টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গণমাধ্যমকর্মী মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা পৌর এলাকার বাসা থেকে তাকে টুঙ্গিপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করে।
মেহেদী হাসান দৈনিক কালবেলা পত্রিকার টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল নবধারার সম্পাদক ও প্রকাশক। আজ বৃহস্পতিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এতথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।
তিনি বলেন, গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুড়তিয়া বাজারে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে মশাল মিছিল বের করা হয়। এ সময় নেতাকর্মীরা লাঠিসোটা, লোহার রড দিয়ে দোকানপাট ভাঙচুর করে ও রাস্তার পাশে থাকা পরিত্যক্ত টায়ারে আগুন ধরিয়ে দেয়। এতে মেহেদী হাসানের সংশ্লিষ্টতা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওই কর্মকর্তা আরো জানান, পরিত্যক্ত টায়ারে আগুন ধরিয়ে দেয়ার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আসামিরা ইট-পাটকেল নিক্ষেপ করে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এঘটনার পরের দিন ১৮ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন বাদী হয়ে ৫১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২শ’ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
এদিকে মেহেদী হাসানের গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করেছে গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা।
গাড়ি ভাঙচুর মামলায় দুই আ.লীগ নেতা কারাগারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলা, গাড়ি ভাংচুর ও আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে মশাল মিছিল মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ শামিম হাসান (৪০) ও ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক (৫৫)।
এতথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।
তিনি বলেন, গত ২ ফেব্রুয়ারি উপজেলার বাঘিয়ারঘাট স্কুল এন্ড কলেজের সামনে আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে হওয়া মশাল মিছিল মামলায় তাদের সংশ্লিষ্টতা থাকায় গ্রেপ্তার করে পুলিশ। বুধবার রাতে টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ শামিম হাসানকে পাটগাতী বাসস্ট্যান্ড ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হককে পাঁচকাহনিয়া থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি বাঘিয়ারঘাট স্কুল এ্যন্ড কলেজের সামনের আওয়ামী লীগের ডাকা কর্মসূচির লিফলেট বিতরণ করার সময় আওয়ামী লীগ সন্দেহে আটক সাফায়েত গাজীকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুর করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি দুপুরে ১০৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানা একটি মামলা করেন এসআই রাব্বি মোরসালিন। এছাড়া গত ১৭ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাংচুর ও শেখ হাসিনাসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ডাকা হরতালের সমর্থনে ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে মশাল মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরদিন এঘটনায় টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে আরও একটি মামলা করেন এসআই মোসলেম আলী। এতে ৫১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২ শ’ জনকে আসামি করা হয়।
(টিবি/এসপি/নভেম্বর ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- বিরামপুরে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়
- ‘১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি’
- রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য
- লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
- পদ্মা নদীতে গোসল করতে নেমে সলিস সমাধি, আধা কিলোমিটার দূরে মিলল দেহ
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- সালথায় ২৬ হাজার মেট্রিক টন পাট উৎপাদণের লক্ষ্যমাত্রা
- গোপালগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- ‘যাত্রীবেশে’ অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাইকালে আটক ৩
- তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
- ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
- ঈশ্বরদীর সাত রেলস্টেশনের উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের দাবি
- চতুর্থ দিনেও এমপি গাজী নজরুলের অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাড. ইকবাল হোসেন শেখ
- ‘দেশের মানুষ এমন একটি বাংলাদেশ চায়, যেখানে খুন, ধর্ষণ, চাঁদাবাজি থাকবে না’
- ‘নারীদের ইভটিজিং ও হয়রানি রোধে নগরকান্দা-সালথায় লিগ্যাল এইড কমিটি গঠন হবে’
- ‘জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন সক্রিয় ভূমিকা রেখেছে’
- ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
- কাউন্সিলর একরামুল হত্যা, হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা
- এবারের ‘ইত্যাদি’ লক্ষ্মীপুরে
- ‘আর্জেন্টিনাবিরোধী ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, শীর্ষে মিশরের কোচ
- রাসায়নিক খাতের সক্ষমতা বাড়াতে কর্মপরিকল্পনা চায় ডিসিসিআই
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চড়ুইভাতি
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
-1.gif)








