গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : শিক্ষার্থীদের গবেষণামুখী করে তোলার লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ‘বাংলাদেশ ইন গ্লোবাল পলিটিক্স: নেভিগেটিং পাওয়ার, সিকিউরিটি এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক পোস্টার প্রেজেন্টশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এই অন্তঃবিভাগ পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতার আয়োজন করে।
দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভাগটির রেজিস্ট্রেশনকৃত ৫৯ জন শিক্ষার্থী ২৯টি পোস্টার উপস্থাপন করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে সুরভী আক্তার-আদনান সাকিব, দ্বিতীয় স্থান লাভ করে মোহনা হামিদ মুমু-জেমিমা আলম জুঁই ও আফিফাতুন জান্নাত এবং তৃতীয় স্থান লাভ করে তাপসী রাবেয়া হায়দার-মো. মেহেদী হাসান ও সুস্মিতা দাস বর্ণা।
বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি মাহবুবা উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষার্থী সুমাইয়া হাসান মুনার সঞ্চালনায় অনুষ্ঠিত সমপানী অনুষ্ঠানে সহযোগী অধ্যাপক মো. বদরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য রাখেন । পরে অতিথিরা বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণেই বাংলাদেশ বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। নেভিগেটিং পাওয়ার, সিকিউরিটি, সাসটেইনেবল ডেভেলপমেন্ট, প্রতিটি বিষয় বাংলাদেশের মতো রাষ্ট্রের জন্য সমান গুরুত্ব রাখে। যার ওপর দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে। সম্ভবত বিশ্ববিদ্যালয়ে প্রথমবার এই বিষয়কে কেন্দ্র করে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমি প্রত্যাশা করছি, এমন আয়োজন নিয়মিতভাবে করা হবে। এবং এই প্রতিযোগিতা শুধু নিজেদের মধ্যে নয়, বরং আন্তঃবিশ্ববিদ্যালয়ে করা দরকার। যা শিক্ষার্থীদের একাডেমিক ক্যারিয়ার গঠনে ভূমিকা পালন করবে।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, যাদের মাথায় শিক্ষার্থীদের এভাবে গ্রুমিং করার চিন্তা এসেছে আমি তাদের ধন্যবাদ জানাই। কেননা এসব প্রক্রিয়াই শিক্ষার্থীদের অনন্য উচ্চতায় নিয়ে যাবে। একটা বড়ো পরিসরের বিষয়কে অতি সংক্ষেপে উপস্থাপন করার মধ্যে যে স্মার্টনেস আছে, শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে গেলে তা অনুধাবন করতে পারবে। আজকে কে বিজয়ী হলো, কে হলো না, তার চেয়েও বড়ো বিষয় এই আয়োজন শিক্ষার্থীদের সাহস জুগিয়েছে। শিক্ষার্থীদের জানা বোঝার সক্ষমতা বাড়াতে সহায়ক হয়েছে।
(টিবি/এসপি/জানুয়ারি ২৬, ২০২৬)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








