দায়িত্ব পালনকালে বৈশাখী টিভির সাংবাদিক তন্ময় উদ্দৌলা টিয়ারশেলে আহত
স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার দিনকে কেন্দ্র করে সোমবার ধানমন্ডি ৩২ এলাকায় সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ ছাত্র-জনতা দুইটি স্কেভেটর নিয়ে শেখ মুজিবের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
সোমবার ১৭ নভেম্বর সকালে ট্রাইব্যুনালের সামনে দায়িত্ব পালন শেষে বৈশাখী টেলিভিশনের সাংবাদিক তন্ময় উদ্দৌলা অফিসের নির্দেশনায় বেলা ১২টার দিকে ধানমন্ডি ৩২-এ পৌঁছান। এসময় পুরো এলাকা এপিসি, জলকামান ও ব্যারিকেড দিয়ে ঘিরে রাখে আইন-শৃঙ্খলা বাহিনী। বিভিন্ন দিক থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা জড়ো হতে থাকায় দুপুরের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।
দুপুর থেকে বিকেল পর্যন্ত থেমে-থেমে একাধিক সংঘর্ষ হয়। জনতার ইটপাটকেলের জবাবে আইন-শৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গের চেষ্টা চালায়। এসময় ঘটনাস্থল থেকে লাইভ এবং ফুটেজ সংগ্রহে ব্যস্ত ছিলেন সাংবাদিক তন্ময় উদ্দৌলা।
বিকেল ৪টা ২০ মিনিটের দিকে, রাসেল স্কোয়ার–সায়েন্সল্যাবমুখী সড়কে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ এগিয়ে গেলে হঠাৎ ছোড়া এক টিয়ারশেলের ধোঁয়ায় তন্ময় উদ্দৌলা গুরুতরভাবে আক্রান্ত হন। চোখে তীব্র জ্বালা, শ্বাসকষ্ট ও সাময়িক দৃষ্টিহীনতায় কয়েক মিনিট দাঁড়িয়ে থাকাও সম্ভব হয়নি। আশপাশে থাকা কয়েকজন সাংবাদিক দ্রুত এগিয়ে এসে গ্যাস লাইট ও পানি দিয়ে তাকে সহায়তা করেন।
প্রায় ১৫–২০ মিনিট পর ধীরে ধীরে স্বাভাবিক হলে তিনি আবারও লাইভ সম্প্রচারে ফিরে যান এবং পেশাগত দায়িত্ব পালন অব্যাহত রাখেন।
এ ঘটনার বিষয়ে তন্ময় উদ্দৌলা বলেন, “আমাদের ওপর কোনো হামলা হয়নি; দায়িত্ব পালন করতে গিয়েই টিয়ারশেলের ধোঁয়ায় আক্রান্ত হয়েছিলাম। সাংবাদিকতার মূল চ্যালেঞ্জ হল পরিস্থিতি যাই হোক, সত্য তথ্য তুলে ধরা। এ ধরনের সংবাদ সংগ্রহে ঝুঁকি থাকবেই তার মাঝেও চেষ্টা করেছি জনগণের কাছে সঠিক খবর পৌঁছাতে।”
দিনভর সংঘর্ষ, টানটান উত্তেজনা ও ধাওয়া–পাল্টাধাওয়ার পর রাত ১০টার পর থেকে ধানমন্ডি ৩২ এলাকার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে এবং আইন-শৃঙ্খলা বাহিনী পুরো এলাকা পুনরায় নিশ্চিত নিরাপত্তার আওতায় নেয়।
(টিইউ/এএস/নভেম্বর ১৯, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- খেয়ে-পরে বাঁচার স্বপ্ন ও মে দিবস
- উচ্চশিক্ষা রূপান্তরের দ্বারপ্রান্তে: কতটা প্রস্তুত বাংলাদেশ?
- শিকাগোর রক্তে কেনা শ্রমিকের মৌলিক মানবাধিকারের দলিল
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- বাধাহীন প্রত্যাশা
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
-1.gif)








