বশেমুরবিপ্রবির একাডেমিক কার্যক্রম বর্জণ করেছে শিক্ষক সমিতি
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বর্জণ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মো. কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক ড. মো. আবু সালেহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সব তথ্য জানানো হয় ।
জানা গেছে, আপগ্রেডেশনসহ বিভিন্ন বিষয়ে শিক্ষকদের সাথে উপাচার্যের (ভিসি) আলোচনা ফলপ্রসূ না হওয়ায় বৃহস্পতিবার (২ জুন) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বর্জণ করেছে শিক্ষক সমিতি। শুক্রবার ও শনিবার বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি রয়েছে।
একাডেমিক কার্যক্রম বর্জণ করায় ভোগান্তিতে পড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরআগে শিক্ষকদের দাবির প্রেক্ষিতে শিক্ষক সমিতি উপাচার্যের সাথে আলোচনায় বসেন। কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি। এ কারণে শিক্ষক সমিতি দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (১ জুন) বিকাল সাড়ে ৫টায় এক জরুরী সভায় মিলিত হয়। দাবিসমূহ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সকল ধরনের একাডেমিক কার্যক্রম থেকে শিক্ষকরা বিরত থাকার সিদ্ধান্ত গ্রহন করেন।
শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ কামরুজ্জামান বলেন, শিক্ষক সমিতির দাবি সমূহ হলো প্রথমত, ইউজিসি কর্তৃক প্রেরিত 'পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষক নিয়োাগ ও পদোন্নয়নের যুগোপযোগী নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা নির্ধারণের নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বার্থপরিপন্থী হওয়ায় হুবহু বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে অনুমোদনের লক্ষ্যে এজেন্ডাভুক্ত না করা। শিক্ষকদের মাধ্যমে একটি কমিটি করে ইউজিসির নির্দেশিকার আলোকে শিক্ষকদের জন্য একটি ভারসাম্যমূলক ও সামঞ্জস্যপূর্ণ নীতিমালা তৈরি করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা।
ওই শিক্ষক নেতা আরো বলেন, পারিতোষিক এর হার পুন:নির্ধারণ বিষয়ক কমিটি তাদের দীর্ঘ প্রচেষ্টার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হার পর্যালোচনা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পারিতোষিক পুনঃনির্ধারনের ক্ষেত্রে যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, অর্থ কমিটির অনুমোদন সাপেক্ষে আসন্ন রিজেন্ট বোর্ডে পুনঃনির্ধারিত পারিতোষিক হারের বিষয়টি এজেন্ডাভুক্ত করা।
ওই শিক্ষক বলেন,তৃতীয়ত উচ্চতর পদে আবেদনকৃত যে সকল প্রার্থী আপগ্রেডেশনের যোগ্যতা অর্জন করেছেন, তাদের বোর্ডগুলো সম্পন্ন করে রিজেন্ট বোর্ডের এজেন্ডাভুক্ত করা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড.মো. আবু সালেহ বলেন, বৃহস্পতিবার একদিন শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হয়নি এটা শিক্ষদের কাছে কষ্টকর। শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি। তবে শিক্ষকদের এই দাবি গুলো যৌক্তিক । চাই উপাচার্য স্যার আমাদের সাথে এসব বিষয় নিয়ে খোলা মেলা আলোচনা করুক তাহলেই এ সমস্যা সমাধান হয়ে যাবে । আমরা আশা করি দ্রুতসময়ের মধ্যে এ সমস্যা সমাধান হয়ে যাবে ।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একিইএম মাহবুব বলেন, আমি ঢাকা আছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে শিক্ষকদের সাথে বৈঠক করব। তারপর শিক্ষকদের বেতন আপগ্রেডেশন সহ সব সমস্যার সমাধান করা হবে। দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু করার স্বার্থেই এটি করা হবে বলেও তিনি মন্তব্য করেন।
(টিকেবি/এসপি/জুন ০৪, ২০২২)
পাঠকের মতামত:
- ‘বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে’
- অভিনেতা শামস সুমন আর নেই
- 'আমার দেশের মাটিতে যা কিছু ঘটছে তার সব খবরই আমি রাখি'
- সরকারের বড় চ্যালেঞ্জ জামায়াত-এনসিপির ষড়যন্ত্র : মোমিন মেহেদী
- কাপাসিয়ায় নদীতে গোসল করতে নেমে সেলুন কর্মচারী নিখোঁজ
- দেশের সর্ববৃহৎ ওড়াকান্দির স্নানোৎসব সমাপ্ত
- ভিজিএফ চাউল কম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা
- পুণ্যস্নানে মেতেছে কাপ্তাই, ভক্তি আর শ্রদ্ধায় শেষ হলো ঐতিহাসিক সীতামেলা
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- ‘আঙুলে কালির দাগ মুছেনি, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন’
- ঈদে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া অর্থ বিতরণ
- ওড়াকান্দিতে লাখো কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ
- এবারের ঈদে ঈশ্বরদীর বেনারসী পল্লীতে নেই কর্মচাঞ্চল্য
- গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত
- কারখানায় ইফতার খেয়ে অসুস্থ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন
- মাগুরায় অস্বচ্ছলদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- চারা পেঁয়াজে আগাম ফুল, দুশ্চিন্তায় কৃষকরা
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- আনকাট সেন্সর পেল ’দম’, দেখতে পারবেন সব বয়সীরা
- ‘সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে’
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
-1.gif)








