কাপ্তাইয়ে ৪ উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা
রিপন মারমা, রাঙ্গামাটি : পার্বত্য ও সীমান্তবর্তী অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য অধিকার ও জেন্ডার সমতা নিশ্চিতকরণের লক্ষ্যে রাঙ্গামাটির কাপ্তাইয়ে চার উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক জেন্ডার বিষয়ক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে কাপ্তাইয়ের কর্ণফুলী সংলগ্ন এলাকার একটি স্থানীয় রেস্টুরেন্টে ‘কমপ্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম (CCHP)’-এর উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হিল ফ্লাওয়ার’ (HILL FLOWER)-এর ব্যবস্থাপনায় এবং শেড (SHED), হোপ-অ্যাকশন-ট্রান্সফরমেশন ও জার্মানির দাতা সংস্থা 'ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড' (Brot für die Welt)-প্রোটেস্ট্যান্ট ডেভেলপমেন্ট সার্ভিসের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।
চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবির খেয়াং-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিসিএইচপি (CCHP)-এর প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা।
অনুষ্ঠানে জেন্ডার সমতা, সামাজিক সচেতনতা এবং প্রতিবেদন তৈরিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মূল প্রবন্ধ ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সনজিদ তঞ্চঙ্গ্যা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেনিফার অজান্তা তঞ্চঙ্গ্যা। এছাড়াও মাঠপর্যায়ে কাজের বাস্তব অভিজ্ঞতা ও কার্যক্রমের বিবরণ তুলে ধরেন বেসিক মেডিকেল ওয়ার্কার ঞোম্রাচিং মারমা এবং পপি তঞ্চঙ্গ্যা।
কর্মশালায় কাপ্তাই, রাঙ্গুনিয়া, বিলাইছড়ি এবং রাজস্থলী—এই চার উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। উন্মুক্ত মতবিনিময় পর্বে সাংবাদিকরা পার্বত্য ও সংলগ্ন এলাকার জেন্ডার ভিত্তিক বৈষম্য, প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির চ্যালেঞ্জ এবং মাঠপর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরার পাশাপাশি বিভিন্ন এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে নানা গুরুত্বপূর্ণ সুপারিশ উত্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: নাজমুল হাসান বলেন, "পার্বত্য জনপদে জেন্ডার বৈষম্য দূরীকরণ এবং প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকারি প্রচেষ্টার পাশাপাশি বেসরকারি ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকা প্রশংসনীয়। চার উপজেলার সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে স্থানীয় সমস্যাগুলো নীতি-নির্ধারকদের কাছে পৌঁছে দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন।"
সভাপতির বক্তব্যে ডাঃ প্রবির খেয়াং বলেন, স্বাস্থ্য ও জেন্ডার সচেতনতা একে অপরের পরিপূরক। প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে এই সচেতনতার বার্তা পৌঁছে দিতে তিনি গণমাধ্যমকর্মীদের আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
কর্মশালায় আমন্ত্রিত গণমাধ্যমকর্মীসহ ‘হিল ফ্লাওয়ার’ সংস্থার মাঠকর্মী ও কর্মকর্তা মিলিয়ে প্রায় ৩০ জন উপস্থিত ছিলেন।
বক্তারা আগামী দিনে জেন্ডার সমতা ও টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থানীয় মিডিয়া ও উন্নয়ন সংস্থাগুলোর মধ্যকার পারস্পরিক সমন্বয় ও নেটওয়ার্কিং আরও বৃদ্ধি করার আশাবাদ ব্যক্ত করেন।
(আরএম/এসপি/জুন ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘১৫ বছরের ভুল নীতিতে জ্বালানি খাত গভীর সংকটে’
- পাকিস্তানের মাটিতে শেখ মুজিবের ‘জয় বাংলা’ ধ্বনি টিকবে না
- রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৩
- ঝিনাইদহে ফেয়ারডিলসহ যুবক আটক
- ফারজানার দাফন সম্পন্ন হলেও সুমাইয়ার লাশ এখনো মর্গে
- ঝিনাইদহের বরুণ হত্যার নেপথ্যে বড়ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ
- জেন্ডার সমতা, নারী ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠায় খানসামায় জাতীয় ক্যাম্পেইন
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- মাদারীপুরে মানবপাচারের অভিযোগে ১৫ মামলার আসামি জুলহাস গ্রেফতার
- জামালপুর আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ
- দিনাজপুরে অটোরিকশা-নসিমনের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
- বন্যাকবলিত ৪ হাজার ৫০০ পরিবারের পাশে ব্র্যাক ব্যাংক
- লৌহজংয়ে বালুবাহী বাল্কহেডকে মোবাইল কোর্টের জরিমানা
- পাবনার ফরিদপুরে সরকারি বিধি না মেনে গাছ কাটলেন ওসি, সচেতন মহলে ক্ষোভ
- ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের জমি নির্বিঘ্নে পরিচালনার দাবিতে মানববন্ধন
- পাবনায় মাদ্রাসা ছাত্রকে চুরির অপবাদে নির্যাতন, শিক্ষক আটক
- ঢাকা শহরের বর্জ্যজনিত দুর্ভোগ প্রশমনে কার্যকর পদক্ষেপ প্রয়োজন
- জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্চিত ঘোষণা
- বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধান ‘এআই ওয়াশিং মেশিন’
- কর্মসংস্থানে সমতার অঙ্গীকারে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন হলো স্বপ্ন
- নিরাপত্তার দাবিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে নতুনধারা বাংলাদেশের সংবাদ সম্মেলন
- ধর্মে নয়, সংকট মানবিকতার
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য রাজনীতি
- আরও বাড়লো সোনা-রুপার দাম
- শিল্পকলায় চার দিনব্যাপী ‘নজরুল নাট্যোৎসব ২০২৬’
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- কাঁঠাল
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মুখে যুদ্ধ কথা
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- গণহত্যায় স্বামী ও স্বজন হারানো এক মায়ের বয়ান
- সমরেশ মজুমদার সাহিত্য পুরস্কার পেলেন সেলিনা হোসেন
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- এমন যদি হতো
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








