বশেমুরবিপ্রবি’তে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
গোপালগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপজেলা চত্বরের জয়বাংলা পুকুর পাড়ে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
সকাল ১০টায় বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাসের শহীদ মিনারে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন বিভাগীয় প্রধান, আবাসিক হল প্রশাসন, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী সমিতি ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ শহীদ বুািদ্ধজীবী দিবসের শ্রদ্ধা জানান। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সামসুল আলম, ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা ড. মো. মোবারক হোসেন, রেজিস্ট্রার মো. দলিলুর রহমান, প্রক্টর ড. মো. কামরুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দারসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, আমরা শহিদ বুদ্ধিজীবী দিবস পালনের মাধ্যমে বাংলাদেশের আনাচে কানাচে যে মানুষগুলো স্বাধীনতার পথে অগ্রগামী ছিলেন, পথপ্রদর্শক ছিলেন, তাদের স্মরণ করি। কারণ পৃথিবীর ইতিহাসে যাদের কথায়, বুদ্ধিতে, পথচালনায় উন্নতি এবং শোষণমুক্তি ঘটেছে; তারা জাতির সূর্যসন্তান। তাদের অবদান অনস্বীকার্য। আমরা জানি বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের সংবিধানকে নানাভাবে বিকৃত করা হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ আমরা ভুলতে বসেছি। আজকে বঙ্গবন্ধু বেঁচে থাকলে তাকে দেখানোর জন্য হলেও কত কিছু করতাম। কিন্তু আমাদের জানতে হবে, জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু আরো শক্তিশালী। তাই তার আদর্শ, দর্শন মেনে এই বিশ্ববিদ্যালয় ও দেশকে ভালোবেসে আমরা সৎভাবে কাজ করে যাবো। মনে রাখতে হবে, বঙ্গবন্ধুর দর্শন যখন এই দেশে থাকে না, তখনই আমরা পরাধীন হয়ে পড়ি।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়নের অগ্রযাত্রা বহমান, এই উন্নয়নকে থামতে দেয়া যাবে না। তাই আগামী নির্বাচনে অপশক্তিকে রুখে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সবাইকে কাজ করতে হবে।
সভায় বিশেষ আলোচকের বক্তব্যে প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সামসুল আলম বলেন, স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত হয় মূলত ১৯৪৭ সাল থেকে। সেই সময় থেকেই আমাদের দেশের বুদ্ধিজীবীরা স্বাধীন বাংলাদেশের দাবি জানিয়েছেন। পাকিস্তানিরা যখন দেখেছে, বাঙালিরা প্রতিবাদ করতে শিখছে, তারা অধিকারের কথা বলছে, তখন পূর্ব পাকিস্তান যাতে দূরদর্শী চিন্তা করতে না পারে, তার জন্য তারা সব রকম চেষ্টা চালিয়েছে। এমন সময় বঙ্গবন্ধু পাকিস্তানিদের শাসন-শোষণ-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। বঙ্গবন্ধু আমদের সত্যিকারের সোনার বাংলা দিতে চেয়েছেন। কিন্তু কুলাঙ্গাররা দেশের বুদ্ধিজীবী এবং তাকে হত্যার মধ্য দিয়ে সোনার বাংলা গড়ার পথে বাধা দিয়েছে। আজকে বঙ্গবন্ধুর সোনার বাংলাকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন, সেখানেও ষড়যন্ত্রের মুখে পড়তে হয়েছে। আমাদের একত্রিত হয়ে সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।
এ সময় ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা ড. মো. মোবারক হোসেন সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ১৯৭১ সালে পাকিস্তানিরা আমাদের দেশকে মেধাশূন্য করার সব রকম চেষ্টা চালিয়েছে। আর আমাদের স্বাধীন দেশের মেধাবী শিক্ষার্থীদের দেশ ছাড়ার প্রবণতা তৈরি হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে আমাদের এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।
ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. আরিফুজ্জামান রাজিবের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন প্রক্টর ড. মো. কামরুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, বিজয় দিবস হলের প্রভোস্ট ড. মো. রবিউল ইসলাম প্রমুখ।
এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহিদ বুদ্ধিজীবীগণসহ দেশের স্বাধীনতা ছিনিয়ে আনতে রণাঙ্গনের মাঠে আত্মদানকৃত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ও বিকেলে কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
(টিবি/এসপি/ডিসেম্বর ১৪, ২০২৩)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের বাছাই সম্পন্ন
- মোটরসাইকেলে ১০০ টাকার বেশী তেল জুটছে না বড়াইগ্রামে
- আশাশুনির হামকোড়া জেলেপাড়ায় কালী প্রতিমা ভাঙচুর, ৪ দিনেও ক্লু উদ্ধার হয়নি
- নড়াইলে জ্বালানি তেলের কৃত্রিম সংকট, নেই নজরদারি
- আশাশুনির সাবেক ভূমি কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা
- ঘোরস্বাব নদীতে অবৈধ বাঁধ ও দখলদারিত্বের প্রতিবাদে কাপাসিয়ায় মানববন্ধন
- জ্বালানি তেল পাচার রোধে দিনাজপুর সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা
- বৈধ ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ক্ষতি, থমকে গেছে কর্ণফুলীর ড্রেজিং
- সুবর্ণচরে জোরপূর্বক জায়গা দখল, প্রতিবাদ করায় ধর্ষণের হুমকি, এলাকাবাসীর মানববন্ধন
- চার মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামি মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক
- কাশিয়ানীতে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ বকনা বাছুর বিতরণ
- বড়াল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
- ভালোগুলো মনে রেখে এগিয়ে যেতে চাই
- যুদ্ধ কি দীর্ঘস্থায়ী হবে?
- অধিকার আদায়ের লড়াইয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ভূমিকা
- স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না
- খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার
- ‘রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানকে সুকৌশলে দলীয়করণ করছে সরকার’
- জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে রুল
- ‘এই অর্জন আমার একার নয়’
- স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর যুবকের আত্মহত্যা
- রশিদের জায়গায় আফগানিস্তানের নতুন অধিনায়ক ইব্রাহিম
- সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- প্রবাসীর চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- কাঠগড়ায় চলচ্চিত্র
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
-1.gif)








