এলজিইডির অনিয়মের খবর সংগ্রহ করায় ফরিদপুরে সাংবাদিককে মারধর, থানায় মামলা
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে উন্নয়ন প্রকল্পের অনিয়ম নিয়ে সংবাদ সংগ্রহ করায় এক সাংবাদিককে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঠিকাদারপক্ষের ৮ থেকে ৯ জনকে আসামি করে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করেছেন দেশ টিভি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ফরিদপুর প্রতিনিধি মো. আনিচুর রহমান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতাধীন ভাঙ্গা উপজেলার পীরেরচর সিসি রাস্তা ও আরএইচ হাটখোলা সড়ক উন্নয়ন প্রকল্পের প্রায় ১৪ কোটি ৫০ লাখ টাকার কাজ বাস্তবায়ন করছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পের কাজের গুণগত মান ও বিভিন্ন অনিয়মের অভিযোগ পেয়ে সাংবাদিক আনিচুর রহমান, স্টার নিউজের ফরিদপুর প্রতিনিধি আরিফুজ্জামান হিমন এবং আরটিভির ভাঙ্গা উপজেলা প্রতিনিধি মোসলেউদ্দিন ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেন।
অভিযোগে বলা হয়, সংবাদ সংগ্রহের সময় ঠিকাদার সাইদুর রহমান জেভির লোকজন সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা দেয় এবং সংবাদ প্রকাশ না করার জন্য ভয়ভীতি ও হুমকি প্রদান করে। পরবর্তীতে সংবাদ প্রকাশ ঠেকাতে বিভিন্ন মাধ্যমে টাকার প্রলোভনও দেখানো হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
সাংবাদিক আনিচুর রহমান অভিযোগ করেন, প্রস্তাবে রাজি না হওয়ায় দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এমনকি তার গতিবিধিও নজরদারিতে রাখা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২০ মে বিকেল পৌনে ৪টার দিকে অসুস্থ স্ত্রীকে দেখতে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে যান আনিচুর রহমান। হাসপাতালের ভেতরে প্রবেশ করার পর সাব্বির নামের এক যুবকসহ ৬/৭ জন তাকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে তারা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকে।প্রাণ বাঁচাতে তিনি হাসপাতালের নতুন ভবনের ১০ম তলায় উঠে গেলেও অভিযুক্তরা সেখানেও গিয়ে তাকে মারধর করে বলে অভিযোগ করা হয়েছে। পরে তাকে জোর করে লিফটে তুলে নেওয়ার চেষ্টা করা হলে তার চিৎকারে হাসপাতালের স্টাফ ও রোগীর স্বজনরা এগিয়ে এসে উদ্ধার করেন।
ভুক্তভোগী সাংবাদিকের দাবি, হামলাকারীরা তাকে হত্যার হুমকিও দেয়। ঘটনার পুরো দৃশ্য হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
শনিবার (২৩ মে) সকালে সাংবাদিক আনিচুর রহমান বলেন, সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। একটি উন্নয়ন প্রকল্পের অনিয়ম নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছি। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক হামলার শিকার হলে তা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।
এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, সাংবাদিক আনিচুর রহমানের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
(ডিসি/এসপি/মে ২৩, ২০২৬)
পাঠকের মতামত:
- আধ ঘন্টাব্যাপী গোলাবর্ষণে পাকবাহিনীর ১৯ জন সৈন্য নিহত
- ঈশ্বরদীতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসূচি, স্মারকলিপি প্রদান
- গোপালগঞ্জে ওয়াকিটকিসহ প্রতারক আটক
- জাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির আংশিক আহ্বায়ক কমিটি
- গোপালগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা
- ঝুঁকিপূর্ণ বসতি, অচল জীবন: কাপ্তাইয়ে ঝিরির ঢল ও পাহাড় ধসের আতঙ্ক
- গোপালগঞ্জে ৯টি আম গাছের চারা ভেঙে উপড়ে ফেলার অভিযোগ
- টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে পাহাড় ধসের আতঙ্ক, খোলা হলো ২০টি আশ্রয়কেন্দ্র
- বুক সমান পানিতে বিজিবির টহল, সীমান্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- অফসাইডে ফুটবল বিশ্বকাপ
- ফুলপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও'র পরিচিতি সভা
- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- জামালপুর ডায়াবেটিস হাসপাতালে দুর্নীতির তদন্ত এবং চিকিৎসার মান উন্নয়নের দাবি
- কালুখালীতে ৫ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার
- একাত্তর ফিরে আসুক: পাক-মার্কিন অক্ষের বিরুদ্ধে জাতির নতুন প্রতিরোধ
- আবুল কাসেম ফজলুল হক: বিরল মানবিকতা ও বুদ্ধিবৃত্তিক সততার প্রতীক
- অ্যালার্জি প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই
- স্বাভাবিক প্রসবের অধিকার ফিরিয়ে আনুন
- জনসংখ্যা বৃদ্ধি : সংকট এখন কাঠামোগত পরিবর্তনে
- পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
- আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ২২ আগস্ট
- ‘জীবনের চেয়ে কোনো খেলা বড় নয়’
- ‘জুনে কমেছে দেশের অর্থনীতির গতি’
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট আরও গভীর হবে
- কুড়িগ্রামে সবুজ ধান ক্ষেতে জাতীয় পতাকা
- জৈন্তাপুর থানার ওসির নামে প্রতিদিন বিপুল পরিমানে চাঁদা তোলার অভিযোগ
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- পটুয়াখালীতে সাংবাদিক-রাজনীতিক আব্দুর রশিদের মৃত্যুবার্ষিকী পালিত
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- কাঁচা মরিচ
- মহান মুক্তিযুদ্ধে এক কিশোর
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- ছোট্ট জোবায়েদকে বাঁচাতে এগিয়ে আসুন
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- ‘কোনো বক্তব্য নেই’
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







