মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলায় অন্তর্বর্তী সরকারের টার্গেটের শিকার সাংবাদিক আনিস আলমগীর, অভিযোগ পরিবারের
মোহাম্মদ সজীব, ঢাকা : মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের পক্ষে মত প্রকাশের কারণে জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় দুই মাস ধরে কারাবন্দি রাখা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। তারা দাবি করেছেন, ভিন্নমত দমনের কৌশল হিসেবে তাকে টার্গেট করা হয়েছে।
আনিস আলমগীরের সহধর্মিণী শাহনাজ চৌধুরী বলেন, “অন্তর্বর্তী সরকারের সময় কোনো সাংবাদিক মত প্রকাশের কারণে জেলে যায়নি—এ দাবি সঠিক নয়। সাংবাদিক আনিস আলমগীরকে শুধু মত প্রকাশের কারণে দুই মাসের বেশি সময় ধরে কারাবন্দি করে রাখা হয়েছে।”
সাংবাদিক আনিস আলমগীরের পরিবার বলছেন, গত ১৫ ডিসেম্বর রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আনিস আলমগীরকে আটক করে। পরে একই রাতে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে আরেকটি মামলা করে।
তার আইনজীবী আসলাম মিয়া অভিযোগ করেন, “দুটি মামলাই সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তাকে আগে আটক করে পরে মামলা দেওয়া হয়েছে, যা আইনের পরিপন্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা কোনো মতামত সন্ত্রাসবিরোধী আইনের আওতায় পড়ে না।”
দুদকের দাবি, আনিস আলমগীরের ঘোষিত আয়ের তুলনায় প্রায় ৩ কোটি ২৬ লাখ টাকার অতিরিক্ত সম্পদ পাওয়া গেছে। তবে এ বিষয়ে তার আইনজীবীর বক্তব্য, সম্প্রতি একটি সম্পত্তি বিক্রির অর্থ ব্যাংকিং চ্যানেলে লেনদেন হওয়ায় সেটিকে ভুলভাবে ‘জ্ঞাত আয়বহির্ভূত’ হিসেবে দেখানো হয়েছে।
এদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গত ১৫ ফেব্রুয়ারি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে কোনো সাংবাদিক মত প্রকাশের কারণে কারাবন্দি হয়নি। তবে বিভিন্ন সূত্রের দাবি, সরকারের সমালোচনা করে সামাজিক মাধ্যম ও টক শোতে সক্রিয় থাকায় আনিস আলমগীরকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, আনিস আলমগীর একসময় দৈনিক ‘আজকের কাগজ’-এ কর্মরত ছিলেন এবং ২০০৩ সালে ইরাক যুদ্ধ কভার করে তিনি দেশজুড়ে পরিচিতি পান। সাম্প্রতিক সময়ে তিনি টেলিভিশন টক শো ও সামাজিক মাধ্যমে সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে আলোচনায় ছিলেন। তার পরিবার ও আইনজীবীরা অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন।
(এস/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০২৬)
পাঠকের মতামত:
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
-1.gif)








