয় অভিযান
- ভাবখালি ভূমি অফিস এখন ভূমি সেবার মানদন্ডে শীর্ষে
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ময়মনসিংহে প্রেস ব্রিফিং
- নড়াইলে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- নারায়ণগঞ্জে ‘সোনারগাঁ ওয়েলফেয়ার ইউকে লিমিটেড’র উদ্যোগে ৭০০ পরিবারকে খাদ্য সহায়তা
- কুড়িগ্রামে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- ঈশ্বরগঞ্জে নারীর ক্ষমতায়নের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান
- পেঁয়াজের দাম নিয়ে হতাশ কৃষক
- যুবককে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যার প্রচার
- সাংবাদিকতার মান-ইজ্জত ফিরিয়ে আনুন
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








