গোবিপ্রবি প্রশাসনের বর্ষপূর্তি: জবাবদিহিতা নিশ্চিতে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বর্তমান প্রশাসনের বর্ষপূর্তি উপলক্ষে “মিট দ্য প্রেস” শিরোনামে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি ছিল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম “মিট দ্য প্রেস” আয়োজন। অনুষ্ঠানে বিগত এক বছরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকাণ্ড ও সাফল্যের সারসংক্ষেপ তুলে ধরা হয়।
উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা অত্যন্ত জরুরি। কারণ, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো জনগণের অর্থে চলে। আমাদের দায়িত্ব হলো সেই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা। দায়িত্ব নেওয়ার আগে এখানে জবাবদিহিতার তেমন কোনো ব্যবস্থা ছিল না। অনিয়ম ও দুর্নীতির কারণে প্রতিষ্ঠানটি একসময় বিশৃঙ্খল অবস্থায় ছিল। আমরা সেখান থেকে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সচেষ্ট হয়েছি, এবং ভবিষ্যতেও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
সহ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, আমরা গত এক বছরে গোবিপ্রবিকে দেশের একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করেছি। অনিয়ম ও দুর্নীতি দূর করে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছি।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, এই বিশ্ববিদ্যালয়ে দেশের সব প্রান্তের শিক্ষার্থীরা পড়াশোনা করছে। তাদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য। এ জন্য সরকারের পাশাপাশি সংবাদকর্মীদের সহযোগিতাও কামনা করছি।
২০২৪ সালের ২৮ অক্টোবর পঞ্চম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। দায়িত্বের এক বছর পূর্তিতে সকাল থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এদিকে দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্ট, দপ্তর প্রধানসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন উপাচার্য। এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
(টিবি/এসপি/অক্টোবর ২৮, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘নতুন বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল, আধুনিক বাংলাদেশ’
- 'আমার জন্মদিনই কি, আর মৃত্যুদিনই কি’
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- ওড়াকান্দির স্নানোৎসব
- ময়মনসিংহে এনপিএস মানবাধিকার সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- ‘দিনাজপুরে কৃষিনির্ভর মিলকারখানা গড়ে তুলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে’
- বঙ্গবন্ধু: একটি জাতির জন্মদাতা ও আপসহীন সংগ্রামের এক জীবন্ত মহাকাব্য
- গোপালগঞ্জে খাল খননের উদ্বোধন
- কাপ্তাইয়ে উদ্ধারকৃত কিশোরী এখন জেলা কারা হেফাজতে
- জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছ কাটার অভিযোগ
- নিখোঁজের ৩ মাস পর যুবকের লাশ উদ্ধার
- ছোট ভাইয়ের পরিকল্পনায় খুন, ৮ আসামি গ্রেফতার
- নড়াইলে বিনামূল্যে কৃষকদের মাঝে পাট, তিল মুগ বীজ ও সার বিতরণ
- প্রাইম ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী
- গোপালগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- ঈশ্বরদীতে জ্বালানি তেল মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
- কৃষক বাঁচলে দেশ বাঁচবে : সংস্কৃতিমন্ত্রী
- নির্মাণাধীন ড্রেনের কারণে সোনাতলায় ধসে পড়ল দুই দোকান
- সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি
- ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করলেন এম এ মজিদ
- ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারাদেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক
- দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
- জমিদার বীরেন্দ্র লাল চন্দের ২৯তম মৃত্যুবার্ষিকী
- সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’
- সুবর্ণচরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালেন শামীম
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
-1.gif)








